Bangladesh Diploma Medical Association - BDMA, Khagrachhari, Chittagong

Bangladesh Diploma Medical Association - BDMA, Khagrachhari, Chittagong Bangladesh Diploma Medical Association (BDMA) Khagrachari Hill District

শোক বার্তাঃ অদ্য ২৫/০৭/২০২৫ ইং তারিখ বিকালে নাটোর জেলা  বিডিএমএ'র সন্মানিত সভাপতি, বিডিএমএ'র কেন্দ্রীয় উপপ্রধান নির্বাচন...
25/07/2025

শোক বার্তাঃ
অদ্য ২৫/০৭/২০২৫ ইং তারিখ বিকালে নাটোর জেলা বিডিএমএ'র সন্মানিত সভাপতি, বিডিএমএ'র কেন্দ্রীয় উপপ্রধান নির্বাচন কমিশনার ডিপ্লোমা ডাক্তার মীর মোশাররফ হোসেন ভাই হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Bangladesh Diploma Medical Association - BDMA, Khagrachhari, Chittagong এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

21/02/2025

★ আমার ফেসবুক এ অনেক সিনিয়র স্যার আছেন উনাদের সাথে আমাদের কোন বিতর্ক কখনো হয়নি। অনেকের সাথে আছে এক সাথে কাজের সুন্দর অনেক আনন্দময় মুহুর্ত। উনাদের প্রতি আজীবন আমার বিনম্র শ্রদ্ধা আছে, থাকবে।🙏

✅একটা কাজ করা যায় না? স্বাস্থ্য বিভাগের সকল পদে HSC পাস এমবিবিএস(MBBS) দের নিয়োগ দেয়া যায় না?
কারন উনারা HSC পাস......

আচ্ছা আমার মাথায় আসেনা উনারা কি সত্যি শিক্ষিত?
যদি তাই হয় সব কিছু বাদ দিলাম উচ্চ শিক্ষার দাবি তে কেন উনার আপত্তি?
আমি জানি মানুষের দৃষ্টি থাকে উপরে!কিন্তু উনার দৃষ্টি নিছে কেন? ডিএমএফ দের ১০ম গ্রেড দিলে ৯ম গ্রেড এর গ্রেজুয়েট ডাক্তার দের প্রবলেম কই আমার মাথায় আসে না!

✅ ম্যাটস্ এর ৪ দফা  চলমান যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দেশের ভেতর একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কিছু স্বৈরশাসকে...
21/02/2025

✅ ম্যাটস্ এর ৪ দফা চলমান যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দেশের ভেতর একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কিছু স্বৈরশাসকের দালাল৷ তাদের চিহ্নিত করে রাখুন। এবং তাদের মিথ্যাচারের প্রতিবাদ করে সঠিক তথ্য ছড়িয়ে দিন।

❌ ইন্ডিয়ার পরিকল্পনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ম্যাটস্ পূর্ণবাসন করে হাসিনা সরকার?(১০০% মিথ্যা)
✅ সঠিক তথ্য: নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় ১৯৭৬ সালে ম্যাটস্ প্রতিষ্ঠিত হয়।

❌ হাসিনা সরকার ম্যাটসের ইন্টার্নশিপ চালু করে? (১০০% মিথ্যা)
✅ সঠিক তথ্য: ২০০৭-৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ম্যাটসের ইন্টার্নশিপ চালুর গুরুত্ব আরোপ করে। এবং ২০০৯ সাল থেকে প্রথম ম্যাটস্ শিক্ষার্থীর ইন্টার্নশিপ চালু হয়।

❌ ২০০৯ সালে হাসিনা সরকার ম্যাটসের কোর্স ৪ বছর করে? (১০০% ভূল)
✅ সঠিক তথ্য: ২০০৭-৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ম্যাটসের কোর্স করিকুলাম আপডেট করার সিদ্ধান্ত নেয় হয় এবং ৩বছর একাডেমি এর পর ১ বছর ইন্টার্নশিপ চালু করা হয়। এই কার্যক্রমটি ২০০৯ সাল থেকে শুরু হয় মাত্র।

❌ ২০০৯ সালে প্রাইভেট ম্যাটসের অনুমোদন দেয়া শুরু করে (১০০% মিথ্যা)
✅ সঠিক তথ্য: সর্বপ্রথম বেসরকারি ম্যাটসের অনুমোদন পায় ২০০৮ সালে (ছবি কমেন্ট বক্সে সংযুক্ত)

