Believers Youth Society

Believers Youth Society সর্বদা সত্যের পথে আহ্বান

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৯হে মন! অন্যের গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড দেখে দুঃখ লাগছে?যদি! আমারও একজন গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড ...
28/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৯

হে মন! অন্যের গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড দেখে দুঃখ লাগছে?
যদি! আমারও একজন গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড থাকতো তাহলে তাদের মতো শরীর বৃত্তীয় প্রেমে মগ্ন হতে পারতাম!
রাস্তার অলিতে গলিতে, পার্কের চিপায়-চাপায়, বন্ধুর ফ্ল্যাটে অথবা কোনো হোটেলে অসুস্থ যৌনতায় লিপ্ত হতে পারতাম!
চোখ বাঁকিয়ে, বিভিন্ন পোজে ছবি তুলে ফেসবুকে আপ্লোড দিতে পারতাম!
হে মন! "গার্লফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস দিয়ে, ঘন্টায় ঘন্টায় চেক ইন দিয়ে অথবা মাস্তিতে দিন অতিবাহিত করা বেশি আরামদায়ক। একাকী কী থাকা যায়?
জীবন তো একটাই তাকে চুটিয়ে উপভোগ করার সময় এখন-ই", এই থিওরী কল্পনায় ভাসে?
হে মন! প্রবাসী / প্রতিবেশীর বউকে নিয়ে পরকীয়ায় মত্ত হতে খুব স্বাদ জাগে?
প্রতিতালয়ে একবার ঢু মারার অথবা নিরীহ কোনো মেয়ের সতীত্ব হরণ করতে প্রচণ্ড ইচ্ছে করে?

তাহলে, শোনো হে মন! তোমার জন্যেই এই ছোট্ট রিমাইন্ডার। ভালো করে গেঁথে নাও হৃদয়পটে। কক্ষনও যেন হারিয়ে না যায়। কখনও যেন ভুলে না যাও!!!

"কবরের প্রথম রাত, প্রিয়তমার উষ্ণ আলিঙ্গনকে-ও ভুলিয়ে দিবে।"

চলবে ইনশাআল্লাহ
পর্ব৩৮ঃ https://t.me/TasawwufOfficial/1078

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৮আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ উত্তম (Better) কিছু দিয়ে এর প্রতিদান দেন। একটি অসাধারণ সত্য ...
27/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৮

আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ উত্তম (Better) কিছু দিয়ে এর প্রতিদান দেন। একটি অসাধারণ সত্য কাহিনী জানুন-
মক্কায় থাকা কালীন এক আল্লাহ ভীরু বান্দার সকল সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তিনি চরম ক্ষুধার্ত হয়ে গেলেন ও খাদ্যের অভাবে মরণাপন্ন হয়ে গিয়েছিলেন। একদিন মক্কার চত্বরে হেঁটে বেড়ানোর সময় তিনি একটি হার (Necklace) পেলেন। এটাকে তিনি তার আস্তিনের ভিতরে রেখে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হলো, যিনি ঘোষণা দিচ্ছিলেন যে, তিনি একটি হার হারিয়েছেন। গরীব লোকটি পরে বলেছেন যে, আমি তাকে আমার নিকট এর বিবরণ দেয়ার জন্য বললাম।
আর তিনি এত নিখুঁতভাবে এর বিবরণ দিলেন যে, এতে সন্দেহের কোন অবকাশ রইল না। আমি তার কাছ থেকে কোনরূপ পুরস্কার গ্রহণ না করেই তাকে হারটি দিয়ে দিলাম। আমি বললাম, "হে আল্লাহ! আমি এটাকে তোমার কারণে দিয়ে দিয়েছি, অতএব, যা এর চেয়ে উত্তম তা দিয়ে আমাকে প্রতিদান দাও।"
এরপর তিনি সাগরে গিয়ে ছোট একটি নৌকায় করে যাত্রা শুরু করলেন। অল্প সময় যেতে না যেতেই প্রচণ্ড বায়ুসহ এক ঝড় এল আর (তার) নৌকাটিকে চূর্ণ বিচূর্ণ করে দিল। নৌকাটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল আর লোকটি একটি কাঠের টুকরো ধরে ঝুলে থাকতে বাধ্য হলেন।
প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু তাকে ডানে বামে নিয়ে গেল। অবশেষে তিনি ভাসতে ভাসতে একটি দ্বীপের তীরে গেলেন। সেখানে মানুষে ভরপুর একটি মসজিদ পেলেন; লোকেরা সেখানে সালাত পড়ছিল, তাই তিনিও তাদের সাথে সালাতে যোগ দিলেন। তিনি অংশ বিশেষ লিখিত কিছু কাগজ পেলেন ও সেগুলো পড়তে শুরু করলেন।
দ্বীপের লোকেরা তাকে জিজ্ঞেস করল, “আপনি কি কুরআন পড়ছেন?" তিনি বললেন, “হ্যাঁ।” তারা বলল, “আপনি আমাদের শিশুদেরকে কুরআন শিক্ষা দিন।” তাই তিনি তাদেরকে কুরআন শিখাতে শুরু করলেন ও তার কাজের জন্য তিনি একটি ভাতা (বেতন) গ্রহণ করলেন।

