20/03/2026
আসসালামু আলাইকুম!
আলহামদুলিল্লাহ, আমাদের ইচ্ছাপোষণ এবং মাত্র কয়েকজন মানুষের সহায়তায় - কালাই বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন পূরণ পরিবারের পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম করা হয়েছে।
আমাদের উদ্দেশ্য ছিল খুবই সাধারণ; নিজেদের এলাকার মানুষের সাথে অন্তত একদিন ইফতার ভাগাভাগি করা। এই সামান্য উদ্যোগের মধ্য দিয়েই আমরা একসাথে থাকার অনুভূতি ছড়িয়ে দিতে চেয়েছি। শেষ রমজানে, সামান্য এই আয়োজনের মাধ্যমে কিছু মানুষের সাথে ইফতার ভাগাভাগি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
যারা পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আসুন, মানবিকতার এই ধারাবাহিকতা আমরা একসাথে ধরে রাখি