Rosesa - Rotary school ex-student association

Rosesa - Rotary school ex-student association We were
We are
We will be.. . . Official page of ROSESA
Stay Tuned!

11/01/2026

আমাদের শ্রদ্ধেয় অগ্রজ ও প্রাণপ্রিয় জিয়া ভাইয়ের মা আজ সকালে ইন্তেকাল করেছেন! মহান রাব্বুল আলামীনের কাছে খালাম্মার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের সুশীতল ছায়ার দুয়া প্রার্থনা করছি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

"তুমি কি গণিতের সমস্যা সমাধান করতে পছন্দ করো? তাহলে গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ এর জন্য নিবন্ধন করে, তোমার গাণিতিক দক্ষতা ...
14/12/2025

"তুমি কি গণিতের সমস্যা সমাধান করতে পছন্দ করো? তাহলে গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ এর জন্য নিবন্ধন করে, তোমার গাণিতিক দক্ষতা প্রদর্শন করো।"

গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধনের বাকি আর মাত্র একদিন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে আমদের রোটারী স্কুল, এর শিক্ষার্থীদের নিবন্ধন করতে উৎসাহিত করেছি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে।

*নিবন্ধনের লিংক:
https://matholympiad.org.bd/

*নিবন্ধনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫

- তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করতে পারবে।

*প্রস্তুতি:*
- নিজ শ্রেণির গণিত বইয়ের ওপর ভালো দখল থাকা প্রয়োজন।
- বিগত বছরের প্রশ্ন দেখে অনুশীলন করতে পারো।
- তাছাড়া পর্যাপ্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সিনিয়রদের থেকে একটা গাইডলাইন দেওয়া হবে ইনশা আল্লাহ্।

Bangladesh Mathematical Olympiad (BdMO) Online Contest Platform.

15/11/2025
29/10/2025
চিরনিদ্রায় শায়িত হলেন আমাদের সকলের প্রিয় সদা হাস্যউজ্জ্বল হামিদা ম্যাডাম।।মহান আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস নসিব...
24/10/2025

চিরনিদ্রায় শায়িত হলেন আমাদের সকলের প্রিয় সদা হাস্যউজ্জ্বল হামিদা ম্যাডাম।।
মহান আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস নসিব,করুন আমিন।

১৯৯৩ সালে জানুয়ারি মাসের ২০ তারিখ ৬৭২৭ বিদ্যালয় রোল নিয়ে আমার স্কুল জীবনের পথ চলা শুরু সেই থেকে হামিদা ম্যাডামের সাথে আমরা পরিচয়।
একদম ছোট বেলায় ম্যাডামের বাসায় পড়তে যেতাম আমি পরাগ সবুজ নামক এক বন্ধু।

ROSESA কর্তৃক আয়োজিত রোটারী স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ২৬ শে সেপ্টেম্বর ম্যাডামের সাথে আমরা শেষ কথা হয়েছিল রামিজ আমি ১ তারিখ খুলনায় আসবো তুমি বাসায় আইসো অনুষ্ঠানের দাওয়াত পত্র নিয়ে আইসো। কাজের ব্যস্ততায় এবং সময়ের অভাবে আর যাওয়া হয়ে উঠেনি।

এরপর অসুস্থ হয়ে যেদিন ম্যাডাম প্রথম সিটি মেডিকেল ভর্তি হন সেদিন থেকে আজ অব্দি পর্যন্ত ম্যাডামের প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।ম্যাডামের মেয়ে তন্দ্রা আপু ব্যাচ-৯৬,সিক্তা আপু ব্যাচ-৯৯ আমাদের বন্ধু ডা:শামীম রেজা,ডা:সুমনা দাস এবং মেজবাহ ভাই ব্যাচ-২০০১ কে ম্যাডামের খোঁজ খবর নেওয়ার জন্য বলি তারাও আন্তরিকতার সাথে দেখভাল করে।

আজ ভোরে তন্দ্রা আপু আমাকে ফোন দিয়ে ম্যাডামের চলে যাওয়ার খবর দিলেন।
আপু তখন জানাজা এবং দাফনের কোথায় হবে সে বিষয়ে আমাকে অবগত করেন।।
ম্যাডামের জানাজর নামাজ শেষে ঘরে ফিরে মনটা খুব ভারাক্রান্ত।।

রামিজ রেজা
ব্যাচ-২০০৫

24/10/2025

বিঃদ্রঃ দুঃখিত, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবেনা। জানাজা এর নামাজ বাদ গোয়ালখালী কবর স্থানে দাফন করা হবে।

শ্রদ্ধেয় হামিদা ম্যাডাম চিকিৎসারত অবস্থায় আজ ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রজিউন ।

জানাজা এর নামাজ অনুষ্ঠিত হবে জুম্মা বাদ, বায়তুল আমান জামে মসজিদ, ময়লাপোতা, খুলনা।

আসসালামুআলাইকুমবেশ কিছু কমপ্লিকেশন রয়েছে তারপরও আল্লাহর অশেষ রহমতে শ্রদ্ধেয় হামিদা ম্যাডাম এখন কিছুটা রেসপন্স করছেন (গ...
16/10/2025

আসসালামুআলাইকুম
বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে তারপরও আল্লাহর অশেষ রহমতে শ্রদ্ধেয় হামিদা ম্যাডাম এখন কিছুটা রেসপন্স করছেন (গতকালের ছবি)।

আইসিইউ তে পাশে দাঁড়িয়ে খোজ খবর নিচ্ছে আমাদের ২০০৫ ব্যাচের Dr. Sumana Das

আপডেট:আজ শ্রদ্ধেয় হামিদা ম্যাডামের তিন মেয়ে আমাদের স্কুলের অগ্রজ তন্দ্রা আপু ব্যাচ-৯৬, শিক্তা আপু ব্যাচ-৯৯ ও বড় আপুর ...
14/10/2025

আপডেট:

আজ শ্রদ্ধেয় হামিদা ম্যাডামের তিন মেয়ে আমাদের স্কুলের অগ্রজ তন্দ্রা আপু ব্যাচ-৯৬, শিক্তা আপু ব্যাচ-৯৯ ও বড় আপুর সাথে দেখা করে কথা বলেছি।

মেডামের হার্ট ফেইলর, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স সহ বেশ কিছু জটিলতায় ভুগছেন এবং ICU তে লাইফ সাপোর্টে আছেন। পুরোটা সময় আমাদের স্কুলের ২০০৫ ব্যাচের ডা: শামীম (RMO, CMCH) সাথে ছিল ও সার্বক্ষণিক ম্যাডামদের খোঁজ খবর নিয়েছে।
ডাঃ শামীম জানায় ম্যাডাম এর সার্বিক অবস্থা গতকাল রাতের তুলনায় আজকে কিছুটা ভাল। এভাবে অবস্থার উন্নতি হলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে হয়তো কাল লাইফ সাপোর্ট খোলা যেতে পারে।

এছাড়াও ডা: মেজবাহ ভাই ব্যাচ-২০০১ ও ডা: সুমনা দাস ব্যাচ-২০০৫ এর সাথেও কথা হয়েছে তারাও ম্যাডামের খোঁজ নিচ্ছেন।

ম্যাডামের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

ফি আমানিল্লাহ।

Address

Khalishpur
9000

Telephone

01707006292

Alerts

Be the first to know and let us send you an email when Rosesa - Rotary school ex-student association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share