শিক্ষা উন্নয়ন সংস্থা

শিক্ষা উন্নয়ন সংস্থা একটি আলোকিত সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য

Malaimwng bai Bolongpana 1436 T.E.Thai: Hamachang NGPS Play GroundSalmari: 28 December 2025Jugalnai: Shikkha Unnoyon Son...
29/12/2025

Malaimwng bai Bolongpana 1436 T.E.
Thai: Hamachang NGPS Play Ground
Salmari: 28 December 2025
Jugalnai: Shikkha Unnoyon Songstha

গতকাল ছিলো শিক্ষা উন্নয়ন সংস্থা (শিউস)'র জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও আনন্দঘন একটা দিন।

গতকাল শিউস'র উদ্যোগে প্রথমবারের মতো আমাদের হামাচাং স্কুল ক্যাম্পাসে আয়োজিত হয়েছে Malaimwng bai Bolongpana অর্থাৎ পুনর্মিলনী ও বনভোজন!

এই আয়োজনকে সফল করার পেছনে দীর্ঘ প্রায় ২ মাস যাবৎ যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সর্বপ্রথমে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে শিউস সংশ্লিষ্ট যেসকল শুভাকাঙ্খী, শিক্ষার্থী, ভলান্টিয়ার বিভিন্ন দূর-দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে তীব্র শীত উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই অশেষ ধন্যবাদ।

বিশেষভাবে ধন্যবাদ জানাই সুদুর কানাডা প্রবাসী আমাদের পরম আপনজন প্রয়াত প্রকৌশলী মাচাং অজয় কুমার ত্রিপুরার সহধর্মিণী মাচাংতি কড়িমালা ত্রিপুরা ও উনাদের দুই সন্তান ড্যানি ত্রিপুরা ও ক্যানি ত্রিপুরার প্রতি। আপনাদের উপস্থিতি আমাদের সকলকে যেমন উজ্জীবিত করেছে, ঠিক তেমনিভাবে মাচাং অজয় কুমার ত্রিপুরার শুণ্যতা অনুভব করেছে উপস্থিত প্রত্যেকেই।

আমরা ধন্যবাদ জানাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাচাংতি শেফালিকা ত্রিপুরার প্রতি, অনুষ্ঠান উপলক্ষে শিউসকে একটি স্টিলের আলমারি ও একটি বুকশেল্ফ উপহার হিসেবে প্রদানের জন্য।

আমরা ধন্যবাদ জানাই মাচাং দীনময় রোয়াজা ও উনার পরিবারের প্রতি, মাচাং মৃণাল কান্তি ত্রিপুরার প্রতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যদ্বয় যথাক্রমে মাচাংতি জয়া ত্রিপুরা ও মাচাং ধনেশ্বর ত্রিপুরার প্রতি, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি, এলাকাবাসীদের প্রতি, হামাচাং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি, শিক্ষকবৃন্দের প্রতি, রান্নার কাজে সহায়তাদানকারী সকল ভলান্টিয়ার ভাইদের প্রতি, বরাবরের মতোই আমাদের সাথে থাকার জন্য।

সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মাচাং চারু বিকাশ ত্রিপুরা ও উনার সহধর্মিণীর প্রতি, দীর্ঘ বিমানযাত্রার পর সরাসরি আমাদের আয়োজনে শামিল হয়ে সামগ্রিক আয়োজনকে পূর্ণতাদানের জন্য!

আলো আসবেই...

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (TSD.BD) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও শিক্ষা উন্নয়ন সংস্থার সহযোগিতায় পানছড়ি উপজেলা...
15/05/2025

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (TSD.BD) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও শিক্ষা উন্নয়ন সংস্থার সহযোগিতায় পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের দুর্গম ০৩নং ওয়ার্ডে ১৯৬৫ সালে স্থাপিত রাম সিং দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ১৩ মে ২০২৫ খ্রি. তারিখে বিদ্যালয়ের ৮০+ কোমলমতি শিক্ষার্থীর মাঝে ভালোবাসার উপহারস্বরূপ খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