❌ ২০১০ সালে হাসিনা ম্যাটসদের BMDC registration দেয়া শুরু করে এবং বিএমএন্ডডিসি আইন ২০১০ এর ধারা-১৫ উপধারা (৪) অনুযায়ী মেডিসিন, সার্জারি, ধাত্রীবিদ্যা পেশা নিযুক্ত হওয়ার অনুমতি দেয় (১০০% মিথ্যা)।

✅ সঠিক তথ্য: বিএমডিসি আইন-১৯৮০ ধারা-২ উপধারা-(ড), (ঢ) এবং ধারা ১৪ উপধারা (১) ও (২) অনুযায়ী নিবন্ধন যোগ্য চিকিৎসক হিসেবে বিএমডিসি রেজিষ্ট্রেশন পেতেন এবং মেডিসিন, সার্জারি, ধাত্রীবিদ্যা পেশা নিযুক্ত হওয়ার অনুমতি দেয়। এছাড়া ১৭ অক্টোবর ১৯৮৫ গেজেটেও তা উল্লেখিত (ছবি কমেন্ট বক্সে সংযুক্ত)

❌ হাসিনার হাইকোর্ট ২০১২ সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবী পরিবর্তন করে SACMO করা হয় (১০০% মিথ্যা)

✅ সঠিক তথ্য: ১৯৮৫ সালের মিটিং মিনিটস অনুযায়ী
এবং ১৯৯৬ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রথম মেডিকেল অসিস্ট্যান্ট পদবী পরিবর্তন করে "উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) করা হয়। পরবর্তীতে ২০১২ সালে স্বাস্থ্য মন্ত্রনালয় সেটি বাস্তবায়ন করে।

❌ ২০১৩ সালে ম্যাটসরা নামের আগে ডা: লিখার জন্যে হাইকোর্টে রিট করে (ভুল)

✅ সঠিক তথ্য: ডিএমএফ ডিগ্রীধারীগন বিএমডিসি আইন- ১৯৮০ ধারা ২ উপধারা (ড,ঢ) অনুযায়ী স্বীকৃত ও নিবন্ধিত " মেডিকেল প্যাক্টিশনার"। কিন্তু ২০১০ সালের কালো আইনের ধারা ২৯ উপধারা (১) এর মাধ্যমে নামের আগে ডা: লিখার অধিকার ছিনিয়ে নিলে ২০১৩ সালে কোর্টে মামলা হয়। বর্তমানে এই বিএডিসি এক্ট-২০১০ কালো আইনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

সুতরাং : এই স্বৈরাচারের দোসর "হাবিবুর রহমান সোহাগ" বিভিন্ন ভূল তথ্য দিয়ে বর্তমানে অধ্যয়নরত কোমলমতি মেডিকেল শিক্ষার্থীদের মগজে পেশাগত দ্বন্দের বীজ ভূনে দিচ্ছে। এতে করে দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দেশের স্বাস্থ্য খাত হুমকি মুখে ফেলার জন্যে মেডিকেল শিক্ষার্থীদের উসকে দিচ্ছে।

ম্যাটস্ শিক্ষার্থীদের ৪ দফাদাবি
১) নিয়োগ
২) উচ্চ শিক্ষা
৩) কোর্সকারিকুলাম সংশোধন
৪) স্বতন্ত্র বোর্ড
বাস্তবায়ন হলে দেশের কিংসা চিকিৎসক সমাজের কি ক্ষতি হবে সুশীল মস্তিষ্ক একবার ভেবে দেখবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে সকল ভাষা শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে সকল ভাষা শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

