12/06/2026
আজ আনুমানিক রাত ৯ ঘটিকায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আকস্মিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ও জেলা ইউনিট-এর ডেডিকেটেড উদ্ধারকারী দল ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সাহসিকতার সাথে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং উদ্ধার তৎপরতা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিপদের এই মুহূর্তে আক্রান্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রেড ক্রিসেন্ট টিম মাঠে থেকে তাদের উদ্ধার কাজ অব্যাহত রাখবে।
যেকোনো দুর্যোগে, মানবতার সেবায় আমরা আছি আপনার পাশে।