যদিও সরকার প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করছে, তবে দুর্গমতা, যোগাযোগহীনতা, আর্থিক সীমাবদ্ধতা ও সচেতনতার অভাবে অনেক পরিবার এখনও শিশুদের শিক্ষার আওতায় আনতে পারছে না। এখানে শিক্ষার্থীদের যেমন কষ্ট করে পাহাড়ি পথ পেরিয়ে স্কুলে আসতে হয়, তেমনি শিক্ষকরাও দীর্ঘ পথ পায়ে হেঁটে ক্লাস নিতে আসেন। নেই রাস্তা, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক কিংবা সুপেয় পানির ব্যবস্থা।

এই প্রতিকূল বাস্তবতায় অধিকাংশ শিক্ষক বেশিদিন টিকতে পারেন না। তবে ব্যতিক্রম দুজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যাঁরা দুই দশকেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে এই বিদ্যালয়ে শিক্ষাদান করে আসছেন-
১। রিপন চাকমা – সহকারী শিক্ষক
২। কালোমনি ত্রিপুরা – ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (এবং সহ-সভাপতি, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পানছড়ি আঞ্চলিক শাখা)
তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সফল হয়েছে, তারা হলেন-
মাচাং মনষা ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক, টিএসএফ কেন্দ্রীয় কমিটি ও শিক্ষা উন্নয়ন সংস্থার স্থানীয় প্রতিনিধি এবং মাচাং মনিক ত্রিপুরা ও ভাগ্য কুমার ত্রিপুরা (TSF, চট্টগ্রাম মহানগর শাখা)।

সকলকে জানাই শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।

আলো আসবেই....

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) এ ভর্তি হতে ইচ্ছুক খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৪০ জন ত্রিপুরা শিক্ষার্থ...
14/05/2025

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) এ ভর্তি হতে ইচ্ছুক খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৪০ জন ত্রিপুরা শিক্ষার্থীদের নিয়ে একটি
Admission Information Session (ভর্তি তথ্য সেশন) নামে একটি সেমিনার অনুষ্ঠিত হল আজ, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ এর কনফারেন্স রুমে। সেমিনারটি আয়োজন করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ এবং সেমিনারটি আয়োজনে সহযোগিতা করেছে শিক্ষা উন্নয়ন সংস্থা।

উক্ত সেমিনারে AUWতে ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি প্রস্তুতি সংক্রান্ত তথ্যসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করেছেন
Malaching Marma, রিক্রুটিং কনসাল্টেন্ট, AUW. তথ্য উপস্থাপন শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এর জন্য মাহ্লাচিং মারমাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সেমিনারে আরও একটি বিষয় নিয়ে আলোচনা বা শেয়ারিং হয়। সেটা হচ্ছে কেয়ারগিভার পেশায় জাপানে কাজ করার সুযোগ সম্পর্কে। এ বিষয়ে শিউস এর সমন্বক নবলেশ্বর ত্রিপুরা লায়ন একটি প্রেজেন্টেশন শেয়ার করেন। এই শেয়ারিং শেষে দু'জন মেয়ে জাপানী ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের মেয়েরাও সবদিক দিয়ে এগিয়ে যাক এই কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে থাকবো।

সুন্দর আয়োজনের জন্য আমরা টিএসএফ, বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালবাসা জানাই।

আমাদের পরম শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী প্রকৌশলী অজয় কুমার ত্রিপুরা'র প্রয়াণে "আমরা শোকাহত"
20/04/2025

আমাদের পরম শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী প্রকৌশলী অজয় কুমার ত্রিপুরা'র প্রয়াণে "আমরা শোকাহত"

শোক ও শ্রদ্ধাঞ্জলিমাচাং অজয় কুমার ত্রিপুরা, শিক্ষানুরাগী, সমাজসেবক, জাতি অন্তঃপ্রাণ... যত বিশেষণেই যাকে বিশেষায়িত করা হো...
14/04/2025

শোক ও শ্রদ্ধাঞ্জলি

মাচাং অজয় কুমার ত্রিপুরা, শিক্ষানুরাগী, সমাজসেবক, জাতি অন্তঃপ্রাণ... যত বিশেষণেই যাকে বিশেষায়িত করা হোক না কেন, কম হয়ে যায়, সেই মহান মানুষটি গতকাল রবিবার ১৩ এপ্রিল ২০২৫খ্রি, বৃহত্তর টরন্টোর একটি হাসপাতালে সেখানকার স্থানীয় সময় বেলা আড়াইটার একটু আগে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন।

উনার মৃত্যুতে শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

মাচাং অজয় কুমার ত্রিপুরা শিক্ষা উন্নয়ন সংস্থার প্রতিটি কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন একেবারে শুরু থেকেই, সকল ধরনের সহযোগিতা দিয়ে!