14/02/2025

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ,ডিপ্লোমা ডাক্তার মর্যাদা, চাকুরি ক্ষেত্রে দশম গ্রেড বাস্তবায়ন, উচ্চ শিক্ষা ও কোর্স কারিকুলাম পরিবর্তন, সতন্ত্র ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড বিবিধ দাবিদাওয়া নিয়ে সারা দেশে বিভিন্ন ম্যাটস/মেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছে।তারা কেউ গ্র্যাজুয়েট পদবী কিংবা সমমান কোন মর্যাদা ই রাস্ট্রের কাছে চাইছেনা,তারা কি চাইতেছে!!উপরিউক্ত চাওয়াগুলিই""প্রশ্ন হলো! তাদের থেকে বেশি পড়াশোনা করে রাস্ট্রের তথা প্রজাতন্ত্রের ১ম শ্রেণীর পেশাজীবী হয়ে, কেন একটি সুপিরিয়র জায়গায় থেকেও গ্র্যাজুয়েট অথরিটির একটি বিশাল অংশ ম্যাটস শিক্ষার্থী দের এসব দাবীদাওয়ার বিরোধীতা করছেন?কেন আপনারা তাদের নিজেদের প্রতিযোগী ভাবছেন?তারা কেউ ই নিজেদের আপনাদের সমকক্ষ ভাবছে??
হ্যাঁ সফল ওরা সফল ওরা রাস্ট্রের কাছে কিছু না পেলেও ডিপ্লোমা ম্যাটস শিক্ষার্থীরা সফল, আপনাদের অতি উৎসাহী বিরুদ্ধাচার তাদের নিজেদের যোগ্যতার প্রচার করেছে।ওরা হেরে যদিও যায় ওরাই জিতেছে!একটা মেডিকেল সিষ্টেমে একটা দক্ষ জনশক্তি রাস্ট্রের পর্দার আড়ালেই থেকো গেলো মর্যাদা হীন ভাবে।

13/02/2025

ডা.মোঃ ইব্রাহীম শশী, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,ফঠিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্রগ্রাম এর শ্রদ্ধেয় পিতা গতরাত ১০.৩০ মিনিটে পরলোকগত হন।তাহার শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা গভীর শোক জ্ঞাপন করছে।শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিদেহী আত্নার চিরশান্তি কামনা করছি।

সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ম্যাটস্ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবির পরিপ্রেক্...
11/02/2025

সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ম্যাটস্ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের উপর বিভিন্ন মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন স্বাংঘর্ষিক বিবৃতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আপনারা জানেন যে বর্তমানে আমরা ৪ দফা দাবিতে আন্দোলন করছি, যা নিম্নোরূপ:

১) শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃজন করা:

প্রায় ১ যুগের বেশি সময় ধরে শূন্যপদ থাকার পরেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে ফলে দক্ষ জনবলের অভাবে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। প্রান্তিক পর্যায়ে ৪.৫ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী "উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" দের নিয়োগ দেয়া হয় তাহলে

গ্রামীণ জনগোষ্ঠী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসক পাবে। সাধারণ রোগের মানসম্মত চিকিৎসা হাতের কাছেই পাবেন।

এতে করে রেফারেল সিস্টেম চালু হবে।

উপজেলা, জেলা পর্যায়ে ও মেডিকেল কলেজে রোগীর ভিড় কমবে, ফলে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

প্রাইভেট হাসপাতাল রোগীর ভিড় কমবে। সরকারি হাসপাতালের উপর মানুষের আস্থা ফিরে আসবে। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমে আসবে।

দেশের মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমে আসবে।

২) কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন।

১৯৮৫ সালে মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স বাতিল হয়ে ডিএমএফ কোর্স করার কথা ছিল ৪০ বছরে তা বাস্তবায়ন হয়নি। আমার ডিগ্রি যদি হয় ডিএমএফ তাহলে কোর্সের নাম কেন ভিন্ন হব? এটা অযৌক্তিক??

চিকিৎসা শিক্ষা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মানদন্ডের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। অথচ নতুন কারিকুলাম পর্যালোচনা করে দেখা যাচ্ছে আমাদের ৪ বছর হলে পূর্বের তুলনায় কোর্স কন্টেন্ট কমিয়ে ফেলা হচ্ছে, ইন্টার্নশিপ বাদ দেয়া হচ্ছে। মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্যে শিক্ষা ব্যবস্থা মানসম্মত হতে হবে।

তাহলে কোর্স কারিকুলাম সংশোধন চাওয়া কি অযৌক্তিক অপরাধ? ভর্তি যোগ্যতা বৃদ্ধি চাওয়া কি অপরাধ??

৩) উচ্চ শিক্ষা:

দেশের এক ঝাক তরুণ মেধাবী যুগের পর পর উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উচ্চ শিক্ষা চাওয়া কি অপরাধ? কেউ যদি তার মেধা যোগ্যতা অনুযায়ী উচ্চ শিক্ষা পায় তাহলে অন্য পেশার তো সমস্যা হওয়া কথা নয়। তাহলে উচ্চ শিক্ষার সুযোগ চাওয়া কি অযৌক্তিক?

