একলা চলো রে

একলা চলো রে একলা চলো রে - Ekla Cholo Re is a Non Profitable Organization, which works for street & orphan children’s. Also, it’s work for helpless & poor community.

Its mission is to ensure the fundamental rights of street & orphan children.

10/06/2026

"আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।"

'আমার দেশ' পত্রিকার পাতায় মানবিকতার এক সুন্দর প্রতিচ্ছবি!

"একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে "ঈদের নতুন জামা" বিতরণ কর্মসূচির এক চমৎকার মুহূর্ত। স্বার্থপর সময়ের বুকে দাঁড়িয়ে একঝাঁক শিক্ষার্থীর এই নিঃস্বার্থ প্রচেষ্টা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ পর্যন্ত অব্যাহত থাকবে। ❤️

সকল শিশুর শিক্ষা নিশ্চিত হোক।
08/06/2026

সকল শিশুর শিক্ষা নিশ্চিত হোক।

হাঁসি থাকুক চির অমলিন
24/05/2026

হাঁসি থাকুক চির অমলিন

আজ আমাদের ভালোবাসার সংগঠন “একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর প্রতিষ্ঠা বার্ষিকী।একটি ছোট্ট স্বপ্ন, কিছু মানবিক হৃ...
23/05/2026

আজ আমাদের ভালোবাসার সংগঠন “একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর প্রতিষ্ঠা বার্ষিকী।

একটি ছোট্ট স্বপ্ন, কিছু মানবিক হৃদয় আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা থেকেই শুরু হয়েছিল আমাদের এই পথচলা।

২৩ মে ২০১৮, রোজার ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না থাকে—এই ভাবনা থেকেই চবি স্টেশনে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে “একলা চলো রে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”।

সেদিন হয়তো আয়োজন ছিল ছোট, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। ছিল মানুষের মুখে হাসি ফোটানোর এক নিঃস্বার্থ চেষ্টা।

এই সংগঠনের শুরুর পথচলায় ছিলেন
প্রথম সভাপতি শুক্লা চাকমাসহ স্থিতি চাকমা, বর্ষা চাকমা ও সুইটি দেওয়ান।

তাঁদের সাহস, আন্তরিকতা, ভালোবাসা ও মানবিক চিন্তাধারার কারণেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে আমাদের সংগঠন।

বছরের পর বছর ধরে আমরা দেখেছি—
একটি ছোট সহায়তা কারও মুখে হাসি এনে দিতে পারে,
একটি ভালোবাসার স্পর্শ বদলে দিতে পারে কারও একটি দিন,
আর কিছু তরুণের মানবিক উদ্যোগ হয়ে উঠতে পারে অনেক মানুষের আশ্রয়।

“একলা চলো রে” শুধু একটি সংগঠনের নাম নয়,
এটি দায়িত্ববোধ, এক টুকরো মায়া ও এক ঝাঁক স্বপ্নবাজ মানুষের গল্প।
যেখানে প্রতিটি স্বেচ্ছাসেবকের ভালোবাসা মিশে আছে সুবিধাবঞ্চিত শিশুদের হাসির সঙ্গে।

আজ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও সহযোদ্ধাদের, যারা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের পাশে আছেন।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।

আমরা বিশ্বাস করি—
মানুষ মানুষের জন্য,
আর ভালোবাসাই পারে পৃথিবীকে একটু সুন্দর করে তুলতে। 🌸

দোয়া ও ভালোবাসায় পাশে থাকুন।
“একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এগিয়ে যাক মানবতার পথে, আরও বহু দূর। 🤍

নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার
22/05/2026

নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার

নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার
16/05/2026

নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার

09/05/2026
"এক টুকরো নতুন পোশাকে যদি হাসে একটি শিশুর মুখ,তবেই পূর্ণতা পায় ঈদের প্রকৃত সুখ।""একলা চলো রে " পরিবারের সাথে ঈদের আনন্দ ...
07/05/2026

"এক টুকরো নতুন পোশাকে যদি হাসে একটি শিশুর মুখ,
তবেই পূর্ণতা পায় ঈদের প্রকৃত সুখ।"

"একলা চলো রে " পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আপনিও আমন্ত্রিত।

তারিখ : ৮ মে,২০২৬
সময় : বিকাল ৪ টা
স্থান : রেল স্টেশন
আয়োজনে :" একলা চলো রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় "

ধানমন্ডি লেকের এই শিশুগুলোর একেক জনের একেক বৈশিষ্ট্য।  কেউ ফুল বিক্রি করে কেউ বেলুন বিক্রি করে কেউ চকলেট বিক্রি করে, কেউ...
06/05/2026

ধানমন্ডি লেকের এই শিশুগুলোর একেক জনের একেক বৈশিষ্ট্য। কেউ ফুল বিক্রি করে কেউ বেলুন বিক্রি করে কেউ চকলেট বিক্রি করে, কেউবা কিছুই বিক্রি করে না ভিক্ষা চায়। বাবা মার বেশিরভাগ তাদের দিয়ে ইনকাম করায়। শিশুশ্রম বলা যায়। যেখানে পড়ালেখার তুলনায় ইনকাম বেশি প্রাধান্য পায়। স্কুলে যাওয়ার আগেই যাদের জীবন হয়ে যায়। এমন খোলা আকাশে পড়াটাই তাদের কাছে স্কুল মনে হয়। কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে আছে এটা তাদের কল্পনাই আশে না। ৩ মাস পর পর ড্রপ আউট হয়ে যায়। তাদের স্কুলগামী করার পথটা খুব কঠিন, যার ফলশ্রুতিতে নেশা, ছিনতাই, যৌনতার দিকে ধাবিত হচ্ছে। আরো অনেক সমস্যা বলা যাবে। একটা করে সমাধান বলুন তো যেটা এপ্লাই করলে স্কুলগামী হবে। সাধারণ শিশুর ন্যায় পড়ালেখা করবে?

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে।
01/05/2026

ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুর অন্তরে।

Address

Kalabaga

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01580183928

Website

Alerts

Be the first to know and let us send you an email when একলা চলো রে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to একলা চলো রে:

Share