যতবার তিনি বিদেশ থেকে দেশে এসেছেন, ততবার উনি শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্যদের নিজ থেকে ডেকে কথা বলেছেন, কার্যক্রমের আপডেট নিয়েছেন, সহযোগিতা করেছেন আমাদের প্রত্যাশার চাইতেও অনেক অনেক বেশি!

তাই মাচাং অজয় কুমার ত্রিপুরার এই অসময়ে চলে যাওয়াতে শিক্ষা উন্নয়ন সংস্থা তার একজন পরম অভিভাবককে হারালো, ত্রিপুরা জাতি হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে।

আমরা মাচাং অজয় কুমার ত্রিপুরার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাজেকের দুর্গম গ্রামে আমাদের কর্মবীর স্বেচ্ছাসেবীদের স্বপ্নযাত্রাগত ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্...
08/04/2025

শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাজেকের দুর্গম গ্রামে আমাদের কর্মবীর স্বেচ্ছাসেবীদের স্বপ্নযাত্রা

গত ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমাদের শিক্ষা উন্নয়ন সংস্থার মাইটোকন্ড্রিয়া যাদেরকে আমরা বলি কর্মবীর স্বেচ্ছাসেবী, তারা ছিলেন সাজেকের দুর্গম গ্রামগুলোতে, এই ৫ (পাঁচ) দিনে তারা পাড়ি দিয়েছেন প্রায় ৪০ কিলোমিটারের মতো পায়ে হাঁটা দুর্গম উঁচু-নিচু-ছড়া-ঝিরির পাহাড়ী পথ!, সাথে ছিলো সেইসব দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রীর বিশাল বোঝা।

এই স্বপ্নযাত্রায় তারা সাজেকের কাইচ্যা পাড়া, জামপাড়া, লংটিয়ান পাড়া, অরুণ পাড়া, তৈচুই পাড়ার অভিভাবক, গ্রাম প্রধান, যুব সমাজ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, প্রত্যক্ষ করেছেন সেখানকার মানুষের প্রতিনিয়ত কঠিন জীবনযুদ্ধ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে, সমস্যার গভীরতায় ডুবে কখনো কখনো রাত কেটেছে নির্ঘুমতায়, সারাদিনের ক্লান্তিও যেন হার মেনে যায় তখন তাদের কাছে।

আবার শিক্ষা উপকরণ বিতরণের সময় যখন কোমলমতি শিক্ষার্থীদের ভূবন ভোলানো হাসি দেখে, শতবাধা ডিঙ্গিয়ে খাগড়াছড়ি রাঙামাটিসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই এলাকার ছেলে মেয়েদের পড়ালেখা করার খবর যখন গ্রামের মুরুব্বীদের কাছ থেকে শোনে, তখন তাদের ভারী মন হালকা হয়ে যায় নিমিষেই! তাদের মনে হয়, এরাইতো আমাদের আগামী, এরাই জয় করবে আগামীর বিশ্বকে, একদিন!

এবারের কোরবানির ছুটিকে যারা বাড়িতে পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের সাথে না কাটিয়ে শিক্ষার আলো ছড়াতে ছুটে গিয়েছেন দুর্গম সাজেকে, তারা হলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মাচাং অমিতাভ ভূষণ ত্রিপুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাচাং বনজ্যোতি ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মনোরঞ্জন ত্রিপুরা। সাথে ছিলেন সাজেক এলাকা থেকে খাগড়াছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মাচাং নয়েল বিকাশ ত্রিপুরা ও শিক্ষা উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত জামপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাচাং কামেশ্বর ত্রিপুরা।

শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এবারের স্বপ্নযযাত্রায় সম্পৃক্ত সকলকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমরা আমাদের এই স্বপ্নযাত্রাকে অব্যাহত রাখতে চাই, আমরা আমাদের "মানসম্মত শিক্ষা নিশ্চিত ও আলোকিত সমাজ বিনির্মাণ"-এর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, সকলের সহযোগিতায়, আমাদের নিঃস্বার্থ কর্মবীর স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে।

আলো আসবেই...

