16/10/2026
মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা)
আজকের শিক্ষা কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি ছিল আনন্দ আর হাসি-খুশির মুহূর্ত। ধীরে ধীরে আমাদের ছোট্ট শিক্ষার্থীদের পড়াশোনার গতি বাড়ছে। কেউ আগের চেয়ে ভালো করছে, কেউ নতুন কিছু শিখছে, আবার কেউ কেউ সুযোগ পেলেই একটু ফাঁকি দিচ্ছে।
এভাবেই পড়াশোনা, আনন্দ, দুষ্টুমি আর ভালোবাসায় এগিয়ে চলছে আমাদের প্রিয় মুসাফির ইশকুল।
এই ছোট্ট শিশুদের স্বপ্নগুলোকে একটু একটু করে বড় করে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন।
আজ আমাদের প্রিয় পারভেজ ভাই শিশুদের জন্য শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন। তাঁর এই ভালোবাসা ও সহযোগিতার জন্য মুসাফির ইশকুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।