Yak Baksa Club, Kumardhan Para

Yak Baksa Club, Kumardhan Para গ্রামঃ কুমারধন পাড়া, পানছড়ি রোড
ইউপিঃ ভাইবোনছড়া
থানা+জেলা+উপঃ খাগড়াছড়ি সদর
মৌজাঃ গাছবান

"কের পূজা" 🙏 কুমারধন পাড়া
22/02/2026

"কের পূজা" 🙏
কুমারধন পাড়া

ছোট ছোট পদক্ষেপই একদিন বড় ইতিহাস রচনা করে।আজকের সামান্য অগ্রগতি, আগামীর বিশাল সম্ভাবনার সূচনা। ✨য়াক বাকসা আয়ু লকথৌক।  #য়...
19/02/2026

ছোট ছোট পদক্ষেপই একদিন বড় ইতিহাস রচনা করে।
আজকের সামান্য অগ্রগতি, আগামীর বিশাল সম্ভাবনার সূচনা। ✨

য়াক বাকসা আয়ু লকথৌক।

#য়াকবাকসাক্লাব

শনিবার (০৭ ফেব্রুয়ারি)  কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় য়াক বাকসা ক্ল...
08/02/2026

শনিবার (০৭ ফেব্রুয়ারি) কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়; বরং এটি নিজের মেধা, প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রমাণের একটি বড় সুযোগ। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের শক্ত ভিত গড়ে তোলে। সততা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায় থাকলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।

বক্তারা আরও বলেন, ভালো ফলাফলের জন্য কেবল মুখস্থ নির্ভর পড়াশোনা নয়, বিষয়ভিত্তিক গভীর বোঝাপড়া অত্যন্ত জরুরি। লক্ষ্য স্থির রেখে সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে পড়াশোনা করলে সাফল্য অর্জন অবশ্যই সম্ভব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র-মল্লিকা মডার্ণ কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা এবং মনি ভূষণ ত্রিপুরা। তারা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ধন্যবাদ 💝

শোক সংবাদ! য়াক বাকসা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরার(রন) পিতা গৌতমনি ত্রিপুরা পৃথিবীর মায়া ত্যাগ করে  পরল...
27/01/2026

শোক সংবাদ!
য়াক বাকসা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরার(রন) পিতা গৌতমনি ত্রিপুরা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ভগবানের কাছে তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি য়াক বাকসা ক্লাব ও কুমারধন পাড়াবাসীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি ।

২৪-০১-২০২৬ রোজ শনিবার , য়াক বাকসা ক্লাব কর্তৃক আয়োজিত  শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের শিক...
26/01/2026

২৪-০১-২০২৬ রোজ শনিবার , য়াক বাকসা ক্লাব কর্তৃক আয়োজিত শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বই বিতরণ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার পিছনে যারা আর্থিক, শারীরিক ও মানসিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে য়াক বাকসা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা স্বীকার করি ।💝

অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন কুমারধন পাড়ার কৃতি সন্তান, গ্রামের অভিভাবক ও পরামর্শদাতা ,গ্রামের সর্বপ্রথম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাচাং ধনেশ্বর ত্রিপুরা। তিনি গ্রামের শিক্ষা, উন্নয়ন, সমাজের উন্নতি, আধুনিকায়ন, ঐতিহ্য এবং সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেন এবং সামাজিক উন্নয়নমূলক যেকোনো কাজে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। তার পাশাপাশি নিজ অর্থায়নে শীত বস্ত্রও বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মাচাং মিহির কান্তি ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক মাচাং জয় প্রকাশ ত্রিপুরা, ৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মাচাংতি বেনুকা ত্রিপুরা, ৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মাচাং শ্যামল কান্তি ত্রিপুরা,খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি মাচাং স্বপন ত্রিপুরা, কুমারধন রোয়াজা পাড়ার সম্মানিত শিক্ষক মাচাং মনিভূষণ ত্রিপুরা, কুমারধন পাড়ার সম্মানিত কার্বারী মাচাং কাসারাং ত্রিপুরা ও ব্যবসায়ী মাচাং দয়াবান ত্রিপুরাসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগতবর্গ ও সকল শ্রেণীর পেশার মানুষ। সবাইকে য়াক বাকসা ক্লাবের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করি শিক্ষানুরাগী মাচাং দয়াবান ত্রিপুরাকে তিনি আমাদের গ্রামের মেধাবী শিক্ষার্থীদের গাইড প্রদান করেছেন এবং লাইব্রেরির জন্য বই প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আরো ধন্যবাদ জানাই য়াক বাকসা ক্লাবের সাবেক সফল সভাপতি মাচাং নিবারাই ত্রিপুরাকে । শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ আর্থিকভাবে সহযোগিতা করার জন্য । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ক্লাবের সকল সাবেকবৃন্দের যারা গ্রামের থেকে দূরে অবস্থান করার পরও আর্থিক ও দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। 💝
আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শে য়াক বাকসা ক্লাব আরো এগিয়ে যাবে। জাতি ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে এই প্রত্যাশা রইল। 💝

য়াক বাকসা ক্লাব
আয়ু লকথৌক

বিঃদ্রঃ অনুষ্ঠানে বা পরবর্তী সময়ে অজান্তেই কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।

Arw jwra kisa  tungkhalai tinini chini panda chingnw. Chini naruyai gara rwk phaino, Gam gam kokma lama salaino, khanala...
24/01/2026

Arw jwra kisa tungkhalai tinini chini panda chingnw. Chini naruyai gara rwk phaino, Gam gam kokma lama salaino, khanalaino, rachamung- masamung nailaino.

