হিলফুল ফুজুল-Human Welfare Organization 01

হিলফুল ফুজুল-Human Welfare Organization 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হিলফুল ফুজুল-Human Welfare Organization 01, Nonprofit Organization, Khulna.

মানবতার টানে, রক্তদান ও সমাজসেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন।
একটি ছোট সহায়তাও ফিরিয়ে দিতে পারে হাসি, জাগাতে পারে আশার আলো।
মানবতার সেবায়, আমরা আছি সর্বদা—❤️ হিলফুল ফুজুল (HF-HWO)

আমাদের সংগঠনের অফিসিয়াল পেজ নিয়মিত আপডেট পেতে সাথে থাকুন

11/08/2026

📢 জরুরি সচেতনতামূলক বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারক চক্র মোবাইল কল, ইনবক্স বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে রক্তদানের কথা বলে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে অর্থ দাবি করছে।

এরা অনেক সময় হিলফুল ফুজুল – Human Welfare Organization-এর নাম ব্যবহার করে। এমনকি সংগঠনের কর্মকর্তা, কমিটির সদস্য, অ্যাডমিন বা মডারেটরের পরিচয়, রেফারেন্স, সংগঠনের জার্সি কিংবা আইডি কার্ডও প্রদর্শন করতে পারে।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারও কাছে সংগঠনের জার্সি বা আইডি কার্ড থাকলেই তিনি অর্থ গ্রহণের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি নন। সংগঠন এ ধরনের কোনো সাধারণ অনুমতি কাউকে দেয়নি।

এছাড়াও, হিলফুল ফুজুলের অতীতের কিছু সদস্য রয়েছেন। তাদের কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অর্থ দাবি করেন, তাহলেও অবশ্যই আগে যাচাই করবেন। যাচাই ছাড়া কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করবেন না।

আমাদের স্পষ্ট বক্তব্য

🔹 হিলফুল ফুজুল-এর কোনো কর্মকর্তা, কমিটির সদস্য, অ্যাডমিন, মডারেটর বা স্বেচ্ছাসেবক রক্তদানের বিনিময়ে অর্থ লেনদেন করেন না এবং সংগঠন এ ধরনের কোনো দায়িত্ব কাউকে দেয়নি।

🔹 সংগঠনের নির্বাহী কমিটি শুধুমাত্র সীমিত সংখ্যক (২/১ জন) অনুমোদিত কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ে অনুদান সংগ্রহের দায়িত্ব প্রদান করে। এই অর্থ রক্তদানের জন্য নয়। প্রতি মাসে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী অনুদান সংগ্রহ করা হয়। প্রয়োজন না হলে কোনো অনুদান সংগ্রহ করা হয় না।

🔹 রক্তদানের জন্য কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করবেন না। কেউ ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন করলে সেটি সম্পূর্ণ তার নিজ দায়িত্বে করবেন। এ ধরনের লেনদেনের সঙ্গে হিলফুল ফুজুল-এর কোনো সম্পর্ক নেই এবং এর দায়ভার সংগঠন বহন করবে না।

🔹 আমাদের অনুমোদিত কমিটির সদস্য ছাড়া অন্য কেউ সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত নন। কেউ নিজেকে সংগঠনের পরিচিত, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী বা নেতা পরিচয় দিলেই তিনি সংগঠনের অনুমোদিত ব্যক্তি হয়ে যান না।

🔹 কোনো ব্যক্তি আমাদের ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলেই তিনি সংগঠনের সদস্য হয়ে যান না।

সবাইকে বিশেষ অনুরোধ

✔️ কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অর্থ দাবি করেন, যাচাই না করে বিশ্বাস করবেন না এবং কোনো অবস্থাতেই অর্থ প্রদান করবেন না।

✔️ গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।

✔️ কোনো অভিযোগ, সন্দেহ বা তথ্য থাকলে সরাসরি সংগঠনের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

আমাদের অবস্থান

আমরা লক্ষ্য করছি, কিছুদিন ধরে বিভিন্নভাবে হিলফুল ফুজুল এবং সংগঠনের সদস্যদের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

