পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh

  • Home
  • Bangladesh
  • Khagrachari
  • পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh

পার্বত্য  ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh "পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন " একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
২৫ এপ্রিল ২০১৭ ইং

 #একটি মানবিক আবেদন  তরুন ব্লাড দাতা"মিটন চাকমা"র পাশে দাঁড়ান। যিনি মানুষের কল্যাণে সবসময় এগিয়ে এসেছেন। উনার বাবা "শশী র...
26/11/2024

#একটি মানবিক আবেদন
তরুন ব্লাড দাতা"মিটন চাকমা"র পাশে দাঁড়ান। যিনি মানুষের কল্যাণে সবসময় এগিয়ে এসেছেন।
উনার বাবা "শশী রঞ্জন" চাকমা বিগত একমাস আগে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগত হয়েছেন। পিতৃবিয়োগ সইতে-না সইতে নিজের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে।
বর্তমানে তিনি "টিউমার ক্যানসার" এ আক্রান্ত হয়ে, চট্টগ্রামের একটি হসপিটালে ভর্তি অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনও প্রথম স্টেজে আছে।
তাই যতদ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। এতে ৬-৭ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু কিছুদিন আগে গত হওয়া বাবার চিকিৎসায় পরিবার সর্বশান্ত হয়েছে।
তাই সকলের নিকট মানবিক আবেদন, আসুন আমরা একজন সৎ মানবিক তরুণ কে বাঁচায়।

ছোট ছোট বালুকণা,
বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
তাই আপনারা ১০/২০/৫০/১০০/৫০০+..টাকা যে যা পারেন সাহায্যে করে একটি জীবন কে ফিরিয়ে দিন।

রোগীর নাম: মিটন চাকমা
পিতার নাম: শশী রঞ্জন চাকমা(মৃত)
মাতার নাম: ননিবালা চাকমা
গ্রাম :বড় মাহিল্ল্যা,বাঘাইছড়ি।
যোগাযোগ : +8801846818756(রোগি নিজের)
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ :+8801846818756(বিকাশ /নগদ) রোগি নিজের।
#ফেইসবুক বন্ধুদের অনুরোধ শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন।

"অনিচ্ছা বাতা সাংকারা"....... 😭😭😭নিভে গেল আরো একটি জলন্ত প্রদীপ...তিনি শুধু পাহাড়ে থেমে থাকেন নি, কথিত আছে বিদেশেও তার অ...
09/04/2024

"অনিচ্ছা বাতা সাংকারা"....... 😭😭😭নিভে গেল আরো একটি জলন্ত প্রদীপ...তিনি শুধু পাহাড়ে থেমে থাকেন নি, কথিত আছে বিদেশেও তার অনেক সাফল্য আছে।

বহুজন হিতায়, বহুজন সুখায়." পার্বত্য ভিক্খু সংঘ বাংলাদের এর সম্মানীত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভদন্ত সুগত লঙ্কার থের মহোদয় আমাদের মাঝে আর নেই...তিনি ছিলেন একাধারে শিক্ষক, সু-দেশক, সু-পন্ডিত, সু-পরামর্শক দাতা। তিনি পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh এর বর্তমান সিনিয়র সহ-সভাপতি পদে আশীন রয়েছেন। তিনি আরো অনেক সামাজিক সংগঠনের সংগঠকও বটে। তিনি দীর্ঘ ক্লোন ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে জীবন লড়ায়ে লড়াকু হয়ে পড়াস্থ হয়ে আজ সকালে পরপারে পাড়ি জমান। ভবিষ্যৎ প্রজন্ম তার মত আদর্শীক একজন বৌদ্ধ ভিক্খু পাবে কি সন্দিহান করছে। পরিশেষে তিনি যেন নৈর্বানিক পথে ধাবিত হয়, আমাদের সকলের সঞ্চিত পূণ্যরাশি মুক্তভাবে দান করছি।

রিক্ত নয়নে, কাদিয়া বলি -
ওহে শ্রদ্ধেয়!
এসো এই, পাহাড়ে আবার,
জন্ম-জন্মান্তর।

শ্রাদ্ধাভানান্তে
পি. কান্তি চাঙমা
সদস্য, (পি,টি,এফ) পক্ষে

নিভে গেল আরো একটি জলন্ত প্রদীপ😭পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, পিটিএফ কেন্দ্রী...
09/04/2024

নিভে গেল আরো একটি জলন্ত প্রদীপ😭

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, পিটিএফ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, সুদেশ,সংগঠক, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, পাহাড়ের হাজারো যুবকদের পথপ্রদর্শক, লংগদু কলেজ'র অধ্যক্ষ ও লংগদু বড়াদম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত সুগতলংকার স্থবির মহোদয়ের মহাপ্রয়ানে আমরা পিটিএফ পরিবার গভীরভাবে শোকাহত!

