13/10/2026
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) সাথে শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ - ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে জোরালোভাবে অংশগ্রহণ করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স,(এনসিটিএফ) ঝিনাইদহ।
আলোচনা সভাতে এনসিটিএফ ঝিনাইদহ জেলা কমিটির দুইজন সদস্য তাদের প্রাণবন্ত বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং শিশুদের নিয়ে এনসিটিএফ এর যাবতীয় ভুমিকা ও এনসিটিএফ ঝিনাইদহ জেলার ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হয়।
শিশুদের অধিকার রক্ষার্থে প্রতিবাদের সুর এবং এনসিটিএফ ঝিনাইদহ জেলার শিশুদের সার্বিক সুরক্ষার মান উন্নয়নের পরিকল্পনা শুনে সকলে সাধুবাদ জানায়।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ঝিনাইদহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সঙ্গে আলাপ করে ফ্রেমে আবদ্ধ হন এনসিটিএফ ঝিনাইদহ জেলা কমিটি।