আমরা বিশ্বাস করি, হিলফুল ফুজুল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন, যার একমাত্র উদ্দেশ্য অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো।

কারও ব্যক্তিগত বিরোধ বা মতভেদের কারণে একটি মানবিক সংগঠনের ক্ষতি করা কখনোই কাম্য নয়। আমাদের কার্যক্রম ভালো না লাগলে উপেক্ষা করতে পারেন, কিন্তু মিথ্যা তথ্য বা অপপ্রচার করে মানুষের সেবামূলক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবেন না।

আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ, প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে সম্পূর্ণ তথ্য ও প্রমাণসহ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা যথাযথভাবে বিষয়টি যাচাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব।

ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় হিলফুল ফুজুল ছিল, আছে এবং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাবে।

আমরা আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর আদর্শে বিশ্বাসী। রক্তদান ও মানবিক সহযোগিতা সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক। কেউ সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কোনোভাবেই গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।

বিশেষ দ্রষ্টব্য

হিলফুল ফুজুল – Human Welfare Organization কারও ক্ষতি করে না এবং অপ্রয়োজনীয় বিরোধে জড়ায় না। আমাদের লক্ষ্য ক্ষমতা প্রদর্শন নয়, বরং মানবতার সেবায় নিবেদিত থাকা।

সচেতন থাকুন। প্রতারণা রোধ করুন। মানবিক উদ্যোগকে সহযোগিতা করুন।

হিলফুল ফুজুল – Human Welfare Organization
মানবতার সেবায়, মানুষের পাশে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ।২০২৫ সালের এপ্রিল মাসে কিছু ইসলামপ্রিয় ও মানবিক হৃদয়ের যুবকদের নিয়ে আমরা “...
10/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহ।

২০২৫ সালের এপ্রিল মাসে কিছু ইসলামপ্রিয় ও মানবিক হৃদয়ের যুবকদের নিয়ে আমরা “হিলফুল ফুজুল – মানবকল্যাণ সংগঠন” নামে একটি মানবিক উদ্যোগের পথচলা শুরু করেছিলাম।

আমাদের উদ্দেশ্য ছিল একটাই—
আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা।

আমরা বিশ্বাস করি, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়ের মুখে হাসি ফোটানো এবং একজন মানুষের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু মানবিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি মাধ্যম।

📖 আল্লাহ তায়ালা বলেন:
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।”
— সূরা আল-মায়িদাহ: ২

এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমাদের ছোট্ট এই উদ্যোগ আজ আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় এগিয়ে চলেছে। আমরা চাই, এই পথচলা শুধু আমাদের কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে খুলনা জেলার ইসলামপ্রিয়, মানবিক ও সমাজসচেতন যুবকদের একটি বৃহৎ মানবিক পরিবারে পরিণত হোক।

🤝 তাই খুলনা জেলার সকল ইসলামপ্রিয় ভাই ও মানবিক বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—

আপনিও যুক্ত হোন হিলফুল ফুজুলের এই মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে।

আপনার সামর্থ্য অনুযায়ী সময় দিন, শ্রম দিন, পরামর্শ দিন কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতাও হয়তো কোনো অসহায় মানুষের জন্য হয়ে উঠতে পারে অনেক বড় একটি আশীর্বাদ।

🌱 আসুন, আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি, যেখানে একজন মানুষ অন্য একজন মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করবে।

আমাদের একে অপরের প্রতি ভালোবাসা হোক শুধু আল্লাহর জন্য।
আমাদের সেবা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমাদের এই পথচলা হোক সদকায়ে জারিয়ার প্রত্যাশায়।

💚 হিলফুল ফুজুল – মানবকল্যাণ সংগঠন
“মানবতার টানে, ভালোবাসার বন্ধনে”

📩 আপনি যদি হিলফুল ফুজুলের সঙ্গে যুক্ত হয়ে মানবতার সেবায় কাজ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

ইনশাআল্লাহ, একসাথে আমরা অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারব। 🤲

মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তি🤝 হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)মানবতার সেবামূলক কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃ...
08/08/2026

মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

🤝 হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)

মানবতার সেবামূলক কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে আমাদের অনলাইন কমিউনিটির জন্য কিছু দায়িত্বশীল, সক্রিয় ও মানবিক মনের মডারেটর নিয়োগ দেওয়া হবে।

আপনি যদি নিয়মিত গ্রুপে সময় দিতে পারেন, গ্রুপের নীতিমালা মেনে চলেন এবং মানবিক কাজের প্রতি আগ্রহী হন, তাহলে আপনিও হতে পারেন আমাদের মডারেশন টিমের একজন সদস্য।

🔰 মডারেটরের দায়িত্বসমূহ

১️⃣ পেন্ডিং পোস্ট যাচাই
গ্রুপে আসা প্রতিটি পেন্ডিং পোস্ট গ্রুপের নির্ধারিত নীতিমালা অনুযায়ী যাচাই করে Approve অথবা Decline করতে হবে।
এটি মডারেটরের অন্যতম প্রধান ও বাধ্যতামূলক দায়িত্ব।

২️⃣ নিয়মিত পোস্ট ও কনটেন্ট শেয়ার
প্রতিদিন গ্রুপে অন্তত ৩–৪টি মানসম্মত ও প্রাসঙ্গিক পোস্ট করার চেষ্টা করতে হবে।
পোস্ট অবশ্যই সংগঠনের উদ্দেশ্য ও গ্রুপের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

৩️⃣ গ্রুপের নীতিমালা অনুসরণ
গ্রুপের সকল নিয়ম, নীতিমালা ও অ্যাডমিন প্যানেলের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

৪️⃣ সক্রিয় উপস্থিতি
নিয়মিত গ্রুপে সক্রিয় থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের প্রশ্ন, পোস্ট ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।

৫️⃣ দায়িত্বশীল আচরণ
কোনো সদস্যের সঙ্গে অশোভন আচরণ, ব্যক্তিগত বিরোধ, পক্ষপাতিত্ব কিংবা ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

৬️⃣ মানবিক ও সচেতনতামূলক পরিবেশ তৈরি
গ্রুপে সুন্দর, ইতিবাচক ও মানবিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে হবে।

⭕ যেসব যোগ্যতা থাকা প্রয়োজন

✔️ অবশ্যই Real ID হতে হবে।
✔️ Facebook-এ নিয়মিত সক্রিয় থাকতে হবে।
✔️ প্রতিদিন কিছু সময় গ্রুপের জন্য দিতে হবে।
✔️ দায়িত্বশীল ও ধৈর্যশীল হতে হবে।
✔️ সংগঠনের উদ্দেশ্য ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
✔️ দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
✔️ মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের প্রতি আগ্রহ থাকতে হবে।

⚠️ বিশেষভাবে মনে রাখবেন

মডারেটর পদটি কোনো নাম, পরিচিতি বা ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়।
এটি একটি দায়িত্ব ও আমানত।

নিয়োগের পর প্রত্যেক মডারেটরের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। দায়িত্ব পালনে অনিয়ম, দীর্ঘদিন নিষ্ক্রিয়তা, গ্রুপের নিয়ম ভঙ্গ কিংবা দায়িত্ব পালনে অসন্তোষজনক কার্যক্রম পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী মডারেটর পদ থেকে অব্যাহতি দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

🌟 ভালো কাজ, নিয়মিত দায়িত্ব পালন ও সন্তোষজনক কার্যক্রমের ভিত্তিতে ভবিষ্যতে অ্যাডমিন প্যানেলে যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে।

📩 আগ্রহীরা কী করবেন?