শ্রদ্ধেয় ভান্তের নৈর্বানিক সুখ কামনায় পূণ্যরাশি দান করছি।

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
11/12/2023

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

পাহাড়।
02/10/2023

পাহাড়।

মঙ্গলসুত্রে আছে-পূজনীয় ব্যক্তিকে পূজা করা বা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা উত্তম মঙ্গল।  তাই তো সম্মানিত ব্যক্তিকে সম্ম...
04/09/2023

মঙ্গলসুত্রে আছে-
পূজনীয় ব্যক্তিকে পূজা করা বা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা উত্তম মঙ্গল।

তাই তো সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে পিটিএফ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক।

পিটিএফ এর সম্মানিত সদস্য, নবনির্বাচিত ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হওয়ায় বাবু গগন বিকাশ চাকমাকেপার্বত্য ত্রাণ ফাউন্ডেশন( পিটিএফ) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

15/08/2023
সকলের প্রিয় ও চেনা মুখ কলোন ক্যান্সারে আক্রান্ত পরম শ্রদ্ধেয় সুগত লংকার ভান্তের চিকিৎসার জন্য আজ ১৩/০২/২০২৩ ইং তারিখে  #...
13/02/2023

সকলের প্রিয় ও চেনা মুখ কলোন ক্যান্সারে আক্রান্ত পরম শ্রদ্ধেয় সুগত লংকার ভান্তের চিকিৎসার জন্য আজ ১৩/০২/২০২৩ ইং তারিখে #পার্বত্য_ত্রাণ_ফাউন্ডেশন (পিটিএফ) পক্ষ হতে নগদ ৪০,০০০/(চল্লিশ হাজার টাকা) শ্রদ্ধেয় রত্নদ্বীপ ভান্তের নিকট সরাসরি প্রদান করা হয়।

মানবিক সহযোগীতা প্রদানকালে উপস্থিত ছিলেন পিটিএফ এর কেন্দ্রিয় কমিটির সহ-অর্থ সম্পাদক বাবু সুশান্ত চাকমা, প্রচার সম্পাদক মিস চার্লি চাকমা এবং পিটিএফ দীঘিনালা উপজেলা শাখার সদস্য বাবু নবেল চাকমা ও মিস বৈশাখী চাকমা।

শ্রদ্ধেয় ভান্তেকে চিকিৎসার জন্য যারা মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন এবং পিটিএফ এর সকল উপজেলা শাখার সদস্য/সদস্যা বৃন্দরা যারা আর্থিক ও অক্লান্ত শ্রম দিয়েছেন সকলের প্রতি #পিটিএফ_কেন্দ্রিয়_কমিটির পক্ষ হতে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং শ্রদ্ধেয় ভান্তের দ্রুত রোগ মুক্তি কামনা করছি।

শ্রদ্ধেয় ভান্তের চিকিৎসার জন্য সহযোগীতা করতে চাইলেঃ
শ্রদ্ধেয় রত্ন দ্বীপ ভিক্ষু
01552983306(বিকাশ/নগদ)

একজন মহান মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসুন....তিনি এক অদম্য  মানবতার সৈনিক। দক্ষ সুবক্তা,তিনি একজন শিক্ষানুরাগী।  গরীব, অ...
06/02/2023

একজন মহান মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসুন....

