TSF.BD

TSF.BD Tripura Students' Forum, Bangladesh which known as TSF.BD is a social student's organization. TSF.BD is a official Page of Tripura Students' Forum, Bangladesh

’’ফতিহাতু নুর বেলি ত্রিপুরা” নামক ফেসবুক পেইজ থেকে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবা...
30/04/2026

’’ফতিহাতু নুর বেলি ত্রিপুরা” নামক ফেসবুক পেইজ থেকে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ শুক্রবার ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, থানছি উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এ...
18/04/2026

গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ শুক্রবার ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, থানছি উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সুপরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, থানচি উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং ৩৭০ নং মধু মৌজার হেডম্যান মাচাং শিমন ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাচাং যোহন ত্রিপুরা, রেমাক্রি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাচাং বেনেডিক্ট ত্রিপুরা এবং টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাচাং সত্যমনি ত্রিপুরা।

এছাড়াও উপস্থিত ছিলেন রেমাক্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাচাং মালিরাম ত্রিপুরা, ৩নং থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্মানিত সদস্য মাচাং ডেভিড ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বান্দরবান জেলা শাখার প্রতিনিধি মাচাং স্টিফ্যান ত্রিপুরা, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাচাং অনবাহাদুর ত্রিপুরা এবং ত্রিপুরা কল্যাণ সংসদ, থানচি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক মাচাং ইউজ আজিম।

❤️
15/04/2026

❤️

CHINI HUKUMU, CHINI SINIMUNG.আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। পার্বত্য চট্টগ্রামসহ সমতলে বসবাসকারী ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ...
12/04/2026

CHINI HUKUMU, CHINI SINIMUNG.
আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়।

পার্বত্য চট্টগ্রামসহ সমতলে বসবাসকারী ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসু, চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, তঞ্চঙ্গ্যাদের বিষু, ম্রোদের চাংক্রান ও খেয়াং, খুমিদের চাংলান উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে ঢাকাস্থ ত্রিপুরাদের পক্ষে “ TRIPURA STUDENTS' FORUM, BANGLADESH - এর সক্রিয় অংশগ্রহণ।

এই আয়োজন পার্বত্য চট্টগ্রামের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য, সম্প্রীতি ও সামগ্রিক সৌহার্দ্যের এক অনন্য বহিঃপ্রকাশ।

সকলকে জানাই-
শুভ বৈসু, বিজু, সাংগ্রাই, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।

❤️
06/04/2026

❤️

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দীঘিনালা উপজেলাধীন (পোমাং পাড়া,চাপ্পা পাড়া, বুদ্ধ প...
27/03/2026

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দীঘিনালা উপজেলাধীন (পোমাং পাড়া,চাপ্পা পাড়া, বুদ্ধ পাড়া, চিত্ত মেম্বার পাড়া) ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলো।

গত ২৬শে মার্চ ২০২৬ইং, রোজ বৃহস্পতিবার, দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, দীঘিনালা আঞ্চলিক শাখার তথ্য ও প্রচার সম্পাদক মাচাং অর্ণব ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাত্রিকস, দীঘিনালা আঞ্চলিক শাখার কার্যকরী সদস্য মাচাং বাবলু ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, দীঘিনালা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাচাং সিরস কান্তি ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাং সেংকু ত্রিপুরা। উপস্থিত ছিলেন টিএসএফ.বিডি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং খঞ্জন জ্যোতি ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাং মনষা ত্রিপুরা ও টিএসএফ.বিডি.সিএমবি এবং টিএসএফ.দীঘিনালা উপজেলা শাখার নেতৃবন্দ ও শিক্ষার্থীবৃন্দ ।

টিএসএফ দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাচাং তালকা পোমাং এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাচাং দিপেন বিকাশ ত্রিপুরা।

