Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন

Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন, Non-Governmental Organization (NGO), Jhenida.

JaNaF একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন
গঠিত জুলাই অভ্যুত্থানের চেতনায়
✅ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ
✅ দুর্নীতি মুক্তকরণ
✅ মানবাধিকার
✅ নাগরিক শিক্ষা ও এডভোকেসি
অধিকার, দায়িত্ব ও নেতৃত্বে নাগরিকদের সক্রিয় করতে কাজ করছে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (JaNaF) একটি অরাজনৈতিক, নাগরিক উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন, যা ২০২৪ সালের জুলাই মাসের গণজাগরণের পর গঠিত হয়। নভেম্বর ৪, ২০

২৪-এ প্রতিষ্ঠিত। জুলাই এর যুগান্তকারী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই'২৪ এর ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রচারের এবং নাগরিক শিক্ষা, এডভোকেসি সহ অন্যান্য সংগঠনের সহযোগিতার মাধ্যমে সংগঠনটি একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের সাধারণ মানুষকে সচেতন করে, তাদের অধিকার, দায়িত্ব ও সৎ নেতৃত্ব নির্বাচনে উদ্বুদ্ধ করে ন্যায়ভিত্তিক দেশ গড়তে সক্রিয় ভুমিকা রাখতে উৎসাহিত করে। এটি ন্যায়বিচার, মানবাধিকার, দূর্নীতিমুক্ত সমাজ গড়তে সংগ্রাম করে যাবে। যেখানে এগিয়ে যাওয়ার জন্য সবার সমান অধিকার, দায়িত্ব ও সুযোগ থাকবে। সমমনা সংগঠনের সাথে একজোট হয়ে দেশে মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য কাজ করে যাবে যাতে সর্বোপরি মানবিক গুণে গুণান্বিত মানুষ তৈরি হয়।

গত ২৯ মে ২০২৬, কুরবানী ঈদের পরদিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি গ্রামে সফলভাবে অনুষ্ঠিত হলো “ফ্রী ব্লাড গ্রুপি...
31/05/2026

গত ২৯ মে ২০২৬, কুরবানী ঈদের পরদিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি গ্রামে সফলভাবে অনুষ্ঠিত হলো “ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন”।

📍স্থান: বেরীকান্দি, পাইকুরাটি, ধর্মপাশা, সুনামগঞ্জ
🕙 সময়: সকাল ১০টা – বিকেল ৪টা
🩸 মোট ২৫০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এই মানবিক আয়োজনটি আয়োজন ও পরিচালনা করেছে “বেরীকান্দি আলোকিত জনকল্যাণ সংঘ” এবং ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতা করেছে “জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ)”।

বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ৪ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে আন্তরিকতার সাথে ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি বেরীকান্দি আলোকিত জনকল্যাণ সংঘের ভলান্টিয়াররাও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এক ব্যাগ রক্তের অভাবে যেন কোনো মানুষ অসহায় হয়ে না পড়ে সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। ভবিষ্যতে গ্রামের মানুষের রক্তের তথ্য সংরক্ষণ করে একটি পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির পরিকল্পনাও রয়েছে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া যায়।


পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর সুন্দর শিক্ষা। এই ঈদে আমাদের ঘরে ঘরে আনন্দ আসুক, ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর সুন্দর শিক্ষা। এই ঈদে আমাদের ঘরে ঘরে আনন্দ আসুক, হৃদয়ে জাগুক ভালোবাসা, আর সমাজে ছড়িয়ে পড়ুক সম্প্রীতি ও মানবতার বন্ধন।
জাগ্রত নাগরিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌙ঈদ মোবারক🐄

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ, ভালোবাসা ও সহমর্মিতায় ভরে উঠুক সবার জীবন। যারা আমাদের চারপাশে আছেন পরিবার, প্রতিবেশী, অসহায় মানুষ কিংবা সমাজের নীরব সংগ্রামী মানুষগুলো সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই হোক আমাদের সত্যিকারের উৎসব।

#ঈদুল_আজহা

একটি জাতির ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়—মানুষের স্মৃতি, ত্যাগ, অশ্রু আর সংগ্রামের ভেতরেও বেঁচে থাকে।২০২৪ সালের জুলাই গণঅভ্...
14/05/2026