আপনি যদি উপরোক্ত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম মনে করেন, তাহলে নিচে কমেন্ট করুন অথবা সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন।

ইনবক্সে পাঠাবেন:
নাম:
ঠিকানা:
বর্তমানে কী করেন:
প্রতিদিন আনুমানিক কত সময় দিতে পারবেন:
মডারেটর হিসেবে কেন কাজ করতে চান:

আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের মডারেটর হিসেবে যুক্ত করা হবে।

আসুন, শুধু সদস্য হয়ে নয়, দায়িত্ব নিয়ে মানবতার পাশে দাঁড়াই।

হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)
“মানবতার টানে, ভালোবাসার বন্ধনে”

#মানবতার_সেবায়

আলহামদুলিল্লাহ।আজ শুক্রবার, রাত ৮টার পর হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং আয়–ব্যয়ে...
07/08/2026

আলহামদুলিল্লাহ।

আজ শুক্রবার, রাত ৮টার পর হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং আয়–ব্যয়ের হিসাব পর্যালোচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

আমাদের বিশ্বাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি মানবিক সংগঠনের মূল ভিত্তি। তাই সকল কার্যক্রম সঠিক পরিকল্পনা, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করাই আমাদের অঙ্গীকার।

আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠন
মানবতার টানে, ভালোবাসার বন্ধনে।

জুম্মা মোবারক হে পরম দয়ালু আল্লাহ!এই পবিত্র জুম্মার দিনে আমাদের সকল গুনাহ ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া ও রহমত বর্ষণ কর...
07/08/2026

জুম্মা মোবারক

হে পরম দয়ালু আল্লাহ!
এই পবিত্র জুম্মার দিনে আমাদের সকল গুনাহ ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া ও রহমত বর্ষণ করুন।

আমাদেরকে আপনার হুকুম ও প্রিয় নবী ﷺ-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমাদের অন্তরকে তাকওয়া, ইখলাস ও নেক আমলে পরিপূর্ণ করে দিন।

হে আল্লাহ! আমাদেরকে বেশি বেশি দান-সদকা করার তাওফিক দিন এবং অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করুন।

আপনি আমাদের সকল দোয়া কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

🤲 আমীন। জুম্মা মোবারক।

— হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)
মানবতার টানে, ভালোবাসার বন্ধনে

ক্যামেরায় হয়তো শুধু খাবার দেখা যায়,কিন্তু প্রতিটি প্যাকেট বা প্লেটের আড়ালে রয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া ও স...
05/08/2026

ক্যামেরায় হয়তো শুধু খাবার দেখা যায়,
কিন্তু প্রতিটি প্যাকেট বা প্লেটের আড়ালে রয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা।
প্রতি মাসে একদিন, একবেলা—হিলফুল ফুজুলের পক্ষ থেকে খুলনা শহরের বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
আপনাদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম এগিয়ে চলছে।

মানবতার টানে, ভালোবাসার বন্ধনে।
হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)
এসো বন্ধু বাড়িয়ে দি সাহায্যের হাত

05/08/2026
📢 গুরুত্বপূর্ণ নোটিশআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ।আগামী ৭ আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, রাত ৮টার পর হিলফ...
03/08/2026

📢 গুরুত্বপূর্ণ নোটিশ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ।

আগামী ৭ আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, রাত ৮টার পর হিলফুল ফুজুল – Human Welfare Organization (HF-HWO)-এর জুলাই মাসের আয়–ব্যয়ের জমাকৃত হিসাব ও মাসিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে, ইনশাআল্লাহ।

এর পাশাপাশি উক্ত সভায় হিলফুল ফুজুলের সামগ্রিক কার্যক্রম, সংগঠনের আয়–ব্যয় এবং চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় আলোচনা করা হবে।

📌 তারিখ: ৭ আগস্ট ২০২৬, শুক্রবার
🕗 সময়: রাত ৮টার পর
📍 স্থান: হিলফুল ফুজুল-এর অফিস
ঠিকানা: লবণচরা, রূপসা ব্রিজ সংলগ্ন, খান-এ-সবুর রোড, পুলিশ ফাঁড়ির সামনে।

হিলফুল ফুজুলের সকল সদস্য, কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিশেষ করে সংগঠনের কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করছি। আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাই সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মানবসেবার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

উক্ত সভায় সকলের সুন্দর ও আন্তরিক উপস্থিতি কামনা করছি।

অনুরোধক্রমে,
হিলফুল ফুজুল পরিবার
মানবতার টানে, ভালোবাসার বন্ধনে।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুজুল-Human Welfare Organization 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share