Humane Foundation-হিউমেন ফাউন্ডেশন

Humane Foundation-হিউমেন ফাউন্ডেশন A Charity Organization

HUMANE FOUNDATION
হিউমেন ফাউন্ডেশন
( একটি দাতব্য প্রতিষ্ঠান )

সু‌প্রিয় ফেসবুক ইউজার ও হিউ‌মেন ফাউ‌ন্ডেশ‌নের দাতা সদস্যগণ,অামার অনু‌রোধ,দয়া ক‌রে লেখাটা শেষ পর্যন্ত পড়‌বেন !
এখন এই লেখাটি যারা পড়ছেন, অাজ থে‌কে শতবর্ষ প‌রে আমাদের প্রত্যেকের দেহ তখন মাটির নিচে প‌চে গ‌লে নি‌:শেষ। অস্তিত্ব তখন রূহের জগতে। অামরা কেউ জান্নাতি কেউ জাহান্নামি।অথচ আমাদের রে‌খে যাওয়া অ‌নেক ক‌ষ্টে গড়া সুন্দর বাড়িটা হয়তো

অন্য কা‌রো দখলে। অামার ‌পৈ‌ত্রিক ধন সম্পদ ভোগ কর‌বে অন্য কেউ। এই বাড়ি অামার এই গাড়ি অামার ব‌লে যে গর্ব করতাম সে সবই তখন অন্য কা‌রো। আর আমরা ? আমাদেরকে কেউ চিন‌বেইনা। স্মরণ রাখা তো দূ‌রের কথা। যাদের জন্য সব‌কিছু করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম,তারা কেউই অামা‌দের ম‌নে রাখ‌বে না অাজ থে‌কে শতবর্ষ প‌রে।পৃথিবীর বুকে আজকের এই জীবন যাপন ব‌ড়োই অাশ্চর্য্যজনক, যাদের জন্য এতো পে‌রেশান এ‌তো ‌টেনশান, এতো মায়া কান্না তারা কেউ অামা‌দের ম‌নে রাখ‌বে না। অামরা যেমন অসংখ্য প্রজন্মকে হা‌রি‌য়ে এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে অামরাও হারিয়ে যাবো।
‌প্রিয় ভাই ও বোন,বলুন তো অাপনার দাদা বা নানাকে অাপ‌নি ক‌তোবার স্মরণ ক‌রেন ? দাদার বাবা‌কে বা নানার বাবা‌কে কত বার স্মরণ ক‌রেন ? দাদী‌কে বা দাদীর দাদীর কথা ‌অাপনার ক‌তোবার মনে পড়ে ? দাদা দাদী তো দূ‌রের কথা অামরা তো মা বাবা‌কেই স্বরণ কর‌তে পারি না ব্যস্ততার কার‌ণে। অথচ সন্তান যখন মা বাবা‌র না‌মে কোন সাদাকা‌য়ে জা‌রিয়ার কাজ ক‌রে তখন সেই মা বাবা‌র অামলনামায় অাবার নতুন ক‌রে সাওয়াব যোগ হ‌তে থা‌কে। অামরা মা বাবা‌র জন্য এটুকু পর্যন্ত কর‌তে পার‌ছি না।
অাজ থে‌কে শতবর্ষ প‌রে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো যে, সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল! একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল! তখন আমরা সকলেই হয়‌তো চাইবো, ইশ যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম! ইসলামের জন্যে! নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম! মৃত্যুর পরেও যা আমাদের উপকারে অাস‌তো, সেগুলোর পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম ! ইস্! ইস্! ব‌লে শুধু অাফ‌সোস কর‌বো।
আমরা হয়‌তো অনেকেই চিৎকার করে কথাটা বলবো, কিন্তু কোনো লাভ হ‌বে না আমাদের এই অার্তচিৎকার‌ে। হয়‌তো বল‌বো "হে অাল্লাহ আমাকে আবার ফেরত পাঠান। যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি।" [সুরা-আল মুমিনুন, ৯৯]
তখন আমরা অনেকেই আফসোসে নিজেদের হাত কামড়াতে থাকবো এই বলে, "হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম ?” [সূরা আল-ফাজর, ২৪]
প্রিয় ভাই ও বোন ! মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময় দেবে না। সে এক মূহুর্ত অপেক্ষা করবে না আমাদের জন্য। তাই অাসুন সবাই মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই! পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি! অাসুন অামরা সবাই বে‌শি বে‌শি দান সাদাকা (সাদাকা‌য়ে জা‌রিয়া) ক‌রি, যা‌তে অামা‌দের মৃত্যুর পরও অামা‌দের অামলনামার খাতা বন্ধ না হয়,অার অামা‌দের মা বাবার অামলনামার খাতা ‌যেন অাবার খোলা হয়। তাঁ‌দের সাওয়া‌বের পাল্লা যা‌তে ক্রমশ ভা‌রি হ‌তে থা‌কে।
প্রিয় ভাই ও বোনেরা, সত্যিই আমি নিজেকে নিয়েই ভাবছি,কত জীবন চলে যাচ্ছে,তাজা প্রাণ যাচ্ছে ! কবরের জন্য তো কিছুই গুছাতে পারিনি! মৃত্যুর প‌রে য‌দি অামলনামার খাতা বন্ধ হ‌য়ে যায় কি জবাব দি‌বো মহান অাল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কা‌ছে !

