গ্রামীণ ছায়া

গ্রামীণ ছায়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গ্রামীণ ছায়া, Nonprofit Organization, Niyamatpur, Karimganj.

দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি —আমাদের প্রিয় সংগঠন “গ্রামীণ ছায়া”-এর সম্মানিত সভাপতি জনাব Md Junayed Hasan  আজ কিছুক্...
05/11/2025

দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি —
আমাদের প্রিয় সংগঠন “গ্রামীণ ছায়া”-এর সম্মানিত সভাপতি জনাব Md Junayed Hasan আজ কিছুক্ষণ আগে একটি গুরুতর মোটরসাইকেল দু-র্ঘ-টনার শিকার হয়েছেন।
বর্তমানে তিনি কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আমাদের সভাপতি সাহেবের সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়ার অনুরোধ রইল।
আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন — আমিন। 🤲

— গ্রামীণ ছায়া পরিবার 💚

আপনাদের প্রিয় সংগঠন গ্রামীণ ছায়া 'র নতুন সূচনা! আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে গ্রামীণ ছায়া’র নিজস্ব কার্য...
28/10/2025

আপনাদের প্রিয় সংগঠন গ্রামীণ ছায়া 'র নতুন সূচনা!

আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে গ্রামীণ ছায়া’র নিজস্ব কার্যালয়ের।
এটি আমাদের সংগঠনের জন্য এক অমূল্য মুহূর্ত যেখানে একত্র হয়েছে স্বপ্ন, পরিশ্রম আর মানবসেবার অঙ্গীকার।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ,
সংগঠনের কমিটির সদস্যরা এবং এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।
তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণাময়।

কার্যালয়ের ঠিকানা:
নিয়ামতপুর বাজার গরুহাটা সংলগ্ন,
নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের ছোট গেটের অপজিট পাশে।

📸 নিচে দেখুন উদ্বোধন অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।
যেখানে ফুটে উঠেছে আমাদের একতার হাসি, মানবতার আলো এবং নতুন সূচনার প্রতিচ্ছবি।

একসাথে এগিয়ে চলি মানবতার পথে।
#গ্রামীণ_ছায়া #কার্যালয়_উদ্বোধন #নিয়ামতপুর #সামাজিক_সংগঠন #মানবতার_যাত্রা

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে,আপনাদের সবার সহযোগিতায় কিছু দিন আগে যে অসুস্থ মহিলার চিকিৎসার জন্যরাস্তায় রাস্তা...
25/10/2025

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে,
আপনাদের সবার সহযোগিতায় কিছু দিন আগে যে অসুস্থ মহিলার চিকিৎসার জন্য
রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, শহর থেকে শহরে ঘুরেছিলো টিম গ্রামীণ ছায়া ,
আপনাদের দেওয়া সহায়তায় কিছুদিন তার চিকিৎসা মুটামুটি চলছিল।
কিন্তু দুঃখের বিষয়, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়,
আর চিকিৎসার সেই অভাবেই মৃত্যুর উছিলায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অবশেষে আজ তিনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন,
এবং দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

28/06/2025

মনু মিয়ার শেষ বিদায়ে আমরাও চেষ্টা করেছি যাওয়ার। 😥

28/06/2025

মনু মিয়ার শেষ বিদায়...😥😥

মনু মিয়ার জানাজা আজ বিকাল ৫ঃ৩০ এ কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয় সিদ্ধি ইউনিয়নে।
28/06/2025

মনু মিয়ার জানাজা আজ বিকাল ৫ঃ৩০ এ কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয় সিদ্ধি ইউনিয়নে।

গ্রামীণ ছায়া পরিবার থেকে গভীর শোক প্রকাশইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের সকলের প্রিয়, নিঃস্বার্থ মানবতার...
28/06/2025

গ্রামীণ ছায়া পরিবার থেকে গভীর শোক প্রকাশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমাদের সকলের প্রিয়, নিঃস্বার্থ মানবতার প্রতীক,
গোর খোদক মনু মিয়া
আজ আমাদের মাঝে আর নেই।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের এই নিরহঙ্কার মানুষটি
১৯৭২ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বিনা পারিশ্রমিকে প্রায় ৩ হাজারের বেশি কবর খুঁড়ে গেছেন।
নিজের ঘোড়াকে সঙ্গী করে, মৃত্যুসংবাদ শুনলেই ছুটে যেতেন দাফনের কাজে।
তাঁর হাতে শেষ বিদায় পেয়েছে বহু মানুষ—শ্রদ্ধাভরে, সম্মানে।

তিনি শুধু একজন গোর খোদক ছিলেন না,
তিনি ছিলেন এক জীবন্ত মানবিক অনুপ্রেরণা।
যিনি বিনিময়ের আশায় নয়, হৃদয়ের তাগিদে মানুষের পাশে দাঁড়াতেন।