তিনি এক অদম্য মানবতার সৈনিক। দক্ষ সুবক্তা,
তিনি একজন শিক্ষানুরাগী। গরীব, অসহায়, ছিন্নমূল অনেক শিক্ষার্থীদের এক আস্থার নাম। যারা পড়া লেখা করতে বা ফরম ফূরন করতে বা ভর্তি হতে একেবারেই অক্ষম নিরবে নিজের পকেট থেকে খরচ যোগান দিয়ে অন্যের হাতে হাত পেতে দিয়েছেন।

তিনি মহান পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় ভদন্তঃ সুগত লংকার স্থবির মহোদয় Sugatalankar Vante ।

এই তরুন বয়সে নিজের স্বার্থের জন্য এক বিন্দুও ভাবেনি বা সঞ্চয়ও করেননি।
ভেবেছেন জাতির তরে, মানব কল্যানের তরে।
ইচ্ছা করলে কয়েক লক্ষ টাকার মালিক হতে পারতেন বা গাড়ির মালিকও। কিন্তু তিনি তা করেননি।
তবে জীবনের এই বয়সে যে কঠিন পরীক্ষার সম্মূখীন হতে হবে তা কখনো কল্পনাও করেননি।

বিগত দুই মাস যাবত তিনি নিজের শারীরিক অসুস্থতা-পেটের তীব্র ব্যাথা,পায়খানা বন্ধ, শারিরীক দুর্বলতার জন্যে চুপিসারে অনেক ডাক্তার, বৈদ্য, কবিরাজের নিকট শরাণাপন্ন হন, নিজের চলার মত জমিয়ে রাখা প্রায় ১,৫০,০০ /(দের লক্ষ) টাকার কাছাকাছি চিকিৎসার জন্য ইতিমধ্য খরচও করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

অবশেষে বিগত ২৫ জানুয়ারী ২০২৩ খ্রিঃ ডাক্তার প্রবীর চৌধুরী (জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জন ) চট্টগ্রাম নিকট গেলে তিনি প্রায় ১০ টির মত টেস্ট দেন। ১০টি টেস্টের মধ্য অবশেষে জানা গেল তিনি কলোন ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলেছেন অপারেশনের কোন বিকল্প নেই।
পরামর্শ প্রদান করেন অতি দ্রুত অপারেশন করতে। অপারেশন দেরি হলে শরীরের অন্যান্য অঙ্গে ইনফেকশন হবার যথেষ্ট ঝুঁকি থেকে যাবে।

শ্রদ্ধেয় ভান্তে ভারতে গিয়ে নতুন পরীক্ষা -নিরীক্ষা করতে চায় বলে অভিমত প্রকাশ করেন। অপারেশন করলে সেখানেই করবে।
আগামী ১০-১৫ দিনের মধ্য পাসপোর্ট, ভিসা, টাকা সংগ্রহ করতে পারলে ভারতে নেয়া হবে।

ডাক্তার ভাষ্য মতে ৭-৮ লক্ষ টাকা লাগতে পারে। শ্রদ্ধেয় সুগত লংকার স্থবির মহোদয় একটু চিন্তিত সুঁরে বলেছিলেন
এত টাকা কোথায় পাবো আমার নিকট মাত্র লক্ষ খানিক টাকা আছে।
তাছাড়া অল্প সময়ে হয়তো তার দায়ক দায়িকাদের পক্ষে এত টাকা সংগ্রহ করা আদৌ কঠিন হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস যে মানুষটি সারা জীবন অসহায় রোগীদের জন্য নিজে যেমনটি সর্বদা আর্থিক সহযোগীতা দিয়ে মহানুভূবতার পরিচয় দিয়েছেন, অথচ আজ সেই মহান মানুষটি নিজের জীবন বাঁচাতে অন্যের নিকট প্রাণ ভিক্ষা চাইতে হচ্ছে।

তাই আসুন পূজনীয় ভিক্ষু সংঘ,শুভাকাঙ্খী এবং মানবতাবাদীগন আর্থিক সহযোগিতা করে এই মানবপ্রেমিক, মানবতাপূজারীকে আরোগ্য লাভে মানবিক সহযোগিতা করি।

যোগাযোগ ও সহযোগীতা পাঠাতে চাইলে♥

সুশান্ত চাকমা
সহ-অর্থ সম্পাদক
পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন।
মোবাইলঃ 01834891220(বিকাশ/রকেট)।

.............মানুষ কি পেতে পারে একটু সহানুভূতি!.................একবিংশ শতাব্দীতে এসে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নেই। কিন...
26/11/2022

.............মানুষ কি পেতে পারে একটু সহানুভূতি!.................

