Red Crescent Society, Kalukhali Youth

Red Crescent Society, Kalukhali Youth We work to prevent and relieve human suffering caused by disasters and crises through proactive and compassionate interventions.

The Bangladesh Red Cross Society was constituted on 31 March, 1973 by the President's Order No.26 of 1973 with retrospective effect from the 16th December 1971. The Society was recognized by ICRC on 20 September, 1973 and admitted to the International Federation of Red Cross and Red Crescent Societies on 02 November, 1973. The name and emblem were changed from Red Cross to Red Crescent on 4th Apri

l 1988 vide Act 25 of 1988. The President of the People's Republic of Bangladesh is ex-officio President of the Society. The President appoints the Chairman of the Society for a term of 3 years, who may hold two consecutive terms.

২৬ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের আয়োজনে কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগীতায় কালুখালী উপজেলা...
30/01/2026

২৬ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের আয়োজনে কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগীতায় কালুখালী উপজেলায় ৩০টি পরিবারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমকে সমৃদ্ধ করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আজীব সদস্যবৃন্দ, যুব প্রধান উজ্জ্বল কুমার দাস সহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

নতুন স্বেচ্ছাসেবক সংগ্রহ ক্যাম্পেইন-যুব রেড ক্রিসেন্ট, কালুখালী উপজেলায় এখন চলছে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম! "মানবতার জ...
30/01/2026

নতুন স্বেচ্ছাসেবক সংগ্রহ ক্যাম্পেইন-

যুব রেড ক্রিসেন্ট, কালুখালী উপজেলায় এখন চলছে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম!

"মানবতার জন্য এক হোন!"
📢 আপনি কি মানবতার সেবায় আগ্রহী?
📢 দুর্যোগকালীন সেবা, প্রাথমিক চিকিৎসা, রক্তদান, প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে চান?
তাহলে আজই যুক্ত হোন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহৎ যাত্রায়।

📌 যুব রেড ক্রিসেন্ট, রাজবাড়ী ইউনিট হতে পারে আপনার জন্য একটি উপযুক্ত প্লাটফর্ম। যুব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে ২৫/০২/২৬ ইং তারিখের মধ্যে লিংকে প্রবেশ করে প্রদত্ত Kobo ফর্মে আপনার প্রাথমিক তথ্য প্রদান করুন। অথবা QR কোডটি স্ক্যান করুন।

Link: https://ee.kobotoolbox.org/x/h8oNkIo9

আবেদনের যোগ্যতা:
• বয়স: ১৭–২৫ বছর
• শিক্ষাগত যোগ্যতা: SSC পাস
• সেবামূলক কাজের মানসিকতা ও সময় দেয়ার আগ্রহ থাকতে হবে।

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
১) সর্বশেষ শিক্ষাগত সার্টিফিকেট ফটোকপি।
২) এনআইডি/জন্ম নিবন্ধন ফটোকপি।
৩) পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।
৪) অভিভাবক সম্মতিপত্র।

যোগাযোগের ঠিকানা :
📌 ফেসবুক পেজ: যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট
📍 অফিস লোকেশন: ১নং বেড়াডাঙ্গা, রেড ক্রিসেন্ট প্লাজা, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

📞 ফোন: 01521-530426
01763-643999

📧 ই-মেইল: [email protected]

👉 যুব রেড ক্রিসেন্টের মূল মন্ত্র "আমি মানবতার সেবায় ব্রতী।"
★যদি মানবতার সেবায় আত্নতৃপ্তি খুঁজতে চান, যুব রেড ক্রিসেন্ট আপনার অপেক্ষায়।

05/02/2025

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের আয়োজনে কাতার রেড ক্রিসেন্ট এর অর্থায়নে রাজবাড়ী জেলার অধীনে কালুখালী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন, বৃদ্ধ, বয়স্ক বিধবা, হতদরিদ্র ও বিপদাপন্ন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুয়া আফরোজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা, কালুখালী, এজাজ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কালুখালী, রাজবাড়ী। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজির শিকদার ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।




কালুখালীতে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সার্বিক তত্ত্...
03/02/2025

কালুখালীতে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধ অসহায় দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ।
উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এবং রাজবাড়ী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাজির শিকদার ভাই।

কালুখালী উপজেলায় যুব রেড ক্রিসেন্ট সদস্য অন্তর্ভুক্তি চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন।আর্তমানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।
23/01/2025

কালুখালী উপজেলায় যুব রেড ক্রিসেন্ট সদস্য অন্তর্ভুক্তি চলছে।
আগ্রহীরা যোগাযোগ করুন।
আর্তমানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা  ইউনিটের  কালুখালী উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের দল গঠন কার্যক্রম।
11/12/2024

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের কালুখালী উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের দল গঠন কার্যক্রম।

চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কালুখালী উপজেলা ইয়ুথ কমিটির উদ্যগে কালুখালী উপজেলা কয়েকটি...
01/09/2024

চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কালুখালী উপজেলা ইয়ুথ কমিটির উদ্যগে কালুখালী উপজেলা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রান তহবিল গঠনের প্রচেষ্টায় কার্যক্রম।

সালাম ও শুভেচ্ছা রইল।সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খু...
26/08/2024

সালাম ও শুভেচ্ছা রইল।
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এ গেট গুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। এই গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই রাজবাড়ী জেলার সকল জনসাধারনদের বন্যা মোকাবেলার প্রস্তুতি মূলক মনোভাব নেয়ার আহবান করা হচ্ছে।

19/04/2024

Address

Kalukhali
7722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Society, Kalukhali Youth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share