Youth Save A Smile Foundation

Youth Save A Smile Foundation A nonprofit org. conducted by the students of different batches for education, health and environment

01/06/2026
নারী ও শিশুদের বিরুদ্ধে সকল যৌন সহিংসতার অবসান ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে Bangladesh Youth Coalition-BYC -এর যৌথ প্র...
23/05/2026

নারী ও শিশুদের বিরুদ্ধে সকল যৌন সহিংসতার অবসান ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে Bangladesh Youth Coalition-BYC -এর যৌথ প্রেস বিজ্ঞপ্তি।

🌱 𝐅𝐫𝐨𝐦 𝐯𝐢𝐬𝐢𝐨𝐧 𝐭𝐨 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲—𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝟐𝟎𝟐𝟔–𝟐𝟎𝟐𝟖 𝐭𝐞𝐫𝐦 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲.The 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥 𝐄𝐱𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐭𝐞𝐞 𝐨𝐟 𝐘𝐨𝐮𝐭𝐡...
27/04/2026

🌱 𝐅𝐫𝐨𝐦 𝐯𝐢𝐬𝐢𝐨𝐧 𝐭𝐨 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲—𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝟐𝟎𝟐𝟔–𝟐𝟎𝟐𝟖 𝐭𝐞𝐫𝐦 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲.

The 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥 𝐄𝐱𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐭𝐞𝐞 𝐨𝐟 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐒𝐚𝐯𝐞 𝐀 𝐒𝐦𝐢𝐥𝐞 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝟐𝟎𝟐𝟔–𝟐𝟎𝟐𝟖 term has been officially formed.
This committee is not merely a list of positions—it is a collective commitment by young leaders to stand with people, uphold values, and work for meaningful change.

We believe—
Leadership is not about authority, but 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞.
A position is not a privilege, but a 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲.

Heartfelt congratulations to all the newly selected representatives.
Over the next two years, we move forward together—for people, for communities, and for a more humane future.

🤝 𝘛𝘰𝘨𝘦𝘵𝘩𝘦𝘳, 𝘸𝘦 𝘴𝘦𝘳𝘷𝘦. 𝘛𝘰𝘨𝘦𝘵𝘩𝘦𝘳, 𝘸𝘦 𝘨𝘳𝘰𝘸.

আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, খাগড়াছড়ি সদরস্থ নিউজিল্যান্ড পাড়া এলাকায় বৈসু–সাংগ্রাই–বিজু–বিহু–বিষু–চাংক্রান–পাতা ২০২৬ উপ...
17/04/2026

আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, খাগড়াছড়ি সদরস্থ নিউজিল্যান্ড পাড়া এলাকায় বৈসু–সাংগ্রাই–বিজু–বিহু–বিষু–চাংক্রান–পাতা ২০২৬ উপলক্ষে আয়োজিত মেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর, ফাউন্ডেশনের উদ্যোগে একটি মেলার মাঠ (মূল মাঠ) পরিষ্কারকরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও আনন্দের সঙ্গে এই সামাজিক দায়িত্ব পালনে অংশগ্রহণ করেন। পরিবেশ পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তবে লোকবল সীমিত থাকায় এবং ঝড়ো হাওয়ার কারণে মাঠের আশপাশে ছড়িয়ে পড়া কিছু ময়লা-আবর্জনা সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হয়নি—এ জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এই কর্মসূচির সার্বিক নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক তিষ্য চাকমা। সহযোগিতায় ছিলেন শীর্ষ চাকমা ও পিন্টু চাকমা দাদা। তাঁদের নিষ্ঠা, সময় ও সহযোগিতার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে রইল আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। আগামীতেও সমাজ ও পরিবেশের কল্যাণে ফাউন্ডেশন আরও সক্রিয় ভূমিকা রাখবে—এই প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করছি। 🌿

ইয়ুথ সেইভ এ স্মাইল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় খাগড়াছড়িতে সার্জ বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্...
15/04/2026