দীঘিনালা উপজেলা কলেজ শাখার সহ-সভাপতি মাচাংটি কনিস্কা ত্রিপুরা স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা হলো জাতির মেরুদন্ড শিক্ষা মানুষের চিন্তা শত্তিকে জাগ্রত করে। আগামীতে জাতিকে নেতৃত্ব দিতে প্রয়োজন যথাযথমূলক বাস্তববাদী শিক্ষার জ্ঞান। টিএসএফ. বিডি.সিএমবি শাখার উদ্যোগে অত্র এলাকায় ৫ দিনব্যাপী এই শিক্ষা ক্যাম্পেইন ছিল বাস্তববাদী ও প্রভাবনীয়। তিনি এই উদ্যোগের জন্য সর্বোপরি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখাকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনূভুতি প্রকাশ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী শেলী ত্রিপুরা ও মেন্টরের পক্ষ থেকে জাবিপ্রবির শিক্ষার্থী নয়ন ত্রিপুরা। ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইনের সার্বিক বিষয় নিয়ে ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন টিএসএফ.বিডি.সিএমবি শাখার সাংগঠনিক সম্পাদক মাচাং,জুহেস ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে বাত্রিকস দীঘিনালা আঞ্চলিক শাখার তথ্য ও প্রচার সম্পাদক মাচাং অর্ণব ত্রিপুরা শিক্ষা ক্যাম্পইন নিয়ে টিএসএফ.বিডি.সিএমবি শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, জাতির উন্নতির শিখরে পৌঁছার জন্য শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি, সমাজ ও অস্তিত্বের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পড়াশুনা হলো প্রতিযোগীতার জায়গা। উচ্চশিক্ষার জন্য ১ম ধাপ হলো এসএসসি ও ২য় ধাপ হলো এইচএসসি, তাই তিনি শিক্ষার্থীদের অধিকতর পড়াশুনা ও ভালো ফলাফলের জন্য দৃঢ় আহ্বান করেন। যাতে করে এই ফলাফলের ধাপ গুলোই আগামীতে ভালো জায়গায় তাদের নিয়ে যায়। পাশাপাশি নীতিগত, ধর্মীয় মূল্যবোধ, পরোপকারিতা ইত্যাদি বিষয় তিনি তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য মাচাং বাবলু ত্রিপুরা বলেন, আমাদের যতই কষ্ট হোক না কেনো পড়াশুনা করতেই হবে। আগামীর প্রজন্ম ও জাতির হাল ধরার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষা ক্যাম্পেইনের এই উদ্যোগকে অগ্রগতি করার জন্য বিনীত আহ্বান জানান। পাশাপাশি আগামীতে উচ্চ শিক্ষার হার প্রসার ঘটুক সেই কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য মাচাং সিরস কান্তি ত্রিপুরা বলেন, জাতিকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন শিক্ষা। তিনি অভিভাবকদের বিশেষ ভাবে সচেতন হওয়ার জন্য আহ্বান করেন । অভিভাবক সচেতন না হলে সন্তানের সেই বেড়ে উঠা ও আগামীর স্বপ্ন বাস্তবায়িত হবে না। এছাড়া তিনি বলেন, টিএসএফ'র এই মহান উদ্যোগকে আরো সূদুর প্রসার ও বিস্তার করা দরকার। যেসব এলাকা এখনো অন্নুনত সেখানে গিয়ে এই উদ্যোগ'কে বাস্তবায়ন করা এখন জরুরী। তিনি বলেন, সমাজের গোত্রভেদ, বিদ্ধেষ, কুসংস্কার ভেঙ্গে শুধুমাত্র জাতির জন্য কাজ করতে।

টিএসএফ'র সভাপতি মাচাং খঞ্জন জ্যোতি ত্রিপুরা বলেন, নিজের স্বপ্ন এবং লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে পড়াশুনা করাই হলো একজন শিক্ষার্থীর দায়িত্ব। আগামীতে কে কোন জায়গায় যাবে সেটা নির্ভর করে আজ তুমি কি করছো। তিনি প্র্যাকটিক্যালি পড়াশুনার করার জন্য শিক্ষার্থীদের বলেন। পাশাপাশি নিজেদের স্বপ্ন, সাহসিকতা, আত্মবিশ্বাস ও সৃজনশীল দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

এছাড়াও টিএসএফ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাং মনষা ত্রিপুরা তার বিশেষ বক্তব্যে ত্রিপুরা যুব সমাজকে নেশা, গেইম আসক্তি, মদ-জুয়া ছেড়ে শিক্ষাকে ধারণ করে নিজেদের চিন্তা-ভাবনা ও স্বপ্নকে বড় করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের ত্রিপুরা জাতি অতীতে এক বৃহৎ শক্তিশালী ও বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলো যা ইতিহাস প্রমাণ দেয় কিন্তু কালের প্রবাহে আজ সেটা নেই। বর্তমানে আমাদের এই বেহাল অবস্থার কারণ এই যুবসমাজ, যেভাবে এগিয়ে আসার কথা সেইভাবে এগিয়ে আসছেন না, তার জায়গা থেকে সচেতন নয়, নেতৃত্ব দিচ্ছেন না। আজকে যদি আমাদের সেই ঐক্য ও প্রত্যেকে স্বশিক্ষায় শিক্ষিত হতো তবে আমাদের এই জাতির অস্তিত্বের হুমকির মুখে পড়তে হতো না। তিনি তার বক্তব্যে জাতিকে অধিকতর অগ্রাধিকার দিয়ে স্ব স্ব জায়গা থেকে বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে মাচাং দিপেন বিকাশ ত্রিপুরা সভার অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন, ৫ দিনব্যাপী এই শিক্ষা ক্যাম্পেইনে আমরা চেষ্টা করেছি আগামী এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষা ভিত্তিক তাদের বাস্তবমুখী জ্ঞান ও ধারণা প্রদান করতে। পাশাপাশি মৌলিক বিষয়গুলি তাদের প্র্যাকটিক্যালি ধরে শেখাতে। পরিশেষে তিনি অত্র এলাকার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন।