Nwkbw phailaidi jwto Baksha malailaino 💝

Panda nwphang: Yak Baksha Club, Kumardhan Para.

প্রতি বছরের ন্যায় এ বছরও য়াক বাকসা ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলংপানা ও আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত আলোচনা ...
04/01/2026

প্রতি বছরের ন্যায় এ বছরও য়াক বাকসা ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলংপানা ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মাচাং মাধব ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাচাংতি নন্দিতা ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মাচাং ধনেশ্বর ত্রিপুরার থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে না পারেন নি। কিন্তু তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা অনুষ্ঠানের প্রতি ছিল।

এছাড়াও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত মহিলা সদস্য ও ৫ নং ওয়ার্ডের সদস্যসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

আলোচনা সভায় বক্তারা শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, সংস্কৃতি চর্চা এবং য়াক বাকসা ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং শ্রম ও সময় দিয়ে অনুষ্ঠানটি সফল করতে ভূমিকা রেখেছেন, তাঁদের সকলের প্রতি য়াক বাকসা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

য়াক বাকসা ক্লাব
আয়ু লকথৌক।

গ্রামের অভিভাবক, ভবিষ্যৎ চিন্তাকারী, গ্রামের যুবসমাজের সুসময় এবং দুঃসময়ের সঙ্গী মাচাং ধনেশ্বর ত্রিপুরার ( সন্মানিত সদস্য...
31/12/2025

গ্রামের অভিভাবক, ভবিষ্যৎ চিন্তাকারী, গ্রামের যুবসমাজের সুসময় এবং দুঃসময়ের সঙ্গী মাচাং ধনেশ্বর ত্রিপুরার ( সন্মানিত সদস্য,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ) কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, আমাদের য়াক বাকসা ক্লাবের এই পেইজটি কিছু জটিলতার কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে বিলম্ব হয়েছে 🙏🙏🙏

ওনি আমাদের গ্রামের সামাজিক অনুষ্ঠানে বহিরাগত ডেকোরেশন সমস্যা নিরসনের জন্য প্রায় ১৬০ টি চেয়ার এবং ১২টি ডাইনিং টেবিল দিয়েছেন। যার কারণে ডেকোরেশন নিয়ে আর সমস্যা হয় না এবং ডেকোরেশন খরচ বেঁচে যায়। কমিউনিটি সেন্টারের বিদ্যুৎ সংযোগ সমস্যা সমাধানের জন্য একটি ডিজিটাল মিটার দিয়েছেন। যার ফলে এখন আর বিদ্যুৎ সমস্যা দূরীকরণ হয়েছে। যুবসমাজকে অসামাজিক কার্যকলাপ ও নেশাজাতীয় কাজ থেকে দুরে রাখার এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থতার কথা চিন্তা করে খেলার সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অনেক সহযোগিতা করেছেন হয়তোবা সেটা দৃশ্যমান নয়। আমরা য়াক বাকসা ক্লাব পরিবার সেই জন্য মাচাং ধনেশ্বর ত্রিপুরা আয়ুং এর কাছে কৃতজ্ঞতা স্বীকার ও ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনার দীর্ঘায়ু জীবন ও সুস্বাস্থ্যের প্রার্থনা করি 🙏🙏🙏

ওনি সবসময় আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে ❤️❤️ ভবিষ্যতে ওনার দায়িত্বে আমরা যুবসমাজের স্বপ্ন একটা লাইব্রেরির কাজ দ্রুত শুরু হবে যা আমাদের জন্য খুবই আনন্দের খবর🙏🙏❤️

আসন্ন সার্বজনীন দুর্গা পুজা ২০২৫ উদযাপনের সময় নিরাপত্তার স্বার্থে সনাতনী ত্রিপুরা ভাই বোনদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক ...
29/09/2025

আসন্ন সার্বজনীন দুর্গা পুজা ২০২৫ উদযাপনের সময় নিরাপত্তার স্বার্থে সনাতনী ত্রিপুরা ভাই বোনদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক নির্দেশনা:

প্রিয় সভাপতি মহোদয়,য়াক বাকসা ক্লাব-এর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও ...
26/07/2025

প্রিয় সভাপতি মহোদয়,
য়াক বাকসা ক্লাব-এর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও নিরলস প্রচেষ্টায় আমাদের ক্লাব সফলতা শীর্ষে অবস্থান করুক। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরবচ্ছিন্ন সফলতা কামনা করি।

আপনার জীবনের নতুন এই বছরে আসুক আনন্দ, শান্তি এবং আরও নতুন সাফল্য।
শুভ জন্মদিন! 🥳🎂

– য়াক বাকসা ক্লাব পরিবার

Address

Khagrachari-panchari Road
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Yak Baksa Club, Kumardhan Para posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Yak Baksa Club, Kumardhan Para:

Share