ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা It is the official page of Islamic Shasantantra Chhatra Andolan, Jhenaidah District Branch.

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানেএসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা...
03/06/2026

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬

তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]

প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।

এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :

এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।

দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।

যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ

কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র আন্তরিক শুভেচ্ছাঈদ মোবারক!
27/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র আন্তরিক শুভেচ্ছা

ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ।দুই দিনব্যাপী আঞ্চলিক জোনভিত্তিক কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।উক্ত তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্...
23/05/2026

আলহামদুলিল্লাহ।

দুই দিনব্যাপী আঞ্চলিক জোনভিত্তিক কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম ইব্রাহিম নাসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসাইন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য নাঈম মাহমুদ, সাজ্জাদ সাব্বির, সহ মাগুরা জেলা সভাপতি মারুফ বিল্লাহ।

সার্বিক ব্যবস্থাপনায়
ঝিনাইদহ জেলা সভাপতি এম আব্দুর রহমান, সহ জেলার নেতৃবৃন্দ।
তারবিয়াতে সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

"শিশু রামিসাকে" নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে "বিক্ষোভ মিছিল"২০ মে ২০২৬ বুধবার, রাত ৯টাপল...
20/05/2026

"শিশু রামিসাকে" নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে "বিক্ষোভ মিছিল"

২০ মে ২০২৬ বুধবার, রাত ৯টা
পল্টন মোড়,ঢাকা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর।

শুভকামনা রইলো
19/05/2026

শুভকামনা রইলো

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার দুই সিটি নির্বাচনে আতিকুর রহমান মুজাহিদ ও শেখ ফজলুল করিম মারুফকে মেয়র প্রার্থী ঘো....

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ( ৩ মে  ২০২৬) ঝিনাইদহ জেলা  শাখায় দাওয়াতি সভা  অনুষ্ঠিত ...
03/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ( ৩ মে ২০২৬) ঝিনাইদহ জেলা শাখায় দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

#দাওয়াতি_মাস_২০২৬

সার্বিক সফলতা কামনা করছি।
30/04/2026

সার্বিক সফলতা কামনা করছি।

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছ...
24/04/2026

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সন্ত্রাসবিরোধী পদযাত্রা।

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী পৃথিবী হাসুক তোমার সফলতায়।এসএসসি, দাখিল সমমান পরিক্ষার্থী, ২০২৬ সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ...
20/04/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী পৃথিবী হাসুক তোমার সফলতায়।

এসএসসি, দাখিল সমমান পরিক্ষার্থী, ২০২৬ সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।

তোমার স্বপ্ন সাজুক পৃথিবী; পৃথিবী হাঁসুক তোমার সফলতায়প্রিয় ভাই!আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আজ তুমি জীবনের এক গু...
20/04/2026

তোমার স্বপ্ন সাজুক পৃথিবী; পৃথিবী হাঁসুক তোমার সফলতায়

প্রিয় ভাই!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ সীমানায় দাঁড়িয়ে আছো। দীর্ঘ সাধনা, অধ্যবসায় ও আত্মত্যাগের ফসল নির্ধারণ করবে এই পরীক্ষা। মনে রেখো, এটি শুধু একটি সার্টিফিকেট নয়; এটি তোমার ভবিষ্যতের দিকনির্দেশনা। এই পরীক্ষার ফলাফল তোমাকে উচ্চ শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অধ্যয়নে সহায়তা করবে। এই সাফল্য শুধু তোমার নয়; এটি তোমার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং পুরো মাদরাসার মুখ উজ্জ্বল করবে।

প্রিয় সুহৃদ!
পরীক্ষার পূর্ববর্তী সময়টি অমূল্য। অলসতা ভেঙে আনতে পারে আফসোস। তাই এখনই সময়; মনোযোগ দিয়ে অধ্যয়ন করো, সময়কে সঠিকভাবে ব্যবহার করো, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করো।

হে আগামীর নির্মাতা!
ইতিহাস আমাদের শেখায়- ৬৯০ হিজরি থেকে ইসলামের বাংলাদেশে আলো ছড়িয়েছে। ৭১২ সালে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতে ইসলামের বিজয়, ১২০৪ সালে মুহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়। ১৭৫৭ সালের পলাশীর বিপর্যয়, পীর শহীদুল্লাহ ও হাজী শরীয়তুল্লাহ এর নেতৃত্বে ফরায়েজি আন্দোলন, ১৯৪৭ সালে পাকিস্তান গঠন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন সবই আমাদের ত্যাগ, সাহস ও সংগ্রামের সাক্ষ্য।

প্রিয় বন্ধু!
অবহেলিত, বঞ্চিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশ নিয়েই আমাদের যত স্বপ্ন। এজন্য যত বেশি সচেতন হবে, জাতির সুখ-দুঃখ নিয়ে ভাববে, প্রতিকার করার জন্য মন মানসিকতা করবে, দেশ মাতৃকার দুঃখ ঘোচানোর সময় ততই নিকটবর্তী হবে। তোমাদের আত্মপ্রত্যয় যত পরিপক্ক হবে, প্রিয় মাতৃভূমি তত বেশি নিরাপদ হবে। তোমাকে অবিরাম সংগ্রামী হতে হবে, যাতে এদেশের সর্বত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং এই ভূখণ্ড ইসলামের হবে সকল ধর্ম-বর্ণ মানুষের শান্তিপূর্ণ নিরাপদ ঠিকানা।

হে আগামীর কর্ণধার!
তোমাদের মতো লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার প্রত্যয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত তিন দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজ করে যাচ্ছে। আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণে তোমাদেরই হতে হবে মূল কারিগর। এজন্য তোমাদের হতে হবে কুরআনিক যোগ্যতার অধিকারী। মহান আল কুরআনের সান্নিধ্যে থাকলে তুমি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তোমাদের পরীক্ষা পরবর্তী সময়কে ফলপ্রসূভাবে কাটাতে আল-আইম্মাহর পৃষ্ঠপোষকতায় বরিশালের চরমানাইতে ১৫ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষার আয়োজন করবে, ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে কুরআন শেখার এই আসমানী মিশন করবো। এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ো না। আমরা তোমাকে যোগ্য করে তুলার জন্য তোমার বাসায়, তোমার প্রতিটি বিষয়ের ব্যাপারে সব পাশে থাকব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্লোগান ‘শিক্ষা সংস্কার’ আমরা তোমাকে আগামীর জন্য সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

প্রিয় ভাই!
পরীক্ষা এখন একেবারে কাছে। নিজেকে প্রমাণ করার সময় এসেছে। লক্ষ্য স্থির করো, পড়াশোনায় মনোযোগ বাড়াও, আল্লাহর উপর ভরসা রাখো।
ইনশাআল্লাহ, তোমার পরিশ্রমই তোমাকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। তোমার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

তোমাদের ভাই,
মুনতাসির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা:

Share