ইয়ুথ সেইভ এ স্মাইল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় খাগড়াছড়িতে সার্জ বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস–এর যৌথ উদ্যোগে আয়োজিত "পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ" এর Information Sharing Session সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১১ এপ্রিল সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি সদরস্থ দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি তথ্যবুথ স্থাপন করা হয়। এ সময় ফেলোশিপ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা আয়োজন করা হয়, যা উপস্থিত তরুণদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
খেলা শেষে অনুষ্ঠিত Information Sharing Session পরিচালনা করেন খাগড়াছড়ি এম্বাসেডর ও ইয়ুথ সেইভ এ স্মাইল ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক তিষ্য চাকমা। সেশনে ফেলোশিপের উদ্দেশ্য, আবেদন প্রক্রিয়া, কার্যপরিধি এবং তরুণদের শান্তি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেশন শেষে ঘিলা খেলার বিজয়ীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগে শান্তি ও সামাজিক সংহতি জোরদার করার লক্ষ্যে নির্বাচিত ফেলোরা শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি, নেতৃত্ব উন্নয়ন, শিক্ষা এবং গবেষণা বিষয়ে দীর্ঘ ১৮ মাস কাজ করার সুযোগ পাবেন। এই ফেলোশিপটি নাগরিকতা কর্মসূচীর পৃষ্ঠপোষকতায় পহেলা প্রকল্প–এর আওতায় বাস্তবায়িত হচ্ছে, যা তরুণদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে খাগড়াছড়িতে অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

SURGE Bangladesh Centre for Peace and Justice, BRAC University Embassy of Switzerland in Bangladesh European Union in Bangladesh
High Commission of Canada to Bangladesh

12/04/2026

উৎসবের কোলাহল শুরু হওয়ার আগেই, পাহাড়ে জন্ম নিয়েছিল এক নীরব ও পবিত্র ঐতিহ্য।
বিঝু উৎসবের দিনে খুব ভোরে নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে বয়োজেষ্ঠদের গোসল করানো হতো—শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আশীর্বাদের প্রতীক হিসেবে।
সময় গড়ানোর সাথে সাথে এই সুন্দর প্রথা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
আজ আমরা সেই স্মৃতির কাছে ফিরে আসি—ঐতিহ্যকে সম্মান জানাতে, শিকড়কে ছুঁয়ে দেখতে, আর হারিয়ে যেতে বসা এই প্রথাকে নতুন করে জীবিত করতে।

At the break of dawn on the sacred day of 𝐁𝐢𝐣𝐡𝐮, a fading tradition found new life 🌿Once, collecting fresh river water a...
12/04/2026

At the break of dawn on the sacred day of 𝐁𝐢𝐣𝐡𝐮, a fading tradition found new life 🌿
Once, collecting fresh river water at dawn and bathing the elders was an essential part of the Biju celebration—an expression of respect, gratitude, and cultural continuity. As this beautiful custom gradually began to disappear, 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐒𝐚𝐯𝐞 𝐀 𝐒𝐦𝐢𝐥𝐞 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 took a heartfelt initiative to revive it through the beginning of "𝘛𝘩𝘦 𝘍𝘦𝘴𝘵𝘪𝘷𝘢𝘭 𝘰𝘧 𝘵𝘩𝘦 𝘏𝘪𝘭𝘭𝘴' 𝘚𝘰𝘶𝘭".

Wearing traditional attire, the foundation members first offered flowers to the river and then had the honor of bathing two respected elders. The activity was led by Media and Publication Secretary 𝐉𝐚𝐬𝐡𝐚𝐬𝐰𝐢𝐧𝐲 𝐂𝐡𝐚𝐤𝐦𝐚 and Senior Member 𝐓𝐮𝐥𝐭𝐮𝐥𝐢 𝐂𝐡𝐚𝐤𝐦𝐚, whose guidance made the event meaningful and well-organized. Other members are Kohi Chakma, Tojon Chakma, Audry Chakma, Alokito Chakma.

