23/04/2026
াউন্ড_প্রজেক্ট_অবলম্বন
আসসালামু আলাইকুম।
মানুষের কল্যাণসংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে– দরিদ্র ও ক্ষুধার্তকে খাদ্য দান করা। (বুখারি, হাদিস : ১২)
বাবা নেই অনেক আগে থেকেই। একটা পরিবার যখন বাবার ছায়াটা হারায়, তখন তারা শুধু একজন মানুষই হারায় না - তাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। সংসারের হাল ধরার জন্য বড় ছেলেটা নিজের পড়ালেখা থামিয়ে কাজে নেমে পড়ে। শুরু হয় লাকসাম শহরে মা আর ছোট বোনকে নিয়ে তাদের ছোট্ট সংসারের টিকে থাকার লড়াই।
চাচা-ফুপুরা… যাদের কাছ থেকে একটু ভরসা পাওয়ার কথা, তারাই এখন ওয়ারিসদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। ছেলেটা কাঁদতে কাঁদতে বলছিল—“বাবা না থাকলে সবাই কেমন যেন বদলে যায়!”
আমরা প্রায়ই একটা হোটেলে খেতে যেতাম। সেখানেই জামালের (ছদ্মনাম) সাথে আমাদের প্রথম পরিচয়। ব্যবহার বা কথা বলা থেকে কখনও মনে হয়নি ওর জীবন এত কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিচয়টা গভীর হলো আমাদের। জানলাম, প্রতিদিনের রোজগার থেকে একটু একটু করে টাকা জমাচ্ছে সে শুধু একটা স্বপ্নের জন্য… মায়ের জন্য একটা ছোট্ট বাড়ি।
একদিন সময় নিয়ে পুরো গল্পটা শুনলাম। তারপর ঠিকানা নিয়ে খোঁজ করলাম - দেখলাম, বুঝার চেষ্টা করলাম ওদের লড়াইটা। এবং আমরা সিদ্ধান্ত নিলাম এই স্বপ্নটা একা ওরা না, আমরা সবাই মিলে পূরণ করব। একদিন আমরা দুইজন টিম মেম্বার গিয়ে সরাসরি বসে কথা বললাম জামালের সাথে। সিদ্ধান্ত হলো, ওদের যা আছে আর আমাদের Breath of Bangladesh এর পক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা সহায়তা - সব মিলিয়ে ইনশাআল্লাহ একটা সুন্দর বাড়ি দাঁড় করানো সম্ভব। আমাদের কথা শুনে জলে ছেলেটার চোখ ভরে উঠেছিল… সেই আনন্দের কান্না ভাষায় প্রকাশ করা যায় না।
তারপর শুরু হলো কাজ। ধীরে ধীরে, ইটের পর ইট, স্বপ্নটা দাঁড়িয়ে গেল বাস্তবে। এখন একটা ঘর হয়েছে যেখানে তারা মাথা গুঁজতে পারছে। তবে এখনো কিছু কাজ বাকি… বাইরের প্লাস্টারসহ ছোটখাটো কাজগুলো শেষ করতে হবে। আমাদের সম্মিলিত ফান্ড এই মুহূর্তে শেষ, তাই আপাতত থেমে যেতে হয়েছে। আমরা বলেছি, ‘আপনারা আগে থাকাটা শুরু করেন, ইনশাআল্লাহ সামনে আবার কিছু একটা ব্যবস্থা হবে।’
এই গল্পটা শুধু একটা বাড়ির না… এটা দায়িত্ব, ত্যাগ আর মায়ের জন্য সন্তানের ভালোবাসার গল্প।
যারা পড়ছেন, আপনারা চাইলে এই স্বপ্নটা পুরণ করতে আমাদের সাথে থাকতে পারেন। হয়তো আপনার ছোট্ট সহযোগিতাই একটা পরিবারের জীবনে পূর্ণতা এনে দিতে পারে।
Assalamu Alaikum,
Among all acts of human welfare, one of the greatest and most virtuous is feeding the poor and the hungry. (Sahih Bukhari, Hadith: 12)
The father passed away long ago. When a family loses its father, they don’t just lose a person—they feel like their entire world has changed. To support the family, the eldest son had to stop his education and start working. Thus began their struggle for survival in a small household in Laksam town, consisting of his mother and younger sister.
Relatives—uncles and aunts—from whom they expected support are now trying to deprive them of their rightful inheritance. With tears in his eyes, the boy said, “When a father is gone, everyone seems to change.”
We used to visit a restaurant frequently, and that’s where we first met Jamal (pseudonym). From his behavior and conversation, no one would guess the hardship he was going through. Gradually, we got to know him better. We learned that he was saving small amounts from his daily earnings for one dream—to build a small house for his mother.
One day, we took the time to listen to his full story. Then we collected his address, visited, observed, and tried to understand their struggle. We decided that this dream shouldn’t be theirs alone—we would all come together to make it happen. Two of our team members met Jamal in person. We agreed that combining what they had with a contribution of 150,000 BDT from Breath of Bangladesh would, InshaAllah, be enough to build a modest home. Hearing this, tears of joy filled his eyes—an emotion that words cannot fully describe.
Then the work began. Slowly, brick by brick, the dream turned into reality. Now they have a house to live in. However, some work is still unfinished—like the exterior plaster and a few minor details. Our collective fund has run out for now, so the work has paused. We told them, “Please start living in it for now—InshaAllah, we will find a way to complete the rest.”
This story is not just about a house—it’s about responsibility, sacrifice, and a child’s love for his mother.
If you’re reading this, you can be part of completing this dream. Your small contribution might bring fulfillment and dignity to an entire family.