27/07/2026
হারাম সম্পর্ক থেকে বের হবার ১০টি ধাপ
১। 'আমি আল্লাহর জন্য ফিরে আসছি। আল্লাহর অবাধ্য হয়ে স্থায়ী শান্তি অর্জন কখনো সম্ভব না। আল্লাহ তারচেয়েও উত্তম প্রতিদান আমার জন্য রেখেছেন।' এই চিন্তাটা অন্তরে একদম গেঁথে ফেলতে হবে।
২। Time will heal everything. সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে।
৩। 'মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান', 'বদ্দুয়া পড়বে', 'কোনোদিন সুখী হবে না' ব্লা ব্লা ব্লা এসব বানোয়াট টোটকা নিয়ে হাজির হবে অনেকেই। একদম চোখ-কান বন্ধ করে উপেক্ষা করে যান এসব।
৪। কোনো গুনাহ করে ফেললে সেটার জন্য আন্তরিকভাবে তাওবা করতে কখনো বিলম্ব করা যাবে না। জীবনের সবক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।
৫। ফিরে আসার সিদ্ধান্ত নেয়ার পর বিদায়ী সাক্ষাত, বিদায়ী মেসেজ, বিদায়ী আলাপ এসব না করাটা সবচেয়ে উত্তম। একদম বিনা নোটিশে সরে আসুন সম্ভব হলে।
৬। অপর পক্ষের সাথে নিয়মিত দেখা হয়, কথা হয় এরকম মানুষগুলোকে এড়িয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। ছবি, মেসেজ, ইনবক্স, ফোন নাম্বার সব ডিলিট করে ফেলতে হবে।
৭। গান শোনা, মুভি-নাটক-মিউজিক ভিডিও টোটালি বাদ। এগুলোও আল্লাহর অবাধ্যতা। অন্তরকে কঠিন করে ফেলবে। আপনাকে সেই হারাম সম্পর্কেই টেনে নিয়ে যাবে।
৮। নিজেকে প্রচন্ড ব্যস্ত রাখতে হবে। ব্যস্ততা অনেক বড় ওষুধ। নিজেকে ব্যস্ত রাখলে শূন্যতা, একাকিত্ব, বিরহ, স্মৃতিকাতরতা গ্রাস করার সুযোগই পাবে না।
৯। পড়ার কোনো বিকল্প নেই। এই জার্নির জন্য মানসিক প্রস্তুতির জন্য মুহাম্মাদ ﷺ-এর জীবনী, সাহাবিদের জীবনী এবং অন্তর নরম হয় এমন বই পড়তে হবে।
১০। আপাত দৃষ্টিতে যে অভ্যাসটা ছাড়া আপনার জন্য রীতিমতো অসম্ভব মনে হচ্ছে, জাস্ট তাহাজ্জুদে দাঁড়ানোর অভ্যাসটা রপ্ত করুন। মনের বিরুদ্ধে যুদ্ধ করা অনেক সহজ হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ। ধূমপান, মাদকাসক্তি, হারাম সম্পর্কসহ যেকোনো ধরনের আসক্তি দূরীকরণে তাহাজ্জুদ অনেক কার্যকরী একটা ইবাদাত।
মনে রাখবেন, আল্লাহ কতৃক নিষিদ্ধ করা প্রতিটা হারাম কাজ ত্যাগ করা কঠিন, তবে অসম্ভব নয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে—তাহলেই সম্ভব। আল্লাহ আমাদের কাজ কে সহজ করুন।
© ষোলো