একদিন তারা তাকে লিখতে দেখল ও জিজ্ঞেস করল, "আপনি কি আমাদের শিশুদেরকে লেখা শিখাবেন?" আবারও তিনি “হ্যাঁ" বললেন এবং একটি বেতনের বিনিময়ে তাদেরকে লেখা শিখাতে শুরু করলেন।
কিছুদিন পর তারা তাকে বলল, “আমাদের নিকট একটি ইয়াতিম বালিকা আছে। তার পিতা খুব ভালো মানুষ ছিলেন। আপনি কি তাকে বিয়ে করবেন?” তিনি বিয়েতে রাজি হলেন।
তিনি পরে বর্ণনা করেছেন, "আমি তাকে বিয়ে করে যখন বাসর রাতে তার দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম যে, সে হুবহু সেই একই হার পরে আছে। আমি তাকে বললাম, আমাকে হারের গল্প বলতে। সে বলল যে, তার পিতা এটাকে মক্কায় হারিয়ে ফেলেছিল এবং একটি লোক এটাকে পেয়ে তার নিকট এটাকে ফিরিয়ে দিয়েছিল। সে বলল যে, তার পিতা সর্বদা সেজদার সময় তার মেয়ের জন্য দুআ করত, সে যেন ঐ লোকের মতো সৎ স্বামী পেয়ে ধন্য হয়। আমি তখন তাকে জানালাম যে, আমিই সে লোক ছিলাম।”
তিনি আল্লাহর জন্য কোন কিছু ত্যাগ করেছেন, তাই আল্লাহ্ তাকে এমন জিনিস দিয়ে প্রতিদান দিলেন, যা ছিল আরো ভালো।
إِنَّ اللهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبَاً
অর্থ: “নিশ্চয় আল্লাহ উত্তম ও পবিত্র এবং তিনি উত্তম ও পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ (কবুল) করেন না।”
ইমাম ইবনু রজব হাম্বলী রাহ. সহ অনেকেই এই ঘটনা বর্ণনা করেছেন।
সংকলক: ড. আয়িদ আল কারনি (সংগৃহীত ও পরিমার্জিত)
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তুমি আল্লাহর ভয়ে কোন জিনিস বর্জন করলে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন।"

[মুসনাদে আহমাদ: ৫/৭৮, হাদিসটি সহিহ]

চলবে ইনশাআল্লাহ..
পর্ব৩৭ঃ https://t.me/TasawwufOfficial/1058

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৭'হারাম রিলেশনশিপ' থেকে ফিরে আসার উপায়-বিয়ের আগের  "হারাম রিলেশনশিপ" নামক শয়তানের ধোঁকা হতে অবশ্য...
26/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৭

'হারাম রিলেশনশিপ' থেকে ফিরে আসার উপায়-

বিয়ের আগের "হারাম রিলেশনশিপ" নামক শয়তানের ধোঁকা হতে অবশ্য ই দূরে থাকতে হবে এবং যদি কাউকে কোন ভাবে পছন্দ হয়েই যায়।

প্রেম করেই ফেলেছেন আর ভুলতেও পারছেন না তাহলে পরিবারকে বলে দ্রুত বিয়ে করে ফেলুন, যদি তাও সম্ভবপর না হয় তখন আল্লাহর কাছে বলুন
"হে আল্লাহ"
অমুক আমার জন্য কল্যানকর হলে তাহলে তাকে আমার জীবন সঙ্গী করো। যাকে নিয়ে আমি সুখী হতে পারবো তাকেই জীবনসঙ্গী হিসেবে দিও"