একটি জাতির ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়—মানুষের স্মৃতি, ত্যাগ, অশ্রু আর সংগ্রামের ভেতরেও বেঁচে থাকে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের সাহস, আত্মত্যাগ ও মানুষের কণ্ঠ যেন সময়ের ভিড়ে হারিয়ে না যায়—সেই লক্ষ্যেই Jagroto Nagorik Foundation-এর উদ্যোগ Jagroto July Documentation Project।

এ প্রকল্পে আমরা সংগ্রহ করছি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা—আহত, শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রবাসী বাংলাদেশিদের সাক্ষ্য।
ভিডিও সাক্ষাৎকার, লিখিত গল্প ও সংরক্ষিত আর্কাইভের মাধ্যমে গড়ে উঠবে একটি সত্যনিষ্ঠ দলিল—যা ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে প্রতিরোধের ইতিহাস।

✍️ তোমার লেখায় জায়গা হতে পারে ইতিহাসের ভেতর।
আমরা খুঁজছি উৎসাহী Content Writers, যারা ভিডিও সাক্ষাৎকারকে গল্পে রূপ দেবে—মানুষের কণ্ঠকে পৌঁছে দেবে সবার কাছে।

📩 CV/Resume ও writing sample পাঠাও: [email protected]
🗓 Deadline: 20 May

‎একটি ভালো সমাজ চাই?‎তাহলে শুরুটা হোক সচেতন নাগরিকত্ব দিয়ে।‎‎একটি লিফলেট এবং একটু সচেতনতাও কখনও কখনও বদলে দিতে পারে সাধা...
14/05/2026

‎একটি ভালো সমাজ চাই?
‎তাহলে শুরুটা হোক সচেতন নাগরিকত্ব দিয়ে।

‎একটি লিফলেট এবং একটু সচেতনতাও কখনও কখনও বদলে দিতে পারে সাধারণ মানুষের ভাবনা।
কুড়িগ্রাম ‎জেলায় Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ) এর সহযোগিতায় আলোকিত নাগরিক আয়োজিত “সুনাগরিক শিক্ষা” প্রশিক্ষণে অংশ নেন " নবনীল ফাউন্ডেশন; সবুজ বাংলাদেশ; Good Neighbours; Youth for Policy; সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা। প্রশিক্ষণ শেষে তারা স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে, পৌঁছে দেন গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা।

‎এই কার্যক্রমে বিশেষভাবে তুলে ধরা হয়, ভোট শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, বরং দেশের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরিই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

‎আসুন, নিজের অধিকার জানি, দায়িত্বও পালন করি।

একটি সচেতন সমাজ গড়ে ওঠে সচেতন নাগরিকদের হাত ধরেই।”‎এই বিশ্বাসকে সামনে রেখে টাঙ্গাইল জেলায় Jagroto Nagorik Foundation - ...
08/05/2026

একটি সচেতন সমাজ গড়ে ওঠে সচেতন নাগরিকদের হাত ধরেই।”
‎এই বিশ্বাসকে সামনে রেখে টাঙ্গাইল জেলায় Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ) এর আয়োজনে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ "নাগরিক শিক্ষা" প্রশিক্ষণ সেশন।

‎এই প্রশিক্ষণে প্রত্যক্ষভাবে টাঙ্গাইল জেলার ১০টি সংগঠন মোট ২০ জন তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। পুরো সেশনের লক্ষ্য ছিল তাদের নাগরিক অধিকার ও দায়িত্ব, গণতন্ত্র, সুশাসন এবং সক্রিয় নাগরিকত্ব সম্পর্কে আরও সচেতন করে তোলা, এবং তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় নাগরিক শিক্ষা ছড়িয়ে দেওয়া।

‎প্রশিক্ষণের বিভিন্ন পর্বে নাগরিক শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং কমিউনিটি পর্যায়ে কীভাবে মানুষকে সচেতন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। ট্রেনিং শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোর হাতে নাগরিক সচেতনতা বিষয়ক লিফলেট তুলে দেওয়া হয় এবং তাদের নিজ নিজ এলাকায় Community Action Project (CAP) বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা এখন নিজ নিজ এলাকায় নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন এবং মাঠপর্যায়ে আরও বেশি মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।

‎সচেতন নাগরিক গড়ে তুলতে এমন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকুন, কারণ ছোট ছোট উদ্যোগই একসময় বড় ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

Rest, relax, recharge. Happy May Day!
30/04/2026

Rest, relax, recharge. Happy May Day!

