14/05/2026
"মাল্টিপারপাস ওয়ার্কশপ - ২০২৬
অদ্য ১৪ মে ২০২৬ খ্রি, সকাল ১০ টা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভারের আয়োজনে "মাল্টিপারপাস ওয়ার্কশপ - ২০২৬" অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কশপে খুলনা জেলা রোভারের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ, আরএসএল(RSL) এবং সিনিয়র রোভার মেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ওয়ার্কশপ অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর আবু তাহের মোহাম্মদ আনিছুর রহমান
অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপ, খুলনা।
আরও উপস্থিত ছিলেন,
মোঃ আমিনুর রহমান
কমিশনার, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
প্রফেসর তাপস কান্তি সমাদ্দার
এলটি, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
প্রফেসর মনিরুল ইসলাম (এল টি)
অধ্যক্ষ, মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা।
প্রফেসর সিরাজুল ইসলাম
সহকারী কমিশনার,খুলনা জেলা রোভার।
প্রফেসর শাহাদাৎ হোসেন শেখ
সহকারি কমিশনার, খুলনা জেলার রোভার।
মোঃ শফিকুল ইসলাম
সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
মোঃ মাহমুদ হোসেন,
জেলা রোভার স্কাউট লিডার
বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
সংকর কুমার সানা,
গ্রুপ সভাপতি প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
রেহেনা খাতুন
এএলটি, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
তৃপ্তি রাণী মন্ডল
এএলটি, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
নাছরুল্লাহ নাহিদ,
যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার।
এছাড়াও আজকের ওয়ার্কশপে বিভিন্ন কলেজের আর এস এল এবং গ্রুপ সম্পাদক মহোদয় গণ উপস্থিত ছিলেন।
এই ওয়ার্কশপে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাৎসরিক ক্যালেন্ডার প্রণয়ন, বিভিন্ন কোর্সের ভেন্যু নির্ধারণ এবং বাজেট পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত জেলা কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই পরিকল্পনার মাধ্যমে খুলনা জেলা রোভারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ের রোভারিং কার্যক্রমে নতুন প্রাণসঞ্চার ঘটবে।