”হযরত আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিত। নবী(সাঃ) বলেনঃ
প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন।তাঁদের একজন বলেন,হে আল্লাহ!দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করুন,আর অপরজন বলেন,হে আল্লাহ!কৃপনকে ধবংস করে দিন।”
(সহীহ বুখারী,পর্ব ২৪:যাকাত অধ্যায় ২৭,হাদীস ১৪৪২:সহীহ মুসলিম,পর্ব ১২:যাকাত অধ্যায় ১৭,হাদীস ১০১০)
”হারিসা ইবনে ওহাব (রাঃ)থেকে বর্ণিত।তিনি বলেন,আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছি,তোমরা সদকা করো,কেননা তোমাদের ওপর এমন যুগ আসবে যখন মানুষ আপন সদকা নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে পাবেনা।(যাকে দেয়ার ইচ্ছা করবে সে)লোকটি বলবে,গতকাল পর্যন্ত নিয়ে আসলে আমি গ্রহণ করতাম।আজ আমার আর কোন প্রয়োজন নাই।”
(সহীহ বুখারী,পর্ব ২৪:যাকাত অধ্যায় ৯,হাদীস ১৪১১:সহীহ মুসলিম,পর্ব ১২:যাকাত অধ্যায় ১৭,হাদীস ১০১১)

এমন দুঃসময় আসার আগেই আমাদের উচিত অসহায় ও অভাবগ্রস্থ মানুষকে অবিরত দান-সদকা করা।
প্রিয় ভাই ও বোনেরা,আপনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে ২০১৫ সালের অক্টোবর মাস থেকে আজ অবধি এই ফাউন্ডেশন সমাজের দরিদ্র অভাব গ্রস্থ ব্যক্তিদেরকে সাহায্য,গরীব এতিম ছেলে মেয়েদের লেখা পড়া বা চিকিৎসা,মসজিদ পাঠাগার, ফ্রি কোরআন ও সহীহ্ হাদীসের শিক্ষা প্রদান সহ আর ও অনেক সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে ।
ইহকাল ও পরকাল এর লাভের জন্য আমরা আশা করব শুধুমাত্র আল্লাহর জন্য আপনাদের কষ্টার্জিত অর্থ থেকে সর্বনিম্ন ৫ টাকা হলেও দান করবেন।
Rocket-01712-315 426 4 (Personal), Bkash-01712-315 426 (Personal)

”রাসূল (সাঃ)বলেছেনঃ যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে,তার আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,কেবল তিনটি বিষয় ছাড়া, অবিরত সাদকা,অথবা এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়,অথবা সৎ কর্মশীল সন্তান-যে তার জন্য দোয়া করে।”

🌙ঈদের চাঁদ উঠেছে আপনার জীবনে নতুন আলো হয়ে,হাসিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন।সব কষ্ট, ক্লান্তি আর দুঃখ দূরে সর...
20/03/2026

🌙ঈদের চাঁদ উঠেছে আপনার জীবনে নতুন আলো হয়ে,
হাসিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন।
সব কষ্ট, ক্লান্তি আর দুঃখ দূরে সরিয়ে
আনুক শান্তি, ভালোবাসা আর অগাধ সুখের রঙিন দিন।

আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইল
অশেষ দোয়া ও ভালোবাসা—
ঈদ হোক হৃদয়ের প্রশান্তি, সম্পর্কের মাধুর্য
আর জীবনের নতুন আশার সূচনা।

🌙 ঈদ মোবারক! 🌙

🌙 হিউমেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ প্যাকেজ বিতরণ-২০২৬🌙সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ছোট্ট প্রয়াস।একটি প্য...
19/03/2026

🌙 হিউমেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ প্যাকেজ বিতরণ-২০২৬🌙

সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ছোট্ট প্রয়াস।
একটি প্যাকেজ, একটি হাসি—
এভাবেই ছড়িয়ে পড়ুক ভালোবাসা প্রতিটি ঘরে।

🤝 মানবতার পাশে, সবসময় নীরবে, নিভৃতে এভাবেই কাজ করে যাচ্ছে হিউমেন ফাউন্ডেশন।

নতুন আশার আলো নিয়ে শুরু হলো ২০২৬।হিউমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রিয় সকল সদস্য, সম্মানিত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের ...
31/12/2025

