08/06/2026
সুমন.....
এই অঞ্চলের এতিম অসহায়ের একটি নাম৷
জন্মের আগেই বাবা মারা যায় এবং জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। এটি একটি ঐতিহাসিক ঘটনা।
সেদিন তার বিয়ে হলো, সেটাও একটা দীর্ঘ যুদ্ধে ফলে। জনশ্রুতি আছে সে তার নানীর দুধ বা ছাগলের দুধ খেয়ে বেচে ছিল। তার কপালে গরুর দুধও জুটেনি।
নানা বাসায় ছোটকালটা বেড়ে ওঠা, যেকটা দিন নানা বাড়িতে ছিল চরম অবহেলায় কেটেছে তার৷ নানী তাকে ভালোবাসতো কিন্তু মামা বা মামীর অবহেলা তাকে ব্যথিত করেছে জীবনকে অতিষ্ঠ করেছে৷
বিয়ে হয়েছে তার খালাতো বোনের সাথে কিন্তু মামাতো বোনের সাথে বিবাহ না হওয়াতে চরম ভাবে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে জীবনের সব যায়গায়। জনশ্রুতি আছে তার বাবাকে মরতে হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়ে তেমনি ভাবে মায়ের মৃত্যুও নানাবিধ পারিবারিক সামাজিক কারণে হয়েছে। সেই ষড়যন্ত্র জীবন থেকে কাটছে না এখনো। পুরো জীবনভর একটা জীবন ষড়যন্ত্রের শিকার। বিবাহ হয়েছে ঠিকই ঘর সংসার হবে ঠিকই কিন্তু সংকট আর ষড়যন্ত্র পিছু হটছে না৷ সহযোগিতা জীবনে অধরা।
আমরা চেষ্টা করছি জীবনকে সহজ করতে, যাতে পরিবারে সুখ আর স্বাচ্ছন্দ অনাবিল আসে। তার যুদ্ধটা সবাই মিলে করবো, আমাদের এ যুদ্ধে প্রজন্মকে জিতিয়ে রাখতে হবে। এ যুদ্ধ সামাজিক শান্তির যুদ্ধ, এ যুদ্ধ মানবিকতার যুদ্ধ।
সাহস আর আত্মশক্তি জাগ্রত করতে হবে বেচে থাকার জন্য। এতিম যারা জীবন তাদের চারিদিকে সংকটে সমস্যায় জঞ্জালে পরিপূর্ণ। সব জঞ্জাল সরায়ে সংকট মোকাবিলা করে সমস্যাকে দূরীভূত করে জীবন সহজ করতে হবে। সমাজ সুন্দর করতে হবে।
সুমন এর সামনে এখন বহুবিধ চ্যালেঞ্জ। প্রতিবেশী পরিবার সমাজ সবার সাথে যুদ্ধ করে টিকে থাকা। বয়স অল্প, শিক্ষা কম, সহযোগিতা কম, বিবাদ ও বিভেদ বেশি। নানা-নানি তার সাথে আছে কিন্তু মামার সাথে অনেক দ্বন্দ্ব বিগ্রহ হিংসা বিদ্বেষ রয়েছে। মামা এ মামা বিভিন্নকারণে হিংস্র মনোভাব পোষণ করে বেড়ায়। সমাজকে লেলিয়ে দেয়।
নিজে অধিকার বঞ্চিত হয়ে আছে। তার বাবার অধিকার একেবারেই সে পায়নি এখানো, তার মায়ের অধিকার সামান্য পেলেও তোষণের মাধ্যমে আদায় হয়। সবমিলিয়ে একটা অগোছালো জীবন। এই অগোছালো জীবন তার নিজের কারণে হয়নি সেটা কপালের লিখন৷ বাকি জীবনটা অগোছালো দিশেহারা নানহয়ে গোছালো সুন্দর পরিপাটি হোক সেটার জন্য আমরা দিক নির্দেশনা দেব সবসময়।
অত্র অঞ্চলে সুমন একটা নজির হোক এটাই আশাবাদ।