আজ ২৬শে মার্চ, আমাদের(জাতির) আত্মপরিচয় ও গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোর...
26/03/2026

আজ ২৬শে মার্চ, আমাদের(জাতির) আত্মপরিচয় ও গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (TSF), বাংলাদেশ-এর পক্ষ থেকে দেশবাসী ও সংগঠনের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের শ্রদ্ধা ও চেতনা:
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা।

আমাদের লক্ষ্য:
স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, শিক্ষিত ও প্রগতিশীল সমাজ গঠনে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের ঐক্য ও মেধার মাধ্যমেই আমরা গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলা।

শুভেচ্ছান্তে;
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ
তারিখ: ২৬শে মার্চ, ২০২৬ খ্রি.

24/03/2026

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন চলমান-চিত্র।

সার্বিক সহযোগিতায়ঃ টিএসএফ.বিডি

Great initiative, keep it up ❤️
24/03/2026

Great initiative, keep it up ❤️

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ,চট্টগ্রাম মহানগর শাখার  উদ্যোগে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন - ২০২৬ খ্রি. আনুষ্ঠান...
22/03/2026

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ,চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন - ২০২৬ খ্রি. আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হল।
সার্বিক সহযোগিতায়ঃ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি।

আজ ২২ মার্চ ২০২৬ ইং থেকে দীঘিনালা উপজেলাধীন (পোমাং পাড়া, চাপ্পা পাড়া, বুদ্ধ পাড়া, চিত্ত মেম্বার পাড়া) ৪টি গ্রামের যৌথভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ৫ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন শুরু হয়েছে । চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ক্যাম্পেইনের শুরুতে ছাত্র-ছাত্রীদের নিয়ে দিক-নির্দেশনামূলক ও খাতা কলম বিতরণের মধ্য দিয়ে সভায় উপস্থিত থেকে কার্যক্রমের সাফল্য কামনা করে শুভসূচনার ঘোষণা করেন টিএসএফ.বিডি. দীঘিনালা উপজেলা শাখার সাবেক সভাপতি মাচাং, নিপন ত্রিপুরা। উপস্থিত ছিলেন টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাং Monsha Tripura ও টিএসএফ.বিডি. সিএমবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাচাং দিপেন বিকাশ ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাং, দমায়ন ত্রিপুরা ও অন্যান্য নেতৃবন্দ।

৫ দিনব্যাপী মেন্টর হিসেবে উপস্থিত আছেন/থাকবেনঃ

১। দিপেন বিকাশ ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২। দমায়ন ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩। সুরঞ্জনা ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪। মলয় বিকাশ ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫। চন্দনা ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৬। নয়ন ত্রিপুরা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগামী ৫ দিনব্যাপী এই শিক্ষা ক্যাম্পেইন সফল হোক।

17/03/2026

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ'র বহুল প্রতীক্ষিত বার্ষিক মুখপাত্র "এমাং" ম্যাগাজিনের অষ্টম সংখ্যা প্রকাশিত হয়েছে।

TSF.BD'র সাবেক, বর্তমান, আগ্রহী পাঠক ও শুভাকাঙ্ক্ষী আপনারা যারা ম্যাগাজিনটি সংগ্রহ করতে চান আপনারা নামমাত্র মূল্যে সংগ্রহ করতে পারেন।

শুভেচ্ছা মূল্য ২৫০৳ (দুইশত পঞ্চাশ) টাকা মাত্র।
ম্যাগাজিন সংগ্রহের ঠিকানা : ককবরক লাইব্রেরী, খাগড়াপুর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

সার্বিক যোগাযোগ -
TSF.BD Central committee
01641301792(President )
01612533629(General secretary)
01635-438309 (Literature & publications affairs secretary)
01575593964(Organizing secretary)

Address

Khagrapur
Khagrachari
799273

Alerts

Be the first to know and let us send you an email when TSF.BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TSF.BD:

Share