নতুন আশার আলো নিয়ে শুরু হলো ২০২৬।
হিউমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রিয় সকল সদস্য, সম্মানিত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

পেছনে ফেলে আসা প্রতিটি দিনে আপনাদের বিশ্বাস, সহানুভূতি ও সহযোগিতাই আমাদের শক্তি হয়ে ছিল। নতুন বছরে সেই শক্তিকে আরও দৃঢ় করে আমরা মানবতার পাশে দাঁড়াতে চাই আরও বেশি দায়িত্ব নিয়ে।

২০২৬ সালে হিউমেন ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ থাকবে অসহায় মানুষের পাশে থাকা, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য। মানুষের জন্য, মানবতার জন্য আমাদের পথচলা অব্যাহত থাকবে।

শুভ নববর্ষ ২০২৬।
মানবিকতায় ভরুক প্রতিটি দিন, সুন্দর হোক আমাদের আগামীর পথ।

জাকির শামসুদ্দীন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
হিউমেন ফাউন্ডেশন

বেগম খালেদা জিয়া           - জাকির শামসুদ্দীন =====================একাত্তরের ধ্বংসস্তূপে জন্ম নেয় যে স্বপ্ন,সেই স্বপ্ন...
30/12/2025

বেগম খালেদা জিয়া
- জাকির শামসুদ্দীন
=====================
একাত্তরের ধ্বংসস্তূপে জন্ম নেয় যে স্বপ্ন,
সেই স্বপ্নের পথে হেঁটে আসা নারীর নাম
বেগম খালেদা জিয়া।

স্বামীর রক্তে লেখা ইতিহাস
তাঁকে ঠেলে দেয় রাজনীতির কণ্টকপথে,
প্রিয়তম'র অসমাপ্ত স্বপ্ন বয়ে নেন
একাকী, দৃঢ় কণ্ঠে।

নব্বইয়ের উত্তাল গণআন্দোলনে
স্বৈরাচারের পতনের দিনে
তিনি ছিলেন রাজপথের সাহসী উচ্চারণ,
গণতন্ত্র ফিরে পেয়েছিল
একটি নির্বাচিত সরকার,
একজন নারী প্রধানমন্ত্রী।

একবার নয়,
দু’বার নয়,
তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী,
ক্ষমতার নয়,
দায়িত্বের ভারে নুয়ে পড়া
এক দীর্ঘ অধ্যায়ের নাম-
বেগম খালেদা জিয়া।

কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর,
ক্ষমতার পালাবদলে
কারাগারের দেয়াল হয়ে ওঠে তাঁর ঠাঁই,
অসুস্থ শরীর, নীরব কণ্ঠ-
তবু ভাঙেনি আত্মসম্মান।

আজ তিনি নেই,
জাতি শোকার্ত,
একজন সাবেক প্রধানমন্ত্রী
যিনি চিকিৎসা পাননি সহজে,
যাঁর রাজনীতি বন্দি কারাগারে,
যাঁর কণ্ঠ ছিল রুদ্ধ।

এ শোক শুধু মৃত্যুর নয়,
এ শোক গণতন্ত্রের,
এ শোক ইতিহাসের সঙ্গে
বর্তমানের নির্মম সংঘর্ষের।

বেগম খালেদা জিয়া-
তিনি কেবল একজন ব্যক্তি নন,
তিনি বাংলাদেশের
একটি দীর্ঘ, বিতর্কিত,
কিন্তু অবিচ্ছেদ্য ইতিহাস।

ঢাকা
৩০ ডিসেম্বর ২০২৫

ইদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে...আলহামদুলিল্লাহ!প্রতি বছরের মতো এবারও ২৮ রামাদানে হতদরিদ্রদের মাঝে ইদ প্যাকেজ বিতরণ কর...
30/03/2025

ইদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে...
আলহামদুলিল্লাহ!
প্রতি বছরের মতো এবারও ২৮ রামাদানে হতদরিদ্রদের মাঝে ইদ প্যাকেজ বিতরণ করেছে হিউমেন ফাউন্ডেশন।
Humane Foundation-হিউমেন ফাউন্ডেশন এর সকল দাতা ও সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁদের জানাই অসংখ্য ধন্যবাদ।

ঈদ মোবারক
30/03/2025

ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ !প্রতিবারের মতো এবারও গ্ৰামের হতদরিদ্রদের মাঝে ইদ প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে।
30/03/2025

আলহামদুলিল্লাহ !
প্রতিবারের মতো এবারও গ্ৰামের হতদরিদ্রদের মাঝে ইদ প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে।

Address

Joypur

Telephone

+8801707777202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humane Foundation-হিউমেন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Humane Foundation-হিউমেন ফাউন্ডেশন:

Share