11/03/2024
"স্বপ্নবাজ মোটিভেশান ক্লাব"
প্রতিষ্ঠাকাল: ২০২০ ইং
গ্রামের স্কুল, কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে একঝাঁক তরুণদের দিয়ে ক্লাবের যাত্রা শুরু হয়। ২০২০-২১ ছিল ক্লাবের স্বর্নযুগ। করোনাকালীন সময়ে ঘরে বসে থাকায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাবের কার্যক্রমে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ ক্লাবের কার্যক্রমের মধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী যেমন: বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্যদের নিয়ে সাপ্তাহিক সেমিনারের আয়োজন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ, সফল ব্যক্তি, নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সেমিনারে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম, মেধাবীদের সম্মাননা, শ্রেষ্ঠ অভিভাবক সম্মাননা, সাপ্তাহিক কুইজ, সামাজিক বিষয়ক র্যালি, কুইজ ব্যাটেল, বক্তৃতা প্রদানে হাতেখড়ি সহ আর নানামুখী কার্যক্রমে ক্লাবটির বিস্তৃতি রয়েছে।
স্বপ্নবাজ মোটিভেশান ক্লাব গ্রামের কিশোরদের স্বপ্ন দেখাতে শিখিয়েছে। ঐসকল ব্যক্তিদের আনুকুল্যে এনে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে এসেছে। যেন নিজেরাও স্বপ্ন পূরণে আগ্রহী, উৎসাহ খুজে পায়।
বর্তমানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদকরা বিভিন্ন জায়গায় শিক্ষা এবং চাকরিতে ব্যস্ত থাকায় ক্লাবের কার্যক্রম আগের মতো ততোটা বেগবান নয়৷ তবুও সাপ্তাহিক কার্যক্রম সীমিত পরিসরে এখনো চলছে।
মানুষ তার স্বপ্নের সমান বড়৷ তাই শিশু কিশোর রা যেন স্বপ্ন দেখতে শিখে, স্বপ্ন পূরণে অগ্রসর হয় এই প্রত্যাশায়🌸
ছবি: বিভিন্ন সেমিনারে তোলা কিছু ছবি সংযোজন করা হলো। কার্যক্রমের কিছু লিংক কমেন্টে দেওয়া হলো।