একবিংশ শতাব্দীতে এসে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নেই। কিন্তু তারপরও যখন কোন মেয়ের কাছে পরিবারের সকল দায়িত্ব এসে পড়ে তাও আবার গ্রাজুয়েশন শেষ না করতেই। তখন সেই বুঝে কী কষ্ট আর কতো মানসিক চাপ। এতো মানসিক চাপ সহ্য করার ক্ষমতা কারোরই থাকেনা। জীবন সে ক্ষমতা তৈরী করে দেয়। কিন্তু আর কতোদিন আর কতোদূর। অর্থের কাছে যে সব সহ্য ধৈর্য্য হেরে যায়🥺🥺।

বলছি আমাদের পাহাড়ি কন্যা পিংকি চাকমার কথা। পরিবারের বড় মেয়ে। তার বাবার দীর্ঘদিনের অসুস্থটায় পুরো একটি পরিবারের হাল ধরতে হয় তাকে। তাও কলেজে পড়া অবস্থা থেকেই! কলেজ শেষে নিজের কামানো টাকায় অনার্স পড়ার পাশাপাশি পরিবারের সকল কাজ করে যেতে হচ্ছে।💢 💢

এদিকে তিন কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের পড়াশুনার খরচ, স্বামীর ঔষধের টাকা আর পরিবারের খাওয়া দাওয়া! একজন বাতরোগী মায়ের পক্ষে যোগান দেওয়া কোনভাবেই সম্ভব নয়। তাই পরিবারের সকল কাজ যেমন আদা, হলুদ চাষ, ধান চাষ করা এবং এগুলোর চুড়ান্ত ভোগের উপযোগী করে তোলা সহ ইত্যাদি কাজ তাকেই(চার-তিন বোন মিলে) করতে হয়! তার পাশাপাশি নিজের সমাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশায় গ্রামের স্বল্প সম্মানির বিনিময়ে নারীদের জন্য একটি ক্লাব পরিচালনা করে যাচ্ছেন। নিজের মা ও মাতৃভাষাকে ভালোবেসে বিনা সম্মানিতে চাকমা ভাষা প্রশিক্ষণের শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য কবিতা লিখছেন।🤜🤜

"চাঙমা সাহিত্য বাহ্" সংগঠনে দীর্ঘদিন ধরে কাজ করে একসময় উপলব্ধি করেছি তিনি নারী হয়েও যে কাজগুলো করে সেগুলো আমি করি না। অনেকবার ভেবেছিও এতো কাজ করার সাহস পেয়েছে কিভাবে। আজ বুঝতে পেরেছি। পায়ের নীচের মাটি সরে গেলে মানুষকে অনেককিছু করা লাগে। কিন্তু তাতেও কি সুফল মেলেছে? 🤔🤔

নাহ্,😪 পরিবারের বড় মেয়ে হাওয়ায় বাবার উন্নত চিকিৎসার জন্য কী সিদ্ধান্ত নেবেন তা তাকেই নিতে হয়। কিন্তু পরিস্থিতি তাকে সে জায়গায় রাখেনি যে কোনটা করলে ভালো হবে বুঝতে পারবে। নানাজনে নানা মতামত দিলেও আর্থিক অসচ্ছলতার বেড়াজালে পড়ে কোনভাবেই সঠিক সিদ্ধান্ত কী হবে তা বুঝতে পারেননি।😔 বাধ্য হয়েই একটা সর্বোচ্চ চেষ্টা হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের আগরতলায় গিয়ে চিকিৎসা করানোর।💢💢

গৃহপালিত পশু বিক্রি, চাষের জমি বন্দক ও যাদের থেকে পারেন ধার নিয়ে পরিবারে থাকা দুই বোনের পড়াশোনা করার সমস্ত রাস্তা বন্ধ করে পাড়ি জমিয়েছেন আগরতলায়😪। আগরতালায় আজ তাদের ১০ দিন। নানান পরীক্ষা নীরিক্ষা করে এখন ডাক্তার বলছেন অপারেশন করা লাগবে।
হার্টের সমস্যা। একটি বাল্ব নষ্ট আরেকটিও নষ্ট হওয়ার আশংকা রয়েছে। ডাক্তার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে। দেরী হলে আরো সমস্যা হবে। চিকিৎসা করানোর জন্য ৪-৬ লক্ষ টাকার প্রয়োজন।

