KAPTAI ZILLA SEA SCOUT

KAPTAI ZILLA SEA SCOUT Official page of Kaptai Zilla Sea Scouts. Kaptai Zilla Sea Scouts is Branch of the national Scouting organization of Bangladesh.

Scouting was founded in Bangladesh as part of the British Indian branch of The Scout Association, and continued as part of the Pakistan Boy Scouts Association until the country's divided sections split in 1971 during the Bangladesh Liberation War. Following its independence, Bangladesh became an independent member of the World Organization of the Scout Movement in 1974

06/10/2026
⚓ দুর্যোগে মানুষের পাশে কাপ্তাই জেলা নৌ স্কাউটস ⚓​আজ ৭ জুলাই ২০২৬, ভারী বর্ষণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের ফলে য...
07/07/2026

⚓ দুর্যোগে মানুষের পাশে
কাপ্তাই জেলা নৌ স্কাউটস ⚓
​আজ ৭ জুলাই ২০২৬, ভারী বর্ষণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা সচল করতে কাপ্তাই উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সাথে উদ্ধারকাজে যোগ দেয় কাপ্তাই জেলা নৌ স্কাউটস-এর ১০ সদস্যের একটি দল।
​বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এর উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, পিএস, এলটি-এর নেতৃত্বে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে রাস্তা থেকে মাটি ও গাছপালা অপসারণ করে দলটি।
​উদ্ধার অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত থেকে স্কাউটদের উৎসাহিত করেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দিলদার। সবার যৌথ প্রচেষ্টায় বিকেল ৪টায় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ২০২৫ ১৮-২০ জুন ২০২৬ জেলা নৌ স্কাউটস কাপ্তাই  এর অংশগ্রহনজাতীয় স্কাউট...
20/06/2026

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ২০২৫
১৮-২০ জুন ২০২৬
জেলা নৌ স্কাউটস কাপ্তাই এর অংশগ্রহন
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর

নৌ আঞ্চলিক স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভা ২০২৬ জেলা নৌ স্কাউটস কাপ্তাই এর অংশগ্রহণ
16/06/2026

নৌ আঞ্চলিক স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভা ২০২৬
জেলা নৌ স্কাউটস কাপ্তাই এর অংশগ্রহণ

কাপ্তাইয়ে নৌ কাব স্কাউটদের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে ও কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ব্যবস্থাপনা...
12/04/2026

কাপ্তাইয়ে নৌ কাব স্কাউটদের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে ও কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স-২০২৬ সফলভাবে ১০ এপ্রিল সম্পন্ন হয়েছে।
১–১০ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ কোর্সে ৩০ জন নৌ কাব স্কাউট অংশগ্রহণ করে এবং সাঁতারের কৌশল, পানিতে আত্মরক্ষা ও উদ্ধার কার্যক্রমে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করে।
জেলা সচিব কমান্ডার মো: আলিফ উল্লাহ শিক্ষা (বিএন) এবং কাপ্তাই বি এন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দিকনির্দেশনায়, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দলের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।

⚜️ বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ ⚜️গত ৮ ই এপ্রিল কাপ্তাই জেলা নৌ স্কাউটসের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হলো বাংলাদেশ স...
12/04/2026

⚜️ বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ ⚜️
গত ৮ ই এপ্রিল কাপ্তাই জেলা নৌ স্কাউটসের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হলো
বাংলাদেশ স্কাউট দিবস। 🇧🇩
এ উপলক্ষে আমরা আয়োজন করি বিশেষ ট্রুপ মিটিং, পরিচালনা করি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বর্ণাঢ্য র‍্যালি।
স্কাউটিং আমাদের শিখায় শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবসেবা
এই আদর্শ বুকে নিয়ে এগিয়ে যাবো সবসময়।🌿

