Al Islam Zahuria Complex

Al Islam Zahuria Complex সম্পুর্ণ অরাজনৈতিক আত্বশুদ্ধি মূলক আধ্যাত্মিক চর্চা ও নন প্রফিটেবল জন সেবা মূলক সংগঠন

Ahl-e-Sunnat wal Jamaat's Aqeedah Spiritual Practice Markaz in the Light of Qur'an and Sunnah. With the conviction of standing by the side of the uneducated, poor and backward people of the society, in the year 2004, Hazrat Maulana Alhaj Md. Zahurul Islam Al Qaderi, his disciple, Bhakta-Ashekin-Jakerin has established a completely non-political non-profit organization "Al-Islam Zahuria Complex".

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহ...
26/01/2025

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

আসসালামুআলাইকুম। আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জ...
20/01/2025

আসসালামুআলাইকুম।
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

27/03/2024
স্বাধীনতা দিবস ২০২৪কেরাণীগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি  মার্কাজ আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর পক্ষ হতে স্বাধীনতা দ...
26/03/2024

স্বাধীনতা দিবস ২০২৪
কেরাণীগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর পক্ষ হতে স্বাধীনতা দিবসের আজকের এ দিনে আমরা কৃতজ্ঞতার সাথে স্বরন করছি যাদের ত্যাগের বিনিময়ে আমাদের প্রীয় স্বাধীন মাতৃভূমি।
পৃথিবীর ইতিহাসে মুক্তি যোদ্ধাগণের নজিরবিহীন আত্মত্যাগ কারীগনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান আল্লাহ তা’আলার দরবারের মাগফিরাত কামনা করছি।



#মদীনা #নবী #সালাম

YouTube আহলুস সুন্নাহ্ঃ আপনার কাছের দূরের পরিচিত অপরিচিত সকলের সাথে চ্যানেলটি শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে...
17/03/2024

YouTube আহলুস সুন্নাহ্ঃ
আপনার কাছের দূরের পরিচিত অপরিচিত সকলের সাথে চ্যানেলটি শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
Ahlus Sunnah
Khaguria Darbar Sharif
Vakurta, Savar, Dhaka, Bangladesh.

কুরআন ও সহি হাদীসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা সম্পন্ন আলোচক গনের ওয়াজ নসিহত শুনতে ইসলামিক সাংস্...

বিসমিল্লাহির রাহমানির রাহীমআপনার দান, যাকাত-ফিতরার একটি অংশ দানের আবেদন।জনাব/জনাবা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ও...
13/03/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আপনার দান, যাকাত-ফিতরার একটি অংশ দানের আবেদন।

জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ওয়া বারকাতুহু। আপনার আমার প্রাণ প্রীয়প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স কর্তৃক পরিচালিত এতিমখানা, নূরানী মক্তব নাজেরা বিভাগ সহ হাফিজীয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসার প্রায় তিনশত ছাত্র-ছাত্রীর বেতন, থাকা-খাওয়া, লেখা-পড়া, পোষাক-পরিচ্ছদের জন্যে আপনাদের দান, মান্নাত, জাকাত-ফিতরা-সদকা ও কুরবনীরচামড়া বিক্রয়ের টাকা সহ অন্যান্য সহযোগিতার হিসেব সংরক্ষণ করে যোগ্য আলেমগণের পরামর্শে খরচ করে আসছি।
আমরা জানি আপনারা আপনাদের জাকাত ফিতরা বা অনুদান আপনাদের নিকট আত্মিয় বা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে নিয়মিত দান করে থাকেন।
তাই আপনার দানের কিছু অংশ আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্সের যাকাত তহবিল ও লিল্লাহ বোর্ডিং এ প্রদানের অনুরোধ করছি। আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও অগ্রীম শুভেচ্ছা।
আল্লাহ্ আপনাদের সকল দান কবুল করুনএবং আরো বেশী সহযোগিতার তৌফিক দান করুন। আমীন।

আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স প্রয়োজনেঃ +880 18 2388 6661

বার্ষিক ইফতার মাহ্ফিলআসসালামুআলাইকুম, আগামী ২৮ রমজান, ১৪৪৩ ঈসায়ী, ৩০ এপ্রিল ২০২১, রোজ শনিবার দিনব্যপী খতমে কোরান, খতমে খ...
26/04/2022

বার্ষিক ইফতার মাহ্ফিল
আসসালামুআলাইকুম, আগামী ২৮ রমজান, ১৪৪৩ ঈসায়ী, ৩০ এপ্রিল ২০২১, রোজ শনিবার দিনব্যপী খতমে কোরান, খতমে খাজেগান, ছাওয়াব রেছানী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থানঃ বাইতুন নাজাত জামে মসজিদ, জহুরীয়া দরবার শরীফ, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জে ঢাকা।
দরবারের ভক্ত-মুরিদ, আশেকিন-জাকেরীন-শাকেরীন, মুহিব্বীন, খোলাফাগণ সহ সকলকে মাহ্ফিলে উপস্থিতি হয়ে আল্লাহ্ ও রাসূলে পাক ‎ﷺ এঁর মুহাব্বত হাসিল করার জন্য অনুরোধ করছি। মা' আসসালাম

তোহফায়ে র’মাদানুল মুবারক
31/03/2022

তোহফায়ে র’মাদানুল মুবারক

জহুরীয়া দরবার শরীফউত্তর বাহেরচর, তারানগর কেরাণীগঞ্জ, ঢাকা।যাতায়াতঃ ঢাকা গাবতলী ব্রিজের পরে আমিন বাজার বাস স্ট্যান্ড হতে ...
10/01/2022

জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর কেরাণীগঞ্জ, ঢাকা।

যাতায়াতঃ ঢাকা গাবতলী ব্রিজের পরে আমিন বাজার বাস স্ট্যান্ড হতে ২০ টাকা ভাড়ায় লেগুনা টেম্পুতে করে কেরানীগজ্ঞ, তারানগরের বটতলি বাজার যাওয়ার পথে উত্তর বাহেরচর গ্রামে জহুরীয়া দরবার শরীফের অবস্থান।)

দ্বিতীয় রাস্তাঃ মোহাম্মদপুর বছিলা ব্রীজ পার করে মধুসিটি ফুডকোটঁ থেকে একটু আগিয়ে হোটেল সিক্সটিন এর সাথে ডানে টার্ন নিয়ে খান বাড়ি মসজিদ /সাফা গ্রীনসিটির রোড এ ঢুকে ৪ কিলো পর বটতলী ইটাখোলা মোড়ে এসে হাতের ডানে বটতলী বাজার পার হয়ে উত্তর বাহেরচর গ্রামে জহুরীয়া দরবার শরীফের অবস্থান

শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নৃশংস হত্যাকাণ্...
01/12/2021

শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলার দামাল ছেলেরা দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে লাখো শহিদের রক্তের বিনিময়ে ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে মাতৃভূমিকে হানাদারমুক্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল উনিশশ একাত্তরের ডিসেম্বরের ১৬ তারিখে। স্বাধীনতাকামী বীর বাঙালির হৃদয়ে ঘটনাবহুল মাসটি আনন্দের, গৌরবের। একইসংগে স্বজন হারানোর বেদনায় এ মাস শোকেরও।

Address

Uttar Baherchar, Taranagar
Keranigonj
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Islam Zahuria Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Islam Zahuria Complex:

Share