‎একটা দেশকে বদলাতে সব সময় বড় মঞ্চ লাগে না, লাগে শুধু সচেতন জনগণ।গাইবান্ধা জেলায় Jagroto Nagorik Foundation - জাগ্রত ন...
25/04/2026

‎একটা দেশকে বদলাতে সব সময় বড় মঞ্চ লাগে না, লাগে শুধু সচেতন জনগণ।

গাইবান্ধা জেলায় Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ) এর সহযোগিতায় আলোকিত নাগরিক আয়োজিত “সুনাগরিক শিক্ষা” প্রশিক্ষণে অংশ নেন " Katnarpara Nari Unnayan Sangstha (KNUS) " সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রশিক্ষণ শেষে তারা জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে মানুষকে গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।

‎স্বেচ্ছাসেবকরা স্থানীয় জনগণকে বোঝান যে, ভোট আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতন নাগরিক গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

‎এগিয়ে আসুন, সচেতনতার আলো ছড়িয়ে দিন আপনার এলাকাতেও।
‎দেশ আমার, দায়িত্বও আমার, জাগ্রত থাকি, জাগ্রত রাখি।


‎একটি ভালো সমাজ চাই?‎তাহলে শুরুটা হোক সচেতন নাগরিকত্ব দিয়ে।‎‎রংপুর জেলায় আলোকিত নাগরিক, Jagroto Nagorik Foundation - জাগ...
22/04/2026

‎একটি ভালো সমাজ চাই?
‎তাহলে শুরুটা হোক সচেতন নাগরিকত্ব দিয়ে।

‎রংপুর জেলায় আলোকিত নাগরিক, Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ)-এর সহযোগিতায় আয়োজন করে “সুনাগরিক শিক্ষা” শীর্ষক Community Action Project Workshop।

গত ২৫ জানুয়ারি ২০২৬, রংপুর ‎জেলার ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ২০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা নাগরিক অধিকার, দায়িত্ব, গণতন্ত্র, সুশাসন এবং সক্রিয় নাগরিকত্ব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

‎প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের হাতে নাগরিক সচেতনতা বিষয়ক লিফলেট ও CAP বাস্তবায়নের নির্দেশনা তুলে দেওয়া হয়। পরবর্তীতে তারা মাঠপর্যায়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন।

‎আজই নিজের সমাজে ইতিবাচক ভূমিকা রাখুন।
‎নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸জাগ্রত নাগরিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।নতুন বছর হোক সচেতনতা, দায়িত্ববোধ ও...
14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
জাগ্রত নাগরিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
নতুন বছর হোক সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিকতার নতুন সূচনা। আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে যাই।
✨ শুভ নববর্ষ ✨

‎আজকের সচেতনতা, আগামীর সুশাসন।‎‎একটি লিফলেট এবং একটু সচেতনতাও কখনও কখনও বদলে দিতে পারে সাধারণ মানুষের ভাবনা।‎বরিশাল বিভা...
12/04/2026

‎আজকের সচেতনতা, আগামীর সুশাসন।

‎একটি লিফলেট এবং একটু সচেতনতাও কখনও কখনও বদলে দিতে পারে সাধারণ মানুষের ভাবনা।
‎বরিশাল বিভাগে Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোকিত নাগরিক আয়োজিত “সুনাগরিক শিক্ষা” প্রশিক্ষণ । প্রশিক্ষণ শেষে বরিশাল বিভাগের "পটুয়াখালী জেলা টিম" স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে, পৌঁছে দেন গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা।

‎এই কার্যক্রমে বিশেষভাবে তুলে ধরা হয়, ভোট শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, বরং দেশের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরিই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

‎আসুন, নিজের অধিকার জানি, দায়িত্বও পালন করি।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Jagroto Nagorik Foundation - জাগ্রত নাগরিক ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share