বি:দ্র: আমাদের কর্মবীর স্বেচ্ছাসেবীদের স্বপ্নযাত্রার বৃত্তান্তের লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো, আশা করি একটু সময় নিয়ে পড়বেন, সবাই

হামাচাং স্কুল পাঠাগারের শুভ সূচনা....আজ আমাদের হামাচাং স্কুলের জন্য বিশেষ এক আনন্দঘন দিন। যার হাত ধরে আনন্দের এই নবধারা ...
08/04/2025

হামাচাং স্কুল পাঠাগারের শুভ সূচনা....

আজ আমাদের হামাচাং স্কুলের জন্য বিশেষ এক আনন্দঘন দিন। যার হাত ধরে আনন্দের এই নবধারা শুরু তিনি হচ্ছেন জনাব সুদেব কুমার বিশ্বাস, একজন সম্মানিত এডুকেশন স্পেশালিস্ট ও লেখক। উনার অর্থায়নে ক্রয়কৃত একটি সুন্দর বুকশেলফ ও ১২০টি বই এর মাধ্যমে যাত্রা শুরু হলো আমাদের হামাচাং স্কুল পাঠাগারের।

এখন থেকে হাতের কাছেই থাকবে বিভিন্ন গল্পের বই, জ্ঞানের অসীম ভান্ডার, ইচ্ছে হলেই ডুব দেওয়া যাবে সীমাহীন সুবিশাল জ্ঞানের রাজ্যে!
এর থেকে আনন্দের আর কি হতে পারে?

শিক্ষার্থীদের আজকের এই আনন্দের মাত্রাকে আরও বৃদ্ধি করেছেন আমাদের সমন্বয়ক মাচাং নবলেশ্বর ত্রিপুরা লায়ন ও স্বেচ্ছাসেবীকর্মবীর মাচাং প্রীতিময় ত্রিপুরা, নিজেদের অর্থে স্কুলের ৮৫জন শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করে।

আমাদের স্কুলের শিক্ষার্থীরা আসলে এমনই, অল্পতেই অনেক খুশি তারা!
তাই যারা যারা আমাদের হামাচাং স্কুলের পাশে দাঁড়াতে চান, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান, সকলকে জানাই সুস্বাগতম ও অগ্রীম ধন্যবাদ।

আজকের আয়োজনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক ছিলো শিক্ষার্থীদের শিক্ষা, পাঠাভ্যাস ও ভবিষ্যৎ গড়ার উপর দিকনির্দেশনামূলক আলোচনা। আলোচনায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন মাচাং সজীব ত্রিপুরা, মাস্টার্স এর শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাচাং অরণ্য নারায়ণ ত্রিপুরা, শিক্ষার্থী ২য় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাচাং বৃটেন ত্রিপুরা, ২য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাচাং কর্ণজয় ত্রিপুরা, ১ম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মাচাং প্রীতিময় ত্রিপুরা, মাস্টার্স এর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সাথে আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দতো ছিলেনই!

আমাদের হামাচাং স্কুলের শিক্ষার্থীদের চমৎকার একটি দিন, মূল্যবান কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষত মাচাং প্রীতিময় ত্রিপুরাকে শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই, পাঠাগারের জন্য ঢাকা থেকে বই ক্রয় হতে শুরু করে আজ হামাচাং স্কুলে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে ওতপ্রোতভাবে জড়িত থেকে কার্যক্রমকে সাফল্যমন্ডিত করার জন্য।

আলো আসবেই...

19/03/2025

দুর্গম মাতাই পুখিরি এলাকায় শিক্ষার আলো পৌছে দিতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা শিক্ষা উন্নয়ন সংস্থা (শিউস) পরিবার অত্যন্ত আনন্দিত। উল্লেখ্য, বিদ্যালয় বাস্তবায়ন কমিটিতে আমাদের শিউস এর একজন প্রতিনিধি হিসেবে শিউস এর সমন্বয়ক নবলেশ্বর ত্রিপুরা লায়নকে উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত করা হয়।

এই বিদ্যালয় বাস্তবায়ন কমিটি এবং উপদেষ্টা কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও উল্লেখ্য যে, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

আমরা শিউস পরিবার এই মহতি উদ্যোগের সফলতা কামনা করছি।

আলো আসবেই

লিংক:
https://www.facebook.com/share/1ADu48yGUh/

Address

Khagrapur
Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share