05/01/2026
❤️ কুয়েটের ১১৭ একরে স্বাগতম ❤️
দেখতে দেখতে তোমাদের ভর্তি পরীক্ষার সময় হয়ে গেল। আগামী ১৫/০১/২০২৫ তারিখ কুয়েটে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষার প্রিপারেশনের দুশ্চিন্তার পাশাপাশি নরসিংদী থেকে "কীভাবে কুয়েটে যাব", "খুলনা শহর থেকে কুয়েট কত দূর" এসকল বিষয়গুলো তোমাদের বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আনন্দের সংবাদ হলো পদ্মাসেতুর বদৌলতে নরসিংদী থেকে খুলনা আসতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না।
🔷 নরসিংদী থেকে দুইভাবে খুলনা আসতে পারো:
১. নরসিংদীর (ভৈরব বাসস্ট্যান্ড) থেকে ডিরেক্ট বাসে খুলনা।
২. নরসিংদী থেকে ঢাকা (বাসে/ট্রেনে), ঢাকা থেকে খুলনা (বাসে/ট্রেনে) ।
🔷 নরসিংদী (ভৈরব বাসস্ট্যান্ড) থেকে ডিরেক্ট বাসে খুলনা:
ইমাদ পরিবহন সরাসরি নরসিংদী টু খুলনা। ভাড়া ১১০০/= টিকেট আগেই কেটে রাখবে। ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগবে।
🔷 নরসিংদী থেকে ঢাকা; ঢাকা থেকে খুলনা :
ঢাকার সায়দাবাদ / গুলিস্তান / মালিবাগ / ধোলাইপাড় / আব্দুল্লাহপুর থেকে সরাসরি খুলনার এসি/নন এসি বাস সার্ভিস। গ্রীণলাইন, এনা, হানিফ, সোহাগ, ইমাদ, টুংগিপাড়া, ফাল্গুনী-মধুমিতা পরিবহন এই রোডে সব চেয়ে ভাল সার্ভিস দেয়।
এসি ভাড়া ৭০০/৭৫০/৮৫০/-
নন এসি ভাড়া ৬৫০/-
♦️ ফুলবাড়ি গেট বা কুয়েট গেট বললেই হবে। সেখান থেকে ভ্যানে করে ৫ টাকা ভাড়া একদম কুয়েট ক্যাম্পাস। নরসিংদী থেকে ঢাকা আসতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো এবং ঢাকা থেকে খুলনা আস্তে সময় লাগবে ৪-৫ ঘন্টার মতো।
♦️ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা আসার একটি ট্রেন রয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস। রাত ৮ টায় কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে ছাড়ে রাত ১১ঃ৪০ এ খুলনা পৌছায়।
♦️ ঢাকা থেকে যমুনা সেতু হয়ে খুলনা আসার আরো দুটি ট্রেন রয়েছে। চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস। একটি সকালে ও একটি সন্ধায় ৭ টার দিকে কমলাপুর রেলষ্টেশন থেকে ছাড়ে।
এখানে এসে থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করো না। সোনাডাঙ্গায় অনেক আবাসিক হোটেল আছে, যদিও সোনাডাঙা থেকে কুয়েট একটু দূরেই আর ভর্তি পরীক্ষা উপলক্ষে রেন্ট উঠে যেতে পারে চড়া দামে।দৌলতপুরেও দুইটা হোটেল আছে। হোটেল আকাঙখা ইন, হোটেল বোরাক।
তাই কারো যদি থাকা নিয়ে সমস্যা হয় বা যেকোনো সমস্যায় তোমরা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো ২৪ ব্যাচের নরসিংদীর ভাইদের সাথে। তারাই তোমার থাকার ব্যবস্থা করে দিবে।
♦️ এছাড়াও ক্যাম্পাসে প্রবেশের পথেই আমাদের অ্যাসোসিয়েশন এর স্টল থাকবে। যেকোনো প্রয়োজনে তোমাদের পাশে থাকবে নরসিংদীর ভাইয়েরা।
♦️ যোগাযোগের নাম্বারঃ
1. Mohammad Mahfuzur Rahman (Tashfik)
01569112112 EEE-24
2. Shaikh Ahmed
01713832144 EEE-24
3. Fahad Sarker
01326251966 CE-24
4. Fahim Mia
01572-940233 EEE-24
5. Nahian Mahmud
01641-950446 MSE-24
6. Sajid Mahmud Shohagh
01790-403597 MSE-24
7. T H Nihal
01993752861 MSE-24
8. Md. Shihab Uddin
01837832504 CE-24
শুভ কামনা তোমাদের সবার জন্য।
দেখা হবে ১১৭ একরে
Narsingdi Association of KUETians