22/06/2022
A letter to my Senior
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ নিয়ে অনেক অগ্রজ ইতোমধ্যে কথা বলেছেন কেও কেও আমাদের সমস্যা র চুল চেরা বিশ্লেষণ ও করেছেন আমি ওনাদের সাধুবাদ জানাই।
আপনারা অনেকেই জানেন ২০১৪ সালে জেজিভিসি তে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর ১ম ব্যাচ সাড়ে ছয় বছরে পাশ করে বেরিয়ে গেছে, ২য় ব্যাচ প্রায় ৮ বছর পার করে ফেলেছে এখনো রেজাল্ট পায়নি।
আর তৃতীয় ব্যাচ ৭ বছর পার করে এখন এখনো ৪র্থ বর্ষেই আছে। বাকি ব্যাচের কথা টা একটু অনুমান করে নিবেন।
কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম লেগেই ছিলো।আন্দোলনের সময় আপনা রা সজাগ হোন আমাদের নিয়ে আপনারা আপনাদের মতামত দেন সাথে পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথা/ আশ্বাস দেন।কিন্তু আমাদের অবস্থার কোনো উন্নতি হয় না।
আপনার বলতে পারেন আমরা আন্দোলন কেনো করি? ভাবতে পারেন আন্দোলনের জন্য ই আমাদের এত সমস্যা এত জট। তাহলে শুনুন আমরা কেনো আন্দোলন করবো না?
একজন টিচার আমাদের কোর্স শুরু করেন, কিন্তু ওনি আর শেষ করতে পারেন না, তার আগেই DLS তারে অন্য কোথাও পাঠিয়ে দেয় / উনারা নিজেরাই অনত্র চলে যায় ,এখানে শুধু আশা যাওয়ার খেলা চলে, আসার সংখ্যা খুব ই কম,যাওয়ার পাল্লা ই ভারী,৪ মাস আগেও আমাদের টিচার্স সংখ্যা দাঁড়ায় ৯ জন! হ্যা আপনি ঠিক ই শুনেছেন ৯ জন। তখন স্টুডেন্টরা টাকা উঠায়ে DLS এ যেতে হয় টিচার চাওয়ার জন্য।আপনারা এসব সমস্যার কথা শোনেন ও না,জানেন ও না, জানলেও মুখ খোলেন না।
এখানে যিনি একজন এসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্টাল হেড, ওনাকে ই আবার অন্য ডিপার্ট্মেন্টের লেকচারার বনে যেতে হয় (বিষয় টা একটু ভাবুন) । আমাদের অভিভাবক DLS আমাদের দায়িত্ব এভাবেই পালন করছে।
DLS আমাদের আমাদের DVM এ ভর্তি করে এখন Vet Science and AH ডিগ্রি দেয়। DlS ৩৬০ জন স্টুডেন্ট এর জন্য ১০-১৫ জন টিচার দেয়।
আমাদের প্রাপ্য এতটুকুই।
যখন আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নামি তখন আমাদের যৌক্তিক আন্দোলনের মধ্যেও আপনারা আমাদের ই সমালোচনা ই করেন।
আমরা স্থায়ী সমাধান চাই,
আমারা আমাদের ন্যায্য অধিকার চাই।
ইতি,
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের
চতুর্থ বর্ষের শিক্ষার্থী
বয়সঃ ২৬