গ্রামীণ ছায়া পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং
আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করছি।

মনু মিয়া নেই, কিন্তু তাঁর কাজ, তাঁর নিঃস্বার্থতা, তাঁর ভালোবাসা আমাদের মধ্যে বেঁচে থাকবে চিরকাল।

ভালোবাসা নং – ১৯আলহামদুলিল্লাহ!আমাদের গ্রামীণ ছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্য জনাব মো : আল মামুন ১ম বারের মতো (...
25/06/2025

ভালোবাসা নং – ১৯
আলহামদুলিল্লাহ!
আমাদের গ্রামীণ ছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্য জনাব মো : আল মামুন ১ম বারের মতো (O+) লা'ল ভালোবাসা দান করেছেন।

এটি শুধুই ভালোবাসা দান নয়, এটি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ।
মো : আল মামুন ভাইয়ের এই মহৎ কর্মযজ্ঞের জন্য গ্রামীণ ছায়া পরিবার পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা।

আপনিও চাইলে এই পবিত্র উদ্যোগের অংশ হতে পারেন।
আল্লাহর অশেষ রহমতে আমাদের বাঁধাহীন চেষ্টায় আমরা একদিন আলো ছড়াবই ইনশাআল্লাহ।

চলুন, আমরা সবাই মিলে গড়ি এক ইতিহাস।

#গ্রামীণছায়া
#গ্রামীণ_ছায়া

ভালোবাসা নং – ১৮আলহামদুলিল্লাহ!আমাদের গ্রামীণ ছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি Md Junayed Hasan  ৭ম বারের মতো (...
22/06/2025

ভালোবাসা নং – ১৮
আলহামদুলিল্লাহ!
আমাদের গ্রামীণ ছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি Md Junayed Hasan ৭ম বারের মতো (O-) লা'ল ভালোবাসা দান করেছেন।

এটি শুধুই ভালোবাসা দান নয়, এটি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ।
মোঃ জুনায়েদ হাসান ভাইয়ের এই মহৎ ও ধারাবাহিক কর্মযজ্ঞের জন্য গ্রামীণ ছায়া পরিবার পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা।

আপনিও চাইলে এই পবিত্র উদ্যোগের অংশ হতে পারেন।
আল্লাহর অশেষ রহমতে আমাদের বাঁধাহীন চেষ্টায় আমরা একদিন আলো ছড়াবই ইনশাআল্লাহ।

চলুন, আমরা সবাই মিলে গড়ি এক ইতিহাস।

#গ্রামীণছায়া
#গ্রামীণ_ছায়া

21/06/2025

অসহায় যখন অসহায়ের পাশে😊
এভাবেই বেঁচে থাকে মানবতা❤️

অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কালেকশনে আজ আমরা আছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। ❤️
20/06/2025

অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কালেকশনে আজ আমরা আছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। ❤️

20/06/2025

আপডেট.........................

এক বছরের বেশি সময় ধরে যন্ত্রণায় কাতর এক অসহায় মা…
তিনি এক বছর আগে একটি সড়ক দু র্ঘট নায় গুরুতর আহত হন – ভেঙে যায় হাতের হাড় ও গলার হাড়। আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ছোট একটা অপারেশনের মাধ্যমে হাতে রড বসানো হলেও এরপর থেকে অর্থের অভাবে আর চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। এক বছর ধরে সেই রডের যন্ত্রণায় কাতর পাশাপাশি বিভিন্ন রোগে উনার শরীরে বেধেছে বাসা।

🔸 স্বামীও আক্রান্ত টিবি রোগে,
🔸 বড় মেয়েও টিবি রোগে ভুগছেন,
🔸 ছোট ছেলে এবারে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করার কথা ছিল, কিন্তু দারিদ্রতার কারণে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে গেছে।
🔸 বাড়িতে আছেন আরেক মেয়ে, যার বয়স ১৭/১৮ বছর – এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন।
এই মুহূর্তে ওনাদের ঘরে খাবার জোটে না নিয়মিত, চিকিৎসা তো অনেক দূরের কথা।

📹 আমরা তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছি, যেখানে তিনি তাঁর অসহায়তার কথা তুলে ধরেছেন।
ভিডিওটি এই পোস্টে যুক্ত করা হয়েছে – আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি দেখুন, অনুভব করুন এবং যতটুকু সম্ভব পাশে দাঁড়ান।

🤲 আপনার ছোট্ট একটি সাহায্য হয়তো এই পরিবারটির জীবনে আবার আলো ফিরিয়ে আনতে পারে ইনশাআল্লাহ।
আর অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্তত একটু উপকৃত হয় পরিবারটি।
---

📞 রোগীর সাথে কথা বলতে পারেনঃ
01908-398038

#গ্রামীণছায়া
#গ্রামীণ_ছায়া

Address

Niyamatpur
Karimganj
2310

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামীণ ছায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গ্রামীণ ছায়া:

Share