৪) মেডিকেল এডুকেশন বোর্ড:

৪.৫ বছরের একটা ডিপ্লোমার আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ যোগ্যতা বৃদ্ধির লক্ষ্য একটা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা কি অযৌক্তিক? আমাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্যে এগুলো বাস্তবায়ন করা জরুরি।

যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনঃগঠনসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদেরকে তৈরি করা হয় এবং বর্তমানে আমাদের সরকারি ১৫ টি প্রতিষ্ঠান এবং বেসরকারি ২০০ এর অধিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর প্রায় গড়ে ১০,০০০ শিক্ষার্থী পাশ করে বের হয়। আমাদের সাড়ে চার (৪.৫) বছরের কোর্সের ০৬ মাস ইন্টার্নশিপ (যা পূর্বে ছিল ০১ বছর) এবং ৪ বছরের একাডেমিক কোর্সে এনাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি, ইংরেজি, কম্পিউটার, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, কমিউনিটি হেলথ, হেলথ ম্যানেজমেন্ট, মেডিসিন এন্ড পেডিয়াট্রিকস, গাইনি এন্ড অবস., সার্জারি বিষয়গুলো অন্তর্গত, ৪র্থ বর্ষে পাশ করা পরে ইন্টার্নশিপ এর যোগ্যতা এবং ইন্টার্নশিপ সম্পন্ন করার পরে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ১৫ (১) অনুযায়ী পেশাদার হিসেবে নিবন্ধন প্রদান করে। আমরা আমাদের এই ডিপ্লোমা সম্পন্ন করে বিএমএন্ডডিসি নিবন্ধিত হয়ে, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ১৫ (৪) অনুযায়ী মেডিসিন, সার্জারি ও গাইনি এন্ড অবস বিষয়ে সেবা প্রদান করে আসছি। আমরা সর্বদা রেফারেল সিস্টেম এ বিশ্বাসী এবং জেনেভা ডিক্লারেশন অর্থাৎ কোড অব মেডিকেল ইথিক্স যেভাবে আমাদের পড়ানো হয় সেভাবে আমরা মেনে চলার সর্বদা চেষ্টা করি।

অথচ দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এসব পদক্ষেপের সাতে সাংঘর্ষিক বিবৃতি ও মিথ্যা তথ্য প্রচার প্রচারণা করে যাচ্ছে সাধারণ জনগণের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। তাই সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত ৪ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দেশের তৃণমূলের স্বাস্থ্যসেবা ও মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আপনাদের সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করছি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেশাগত সাংঘর্ষিক বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে বিরত থাকার অনুরোধ করছি।

ভুয়া ডিএমএফ ডিগ্রি ধারীদের সংখ্যা দেশে আসল ডিএমএফ থেকেও ২-৩ গুণ বেশি,, এমন একটা সিস্টেম নামের পাশে ডিএমএফ লাগাইতে পারলে...
24/12/2024

ভুয়া ডিএমএফ ডিগ্রি ধারীদের সংখ্যা দেশে আসল ডিএমএফ থেকেও ২-৩ গুণ বেশি,, এমন একটা সিস্টেম নামের পাশে ডিএমএফ লাগাইতে পারলেই মনে যেনো আনন্দ পায় তারা,, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর সার্টিফিকেট নাই, বিএমডিসি নাই তো সে ভুয়া এদের লাগাম টেনে ধরতে হবে এখনি ৬ মাসের কোর্স করে নিজেকে ডিএমএফ পরিচয় দেয়,, ভুয়া দের হাতুড়ে চিকিৎসার ফলে রুগীর অবস্থা খারাপ হলে দোষ হয় একটা রেজিস্টার্ড জাতির,, সবাই সচেতন হোন,, বিটিএফ থেকে যেসব করানো হয় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার আশেপাশে ভুয়া ডিএমএফ ও প্রতিষ্ঠানের সন্ধান আপনার জেলা বিডিএমএ ও প্রশাসনকে দেন দ্রুত ব্যবস্থা হবে এদের বিরুদ্ধে।

21/12/2024
21/12/2024

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diploma Medical Association - BDMA, Khagrachhari, Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share