Together, we can build a world where every dream has a chance to flourish. *ফিউচার ড্রিম ফাউন্ডেশন* একটি জনসেবা মূলক অলাভজনক সংস্থা। এই সংস্থাটি সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করবে।
এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামুলক সংস্থা। এ সংস্থা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন-কানুনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও অনুগত থাকবে এবং এসবের পরিপন্থি কোন কর্মকান্ডে সংশ্লিষ্ঠ থাকবেনা। এ সংস্থার উন্নয়নমূল
ক কাজের বিভিন্ন ক্ষেত্র গুলো নিম্নরুপঃ
*শিক্ষা:*
* শিক্ষার খরচ বহন করতে না পারা সুবিধা বঞ্চিত মেধাবী শিশুদের জন্য বৃত্তি প্রদান করে তাদের শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করা।
* এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা স্থাপন করে অথবা বিদ্যমান স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়ন করে শিক্ষার মান উন্নত করা।
* পড়ালেখা বাদ দেওয়া শিশুদের পুনর্বহাল করে তাদের শিক্ষা ও জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া।
* কর্মশিক্ষা প্রোগ্রাম চালু করে তরুণদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা।
*স্বাস্থ্য:*
* গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে বা বিদ্যমান কেন্দ্রের উন্নয়ন করে স্বাস্থ্যসেবা প্রসার করা।
* স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রাম চালু করা।
* অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা।
*অর্থনৈতিক উন্নয়ন:*
* নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য কর্মশিক্ষা প্রোগ্রাম ও অনুদান সরবরাহ করা।
* ছোট ব্যবসার জন্য অনুদান সরবরাহ ও সহায়তা প্রদান করে তাদের বিকাশে সহায়তা করা।
* কৃষি উন্নয়নের জন্য প্রশিক্ষণ, অনুদান সহায়তা, এবং উন্নত জাতের বীজ সরবরাহ করা।
*সামাজিক কল্যাণ:*
* প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্য, আশ্রয় নির্মাণ, ও চিকিৎসা সরবরাহ করা।
* অসহায়, অনাতাঁত এবং অভাবগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন করা।
* যুদ্ধ, দুর্ভিক্ষ, এবং অন্যান্য মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা প্রদান করা।
* সমাজ থেকে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হস্তশিল্প, কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান করা।
* পবিত্র রমযান মাসে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় এবং অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা।
* অসহায় দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ করা।
* বিত্তবান ও সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ করা।
* গরীব দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ করা।
* পরিবেশ সুরক্ষা ও অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বীকরণের লক্ষ্যে বাড়ির আঙিনায় ও পতিত জমিতে অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা করা।
* অসহায় পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা।
* ফিউচার ড্রিম ফাউন্ডেশন* এর ব্যাংক একাউন্ট এর মাধ্যমে অনুদান পাঠানো যাবে।
Bank Name: Agrani Bank PLC
A/C Name: FUTURE DREAM FOUNDATION
A/C No: 0200022805400
Branch: Kashiani
Routing No: 010350582
SWIFT Code: AGBKBDDH
*বিশেষ দ্রব্যষ্ট*
ফিউচার ড্রিম ফাউন্ডেশন কোনো নগত (ক্যাশ) অর্থ অনুদান হিসাবে গ্রহণ করবে না। তাই শতভাগ অনুদান সংগ্রহ করা হবে ব্যাংকিং (ব্যাংক একাউন্ট) এবং এমএফএস (বিকাশ, নগদ) এর মাধ্যমে। ধন্যবাদ
নগদ মার্চেন্ট নম্বর: ০১৭১১০৬৩১৩২
ফাউন্ডেশনের নামে বিকাশ মার্চেন্ট একাউন্ট ওপেন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।