কারন কে আপনার জন্য উত্তম তা আল্লাহ ছাড়া কেও জানেন না...
আপনার পছন্দ ই সঠিক হবে এমন ভাবা ভুল।
আজকে যার জন্য আপনি পাগল কাল তাকে পেয়ে আপনার জীবন আরো বেশি দুর্বিষহ হতে পারে।
আবেগ মোহ ভুলে যদি আপনি আজ ই নিজের ভালো নিজে বুঝতে না পারেন তাহলে কাওকে অনেক চেয়ে কাল হয়তোবা আপনি তাকে পেতে পারেন।
বাট কত টুকু সুখী হবেন এটাই হবে দেখার বিষয়।

তাই নিজেই সিদ্ধান্ত নিতে যাবেন না। আল্লাহর ফায়সালার উপর ভরসা রাখুন।

আল্লাহর কাছে ফিরে আসুন, আমার অনুরোধ ফিরে আসুন আপনি একান্তই আপনার রবের নিকট। পূর্বে যা করেছেন সবকিছুর জন্য আনুতাপেরৃ সাথে আল্লাহর নিকট তওবা করুন।

যদি কেউ 'হারাম রিলেশনশিপ' থাকা অবস্থায় আমার পোস্টটি পড়ে থাকেন তাহলে এখন, এখন মানে এখন-ই নিজে হারাম ছাড়ার প্রতিজ্ঞা করে ফিরে আসুন। এই ঠুনকো ভালোবাসার মোহ থেকে ফিরে আসুন। আমার প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। "আনা উহিব্বুকা ফিল্লাহ"। আমি চাইনা বিচার দিবসের দিন আপনার স্থান জাহান্নাম হোক। হয়তো একদিনে সবকিছু ত্যাগ করা আপনার দ্বারা সম্ভব না, ধীরে ধীরে হলেও হারাম থেকে বের হয়ে আসুন।
"[তাকে বুঝিয়ে বলুন যে আপনি আর হারাম সম্পর্ক কন্টিনিউ করতে পারবেন না। আপনি আল্লাহর জন্য তাকে ছেড়ে দিয়েছেন। যদি সে এটার উত্তরে বলে আমার তোমাকেই লাগবে, তাহলে তাকে বলে দিন আমাকে পেতে চাইলে আল্লাহর কাছে দোয়া করুন। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে সহ সকল জিনিস ই তার হাতে নির্ধারিত।
একটা কথা মনে রাখবেন, বিয়ের আগেই যদি অবৈধ সম্পর্কে সব ভালোবাসা বিলিয়ে দেন তাহলে বিয়ের পর পবিত্র সম্পর্কে ভালোবাসার অভাব পড়বে।
হারাম রিলেশনশিপ থেকে ফিরে আসতে প্রয়োজনে শেষ বিদায়ী কথাও বলতে যাবেন না কারণ শেষের কথাগুলোতে আবেগ মিশ্রিত থাকে যার ফলে আপনার মন তাকে বিদায় দিতে চাইবে না। শেষ বিদায়ী কথা বলতে গেলে উল্টো শয়তান আপনাকে তার প্রতি আরও দূর্বল করে ফেলতে পারে। তাই কোনো কারণ ছাড়াই নিজে থেকে বের হয়ে আসুন।

যদি আপনি ফিরে আসার পর আপনাকে এই বলে ব্ল্যাকমেইল করে যে, " আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি আত্মহত্যার পথ বেছে নিতে প্রস্তুত (আস্তাগফিরুল্লাহ) এই কথাগুলা কখনো বিশ্বাস করবেন না। এসব কথার কোনো ভিত্তি নাই। ইসলাম কখনো প্রেমের জন্য জীবন বিসর্জন দেওয়াকে সমর্থন করেনা। এই কথাগুলো কখনো সে নিজ থেকে বলেনা সব আবেগ থেকেই বলো ৷ আবেগকে কখনো প্রাধান্য দিবেন না।

বাস্তবতা বুঝার চেষ্টা করুন। কারণ আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না।
যদি এর থেকেও বেশি কিছু করে তাহলে আপনি বলুন যে, যে নিজের জীবনকে ভালোবাসেনি সে কীভাবে আমাকে ভালোবাসতে পারে?
আর আপনার আত্মহত্যা করতে চাইলে করুন। আপনিই তো সবথেকে বোকা,আপনি মূর্খ, আমার দেখা সব থেকে জ্ঞানহীন ব্যক্তি আপনিই। কারণ আপনি আত্মাহত্যার পথ বেছে নিয়ে পূর্ব থেকেই আপনার কবরকে জাহান্নামে পরিণত করতেছেন, সেই আপনি কীভাবে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন! আমি আল্লাহর জন্য আপনাকে ছেড়েছি, মানে ছেড়েছি-ই। যদি আল্লাহ চান তাহলে আমরা আবারো এক হবো,আর আল্লাহ না চাইলে হবো না। আমি এখন আল্লাহর সিদ্ধান্তের উপর পরিপূর্ণ বিশ্বাস করি। নিশ্চয়ই তিনি ভালো কিছু রেখেছেন আমার জন্য। কারণ,'আল্লাহ-ই উত্তম পরিকল্পনাকারী]"

