30/09/2024
খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
—
খাগড়াছড়িতে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়,জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৭অক্টোবর পর্যন্ত পালন করা হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। এবারের প্রতিপাদ্যের বিষয় "শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।
২৯-ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা এনসিটিএফ'র সভাপতি নুর ইসরাত জাহান ও সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মো: মুসলিম উদ্দিন ।
শিশু বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা এনসিটিএফ এর শিশু যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম নিশি ও খাগড়াছড়ি পুলিশ লাইন হাই স্কুল এর ইলমুন হক নুহা।
এ সময় খাগড়াছড়ি জেলা শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো: ইকবাল হোসেন,ডিস্ট্রিক ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের অবশ্যই অভিভাবক ও গুরুজনদের কথা মানতে হবে। তোমরা এখন অনেক ছোট ।মানুষের জীবন খুবই কঠিন। কিন্তু একদিকে অনেক সুন্দর। যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি। তাহলে আমাদের জীবন অনেক সুন্দর।
পৃথিবীর এক পক্ষে খুব কঠিন, এক পক্ষে অসাধারণ সুন্দর। এই রূপ -রস অসাধারণ। সবকিছুই উপভোগ করার মত পৃথিবী তাদের জন্য সুন্দর, যারা সাকসেসফুল তারাই পৃথিবীর রূপ রস ও সৌন্দর্য উপভোগ করতে পারে। আর যারা ব্যর্থ তারা কঠিন সময়টাকে ভোগ করতে হবে, এর কোন বিকল্প নেই।
এইসব কিছু নির্ভর করে আজকের এই শিশুদের উপর। এই ছোট বয়সে শিশুরা কিভাবে কাটাচ্ছে তার ওপর নির্ভর করে আমাদের বাকি জীবন। শিশুরা সঠিক বিকাশের জন্য অভিভাবকদের প্রতি উপযুক্ত দায়িত্ব পালন করা আহ্বান তিনি।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে শিশুদের গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
———
নুর ইসরাত জাহান
সভাপতি,এনসিটিএফ
খাগড়াছড়ি পার্বত্য জেলা