After the ritual bath, blessings were received from the elders, followed by the presentation of traditional pinon, gamcha, and seasonal fruits as tokens of love and respect.

Traditions survive not only in memory, but through practice.
With this humble effort, we hope to keep our roots alive and pass them on to the next generation 🌼
𝘏𝘢𝘱𝘱𝘺 𝘉𝘪𝘫𝘩𝘶 𝘵𝘰 𝘢𝘭𝘭.

Peace Champions Fellowship এর Information Sharing Session এবার আসছে খাগড়াছড়িতে। সার্জ বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির...
08/04/2026

Peace Champions Fellowship এর Information Sharing Session এবার আসছে খাগড়াছড়িতে। সার্জ বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস যৌথভাবে আয়োজন করছে "পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ"। চট্টগ্রাম বিভাগে শান্তি ও সামাজিক সংহতি জোরদার করতে নির্বাচিত ফেলোরা শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি, নেতৃত্ব, শিক্ষা এবং গবেষণা নিয়ে দীর্ঘ ১৮ মাস কাজ করার সুযোগ পাবেন। ফেলোশিপটি নাগরিকতা কর্মসূচীর পৃষ্ঠপোষকতায় "পহেলা" প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

আগামী ১১ এপ্রিল সার্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রোগ্রামটি সেইভ এ স্মাইল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় Information Sharing Session অনুষ্ঠিত হবে। সরাসরি registration করতে আসছেন তো? সাথে থাকছে কিছু এক্সাইটিং গেম ও কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারে আকর্ষণীয় পুরষ্কার। যারা গবেষণা মেথোডোলোজি, নেতৃত্ব এবং পলিশি মেকিং এর সাথে আগ্রহী তারা অবশ্যই আসতে পারেন।
একদম ফ্রি ও ফুল ফান্ড এই ফেলোশিপ সম্পর্কে জানতে আসুন আমাদের বুথে।

Location: দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ
Location Map: https://maps.app.goo.gl/xT49PwKqxWW393yh6
সময়ঃ সকাল ১০ টা


Centre for Peace and Justice, BRAC University Embassy of Switzerland in Bangladesh European Union in Bangladesh High Commission of Canada to Bangladesh SURGE Bangladesh

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় "বৈচিত্র্যের ঐক্য, উৎসবের রঙে আনন্দ" - এই স্লোগানকে ধারণ করে বৈসু, স...
07/04/2026

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় "বৈচিত্র্যের ঐক্য, উৎসবের রঙে আনন্দ" - এই স্লোগানকে ধারণ করে বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, পাতা উৎসব - ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অর্থ সম্পাদক সিনয় চাকমার নেতৃত্বে ইয়ুথ সেইভ এ স্মাইল ফাউন্ডেশন এর একটি দল অংশগ্রহণ করে। পুরো শোভাযাত্রা বিভিন্ন সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়।

লাল-সবুজের গৌরবে উদ্ভাসিত হোক আমাদের স্বাধীনতা! 🇧🇩দীর্ঘ লড়াই আর অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়েছ...
26/03/2026

লাল-সবুজের গৌরবে উদ্ভাসিত হোক আমাদের স্বাধীনতা! 🇧🇩
দীর্ঘ লড়াই আর অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। আজ সেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা জানাই সকল বীর শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের।

'Youth Save A Smile Foundation' বিশ্বাস করে, তরুণরাই পারে একটি সুন্দর ও বৈষম্যহীন আগামীর ভিত্তি গড়তে। স্বাধীনতার সুবর্ণ চেতনা বুকে নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি প্রতিটি মুখে হাসি ফোটাতে।

আসুন, বিজয়ের এই আনন্দে আমরা অঙ্গীকার করি—নিজেদের প্রচেষ্টায় দেশ ও মানুষের সেবা করে যাব এবং গড়ে তুলব এক সমৃদ্ধ বাংলাদেশ।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের লাল-সবুজ শুভেচ্ছা! ❤️💚

Address

Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Youth Save A Smile Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Save A Smile Foundation:

Share