কিন্তু এতো টাকা এই সময়ে এসে কন্যা নির্ভর এই পরিবারের পক্ষে যোগার করা সম্ভব হচ্ছেনা।🥺 তাই বাধ্য হয়েই তাকে সহযোগিতার জন্য হাত পাততে হচ্ছে। আপনাদের মতো সহৃদয়বান মানুষের সহযোগিতা তার জন্য এখন খুবই প্রয়োজন। 🙏🙏🙏

আমরা হয়তো অনেক মুমূর্ষু রোগীকে সহযোগিতা দিয়ে থাকি যাদের বাঁচার সম্ভাবনা প্রায় ক্ষীণ। কিন্তু তারপরও নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও আমাদের যুদ্ধ করতে হয় যাতে ব্যর্থ হলেও অন্তত আপসোস করার জায়গা না থাকে।

তবে কেন নয়, পিংকির বাবার মতো তরুণ বয়সের রোগিকে সাহায্য করা? আমরা কি পারিনা, পিংকির বাবার মতো মানুষকে সাহায্য করতে? যার বয়স এখনো অর্ধেকে, যার এখনো সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক, যার পরিবারে পিংকির মতো একজন সংগ্রামী মেয়ে আছে। যার পরিবার শিখিয়ে যাচ্ছে ভাই-বোন কীভাবে মিল বন্ধনে একসাথে কাজ করে। আসুন আমরা একজন ব্যক্তিকে নয়, পুরো একটি পরিবারকে বাঁচাই। পিংকি চাকমার মতো কন্যা আমাদের সমাজে পুনরায় ফিরে আসুক আরো বেগবান হোক আমাদের পথচলা।
🙏🙏🙏

বিকাশ/নগদ করুন
১। রনজিত চাকমা, 👉01556533724 (বিকাশ)
২। প্রজ্ঞা আলো তালুকদার,👉 01571243403 (বিকাশ/নগদ)
৩। লব্দ চাকমা, 👉01558913751 (বিকাশ)

★সহযোগিতা করতে ইচ্ছুক মানবিক দাতারা সহযোগিতা করতে চাইলে উপরের নাম্বারসমুহে বিকাশ/নগদ করতে পারবেন। বিকাশ/নগদ করার পূর্বে অবশ্যই ফোন করার জন্য অনুরোধ করা গেল।

# # অন্তত শেয়ার দিয়ে সহযোগিতা করবেন🙏🙏

বিস্তারিত 👉👉👉 https://www.facebook.com/100007933755964/posts/3367513046856454/?app=fbl

অনিত্য সংবাদ--------------------পার্বত্য চট্টগ্রাম তথা সারা দেশের সর্বজন প্রিয়, সকলের আস্থার প্রতীক মানবিক ও সামাজিক স্ব...
14/09/2022

অনিত্য সংবাদ
--------------------
পার্বত্য চট্টগ্রাম তথা সারা দেশের সর্বজন প্রিয়, সকলের আস্থার প্রতীক মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
" #উন্মেষ"এর প্রতিষ্ঠাকালীন সফল সভাপতি বাবু-দীপেন চাকমা'র পিতৃদেব মহোদয় বাবু-অনন্ত বিকাশ চাকমা আজ পরলোকগমন করেছেন!

আমরা পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন(পিটিএফ) পরিবার গভীরভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং পরলোকগত ব্যক্তির সদগতি কামনা করছি।

পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন(পিটিএফ) এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, পূজনীয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির স...
07/09/2022

পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন(পিটিএফ) এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, পূজনীয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, লংগদু কলেজ এবং বড় আদাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,পাহারের অন্যতম একজন আলোক বর্তিকা,বর্তমান হাজারো তরুণ প্রজন্মের আলোর স্বপ্নদ্রষ্টা, শিক্ষানুরাগী ও সকলের প্রিয় মুখ পরম শ্রদ্ধেয়---

ভদন্ত - সুগত লংকার স্থবির মহোদয়ের আজ শুভ জন্মদিন।

শ্রদ্ধেয় ভান্তের শুভ জন্মদিন উপলক্ষে পিটিএফ পরিবারের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

Address

Khagrachari Sador
Khagrachari
4430

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন- Chittagong Hill Tracts, Bangladesh:

Share