30/05/2023
অসহায় সাধনা দেবী চাকমার জন্য ভালোবাসা উপহার পাঠিয়েছেন লন্ডন প্রবাসী W.R Mishu দিদি❤️
সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।
কাউখালী উপজেলা পেরাছড়া গ্রামে মানবতার টানে ছুটে আসা🥰 কাউখালী উপজেলায় পেরাছড়া গ্রামে অসহায় সাধনা দেবী চাকমা। যিনি দীর্ঘ বছর অন্ধ চোখে দেখেনা😪 আমরা কাউখালী বাজার থেকে অসহায় মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস কেনার পর সোজা পেরাছড়া গ্রামে ছুটে যাই। সেখানে যাওয়ার পর দেখি বাড়ির বাইরে চুপচাপ বসে আছে অসহায় সাধনা দেবী চাকমা😪 দেখি চোখেরজল পড়তেছে😪 জানতে চাইলাম কি হয়েছে.? কেন কান্না করতেছ, তখন বলে, দুঃখ, জ্বালা যন্ত্রণা কারণে কান্না করতেছি😪
আমি ভান্তে বলে পরিচয় দিলাম, তখন তিনি কান্না করা বন্ধ করে দিলেন। ভালো-মন্দ জিজ্ঞেসা করে তারপর বললাম, আপনার জন্য সূদুর লন্ডন প্রবাসী থেকে W.R. Mishu দিদি কিছু ভালোবাসার উপহার পাঠিয়েছে। হুট করে বলে উঠল কি পাঠিয়েছে, চাল-৫০ কেজি, ডাল-২ কেজি, নাপ্পি -১ কেজি, সাবান-৫টি, হুইল- ২ প্যাকেট, ফল কিনে খাওয়ার জন্য ৪শ টাকা এবং পুষ্টিকর খাবারে জন্য ৫শ টাকা দিয়ে দিলাম❤️ যিনি সবসময় মানবতার কাজে অংশগ্রহণ করেন এবং অসহায় মানুষের দুঃখ দেখলে সহযোগিতা প্রদান করেন, মানবতাবাদী W.R Mishu দিদির পরিবারে সকলের জন্য আশীর্বাদ কামনা করে দিলাম। যখন বললাম, যিনি পাঠিয়েছে তাকে মনে প্রাণে আশীর্বাদ করিও তখন তিনি বললেন (অয় অয় গরিম গরিম) মানে আশীর্বাদ করবে।
আমার সাথে সফরসঙ্গী এবং সার্বিক সহযোগিতা করেছেন গ্রামের কার্বারী বাবু সুশান্ত চাকমা, বাবু নীড় হারা পাখি হিমু, শিক্ষক Comet Chakma Kabul ও তার বন্ধু এবং আমার ড্রাইভার সুপন চাকমা🥰
মহৎ মানবিক কাজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য Mishu দিদিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে যাঁরা অক্লান্ত সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
জয় হোক মানবতার🥰
তারিখ- ৩০-০৫-২০২৩ইং রোজ মঙ্গলবার।
বিঃদ্রঃ অসহায় সাধনা দেবী চাকমা জন্য বাড়ি নির্মাণ করা হবে- নিম্নে নাম্বারে সহযোগিতা পাঠানোর জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
বাবু প্রিয়দর্শী চাকমা- 01716405576 (বিকাশ)
বাবু অরুন জয় চাকমা 01730979071 (বিকাশ/নগদ)