BD Clean - Khagrachhari

BD Clean - Khagrachhari We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

14/06/2026

গড়তে হবে পরিচ্ছন্ন দেশ সময়টা অল্প,
নিজ হাতে লিখে যাবো পরিচ্ছন্নতার গল্প।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

বিডি ক্লিন - গুইমারা টিমের বিশেষ আয়োজনে মাত্র ১২ জন স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রম, দায়বদ্ধতা ও আন্তরিক প্রচেষ্টায় দীর্...
12/06/2026

বিডি ক্লিন - গুইমারা টিমের বিশেষ আয়োজনে মাত্র ১২ জন স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রম, দায়বদ্ধতা ও আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়েছে।

সংখ্যায় কম হলেও ইচ্ছাশক্তি, ঐক্য ও দায়িত্ববোধ যে বড় পরিবর্তন আনতে পারে, আজকের আয়োজন তারই প্রমাণ।

আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধেরও প্রতিফলন। একটি স্থান পরিষ্কার করা যতটা গুরুত্বপূর্ণ, সেটিকে পরিষ্কার রাখা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই। যেখানে-সেখানে ময়লা না ফেলে, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার এই দায়িত্ব ভাগ করে নিই। একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবার অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

#বিডিক্লিন

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
StartfromMe
#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

11/06/2026

Cleaning the environment inspiring a Nation.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/06/2026

শ্রমে ঘামেই লিখে দিব পরিচ্ছন্নতার ইতিহাস,
গড়ে দিব পরিচ্ছন্ন দেশ বিডি ক্লিন-এর বিশ্বাস।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/06/2026

অবহেলার স্তর ছিড়ে আমরা নামাই আলো,
ময়লার ভেতরেই জন্ম নেয় নির্মল ভালো।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডি ক্লিন - খাগড়াছড়ি এবং Kwkharang Buthu-এর যৌথ ...
06/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডি ক্লিন - খাগড়াছড়ি এবং Kwkharang Buthu-এর যৌথ উদ্যোগে খাগড়াপুর এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করা, পরিচ্ছন্নতার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সকলকে উদ্বুদ্ধ করা।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র এলাকার কারবারী সুধাকর ত্রিপুরা,
বিডি ক্লিন খাগড়াছড়ির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,
বিডি ক্লিন দীঘিনালার উপদেষ্টা এ কে এম বদিউজ্জামাল, এবং বিডি ক্লিন - খাগড়াছড়ি ও Kwkharang Buthu-এর দায়িত্বশীল সদস্যবৃন্দ।

আমরা বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন পরিবেশ কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজের ভিত্তি। তাই বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন শুধুমাত্র একটি দিনের কর্মসূচি নয় এটি পরিবেশ রক্ষায় আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে সামান্য সচেতন হয়, তবে একটি সবুজ, নির্মল ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আসুন, পরিবেশ দিবসের চেতনাকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলি। পরিচ্ছন্নতা হোক অভ্যাস, পরিবেশ রক্ষা হোক অঙ্গীকার।

#বিডিক্লিন

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

02/06/2026

বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে,
আমরা থাকবো সারাদেশের সহস্রাধিক স্থানে,
দশে মিলে উঠবো মেতে পরিষ্কারের জয়গানে।

দীর্ঘ এক দশকের এই পথচলায় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা বুকে ধারণ করেছি, আজ তা রূপ নিয়েছে পরিচ্ছন্ন দেশ গড়ার সামাজিক আন্দোলনে। আমরা বিশ্বাস করি, শুধু বাহ্যিক পরিচ্ছন্নতায় নয়, বরং এ আন্দোলনকে সফল করতে দরকার মানসিকতার মানোন্নয়নে অব্যাহত চর্চা।

আজ ৩ জুন ২০২৬, বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বিডি ক্লিন এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীগণকে জানাই ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

"প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বাংলাদেশ হবে পরিষ্কার"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

31/05/2026

কাজে কাজে প্রমাণ,
বদলাবে বাংলাদেশ,
তারুণ্যের হাতেই ,
গড়বে নতুন পরিবেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

27/05/2026

জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পবিত্রতায়,
পশুত্বের কোরবানি হোক, এবারের ঈদ আনন্দ।

পবিত্র ঈদ-উল-আযহা'র মূল চেতনাই হলো ত্যাগের মহিমায় মনের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দেওয়া। আমাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন চারপাশের পরিবেশও থাকবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত। কোরবানির আনন্দ শুধু উদযাপনে নয়, বরং দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজকে সুন্দর রাখায়।

আসুন, মন ও পরিবেশ উভয়কেই পবিত্র রেখে এবারের ঈদকে করে তুলি নিরাপদ ও আনন্দময়। ঈদ মোবারক!

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

16/05/2026

এক হাতে নয় লাখো হাতে শুরু করেছে কাজ,
তারুণ্য নিয়েছে দায়িত্ব গড়ে দিতে সুন্দর সমাজ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Khagrachhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Khagrachhari:

Share