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢​বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীন কাপ্তাই জেলা নৌ স্কাউটস-এর একঝাঁক নতুন সদস্য নেওয়া হচ্ছে।...
07/04/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢
​বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীন কাপ্তাই জেলা নৌ স্কাউটস-এর একঝাঁক নতুন সদস্য নেওয়া হচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে একজন দক্ষ, আত্মপ্রত্যয়ী এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান, তবে আজই যোগাযোগ করুন।
​🗓️ ভর্তির তারিখ: ১৭ই এপ্রিল, ২০২৬ (শুক্রবার)
​📌 যোগ্যতা:
🔹 কাব স্কাউট: ৩য় ও ৪র্থ শ্রেণি।
🔹 স্কাউট ও গার্লস-ইন-স্কাউট: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি।
​📝 ভর্তি ফরম সংক্রান্ত তথ্য:
​ফরম মূল্য: মাত্র ১০০ টাকা।
​সংগ্রহের নিয়ম: পরীক্ষার দিন নির্ধারিত স্থান থেকেই ফরম সংগ্রহ করা যাবে।
​🚌 যাতায়াত ব্যবস্থা:
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নৌবাহিনীর বাসের ব্যবস্থা রয়েছে।
📍 বাসের রুট ও সময়:
১. লিচু বাগান (কুষ্ঠ হাসপাতাল গেইট)
২. কাপ্তাই (পিডিবি জিরো পয়েন্ট)
⏰ সময়: সকাল ৮:০০ টা।
​📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
👤 নুরুল আলম মুন্না:০১৮১২৬১৯২৪৬
👤 স্বামীজি মল্লিক: ০১৮৬২৩২৮৮৮৭
​💬 অথবা সরাসরি আমাদের ফেসবুক পেইজে ইনবক্স (Message) করুন
https://www.facebook.com/share/1DcSq9uucC/

​"স্কাউটিং করুন, স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।"


আজ ২৮ মার্চ ২০২৬ তারিখে নেভী এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব ২০২৫ এর ...
28/03/2026

আজ ২৮ মার্চ ২০২৬ তারিখে নেভী এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব ২০২৫ এর জাতীয় পর্যায়ের লিখিত পরীক্ষা।
উক্ত পরীক্ষায় জেলা নৌ স্কাউটস, কাপ্তাই থেকে প্রেসিডেন্ট'স স্কাউট লিখিত মূল্যায়নে ১৩ জন এবং শাপলা কাব পরীক্ষার্থী ৫ জন অংশগ্রহণ করে। সকল পরীক্ষার্থীদের মাঝে ছিলো আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও উদ্দীপনা—যা স্কাউটিং এর প্রকৃত চেতনাকেই প্রতিফলিত করে।
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা। আশা করি তারা সফলতার সাথে এই ধাপ অতিক্রম করে স্কাউটিং জীবনে আরও গৌরব বয়ে আনবে।
⚜️ স্কাউটিং হোক জীবনের প্রেরণা ⚜️

জেলা নৌ স্কাউটস এর উদ্যোগে সফলভাবে পালিত হলো “আর্থ আওয়ার” 🌍💡পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্র...
28/03/2026

জেলা নৌ স্কাউটস এর উদ্যোগে সফলভাবে পালিত হলো “আর্থ আওয়ার” 🌍💡
পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি। এর মধ্যে ছিল
🔹 নির্ধারিত সময় এক ঘণ্টা সকল অপ্রয়োজনীয় ৷ বৈদ্যুতিক আলো বন্ধ রাখা
🔹 স্কাউট সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা
🔹 পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত ব্রিফিং
🔹 সকলকে বিদ্যুৎ সাশ্রয় ও প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করা
🔹 দলগতভাবে প্রতিজ্ঞা গ্রহণ পরিবেশ রক্ষায় সচেতন থাকবো সবসময়
এই ছোট ছোট উদ্যোগই আমাদের বড় পরিবর্তনের পথে এগিয়ে নেয়। আসুন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে আমরা সবাই একসাথে কাজ করি।
জেলা নৌ স্কাউটস কাপ্তাই সবসময় পরিবেশবান্ধব ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

⚜️ গর্বের অর্জন – কাপ্তাই জেলা নৌ স্কাউটস ⚓৮ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের শামস হল, ঢাকায় আয়োজিত ...
09/03/2026

⚜️ গর্বের অর্জন – কাপ্তাই জেলা নৌ স্কাউটস ⚓
৮ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের শামস হল, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের স্কাউটার স্বামীজী মল্লিক নিয়মিত ট্রুপ মিটিং পরিচালনার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। 🎖️
এই অর্জন আমাদের পুরো কাপ্তাই জেলার স্কাউটিং পরিবারের জন্য গর্ব ও অনুপ্রেরণার।
অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের প্রিয় লিডার স্বামীজী মল্লিক-কে। 💐
ধন্যবাদ বাংলাদেশ স্কাউটস-কে এই স্বীকৃতির জন্য।
⚜️ স্কাউটিংয়ের আদর্শে এগিয়ে যাক আমাদের পথচলা।

Address

Kaptai Zilla Sea Scouts
Kaptaimukh
4530

Alerts

Be the first to know and let us send you an email when KAPTAI ZILLA SEA SCOUT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KAPTAI ZILLA SEA SCOUT:

Shortcuts

Share