এর পরেও যদি এতদিনের হারাম সম্পর্ক করার গুনাহগুলো নিয়ে আপনার মনে অনুতাপ না জাগে, যদি এখনো হারাম রিলেশনশিপ এ থেকে থাকেন তাহলে আমি বলবো,

* আপনি সেই ব্যক্তি যে, শয়তানের ধোকাকে মনে আশ্রয় দিয়েছেন।

*আপনি সেই ব্যক্তি যে এখনো হারামকে আকড়ে ধরে আছেন।

*আপনি সেই ব্যক্তি যে, আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা করেন না।

*আপনি শয়তানের ধোঁকায় এতো বেশি পরে গিয়েছেন যে, আপনি আল্লাহর দেওয়া বিধান মানেন না। মানে আপনি আল্লাহকেই মানেন না। (নাউজুবিল্লাহ্)

আল্লাহ সঠিক বুঝ দান করুক।

চলবে ইনশাআল্লাহ...
পর্ব৩৬ঃ https://t.me/TasawwufOfficial/1047

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৬হারাম সম্পর্কে জড়িয়ে থাকতে থাকতে এমন একটা সময় আসবেই আসবে যখন আপনি এই সম্পর্কে আর তৃপ্তি খুঁজে পা...
25/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৬

হারাম সম্পর্কে জড়িয়ে থাকতে থাকতে এমন একটা সময় আসবেই আসবে যখন আপনি এই সম্পর্কে আর তৃপ্তি খুঁজে পাবেন না। আপনার কখনো কখনো মনে হবে, "এ সবের কোনো মানে নেই, আমি কেন এ সব করে যাচ্ছি?!
" তবে শয়তান আপনাকে ছেড়ে দিবে না, শয়তান আপনাকে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডের সাথে আরো বেশি গোপন পাপ সংঘটিত করতে কুমন্ত্রণা দিয়েই যাবে।
এতে যেটা হবে, আপনি হারাম সম্পর্ক চালিয়ে যাবেন ঠিক-ই তবে সেটা আর আগের মতো হবে না। আপনার মনে হবে "কোনো কিছু-ই আর আগের মতো হচ্ছে না।" চারদিক থেকে আপনাকে হতাশা ঘিরে ধরবে। একে অপরকে সন্দেহ করা শুরু হবে। আগে যেমন নিয়মিত একে অপরের সাথে খুঁনশুটি হতো, ঠিক তেমনিভাবে এখন নিয়মিতভাবে ঝগড়া হতে শুরু করবে। একে অপরকে অসহ্য লাগতে শুরু করবে। এভাবেই আস্তে আস্তে আপনার সমস্যা গুলো বাড়তেই থাকবে, এতে আপনার অন্যান্য কাজেও প্রভাব পরতে শুরু করবে।
এমন টা কেন হবে জানেন?

"সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আসলে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয়, তা ছলনা ছাড়া আর কিছুই নয়।"
(সুরা নিসা : ১২০)

"শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে। ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শয়তানের দল। সাবধান! শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত।"
(সুরা মুজাদালা : ১৯)

কারণ শয়তান আপনাকে মূল উদ্দেশ্যে থেকে সরিয়ে রেখেছে। সে আপনাকে মহান রব্বের পথ থেকে বিচ্যুত করে দিয়েছে।

এ জন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহি’মাহুল্লাহ বলেছেন, “যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না, তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে,

১) যতক্ষণ না সে তা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে।

২) যখন পাবে, তখন কষ্টে থাকবে কয়েক ধরনের, তা হারানোর, তা চলে যাবার, নষ্ট হওয়ার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি।

৩) তারপর যখন তা হাতছাড়া হবে তার কষ্ট বহু গুণ বেড়ে যাবে।

এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ (সন্তুষ্টি) ব্যতীত অন্য কিছুকে ভালোবাসার তিন শাস্তি।”
[আদ-দা ওয়াদ দাওয়াঃ ১২২]

চলবে...
পর্ব৩৫ঃ https://t.me/TasawwufOfficial/1019

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৫প্রিয় ভাইয়া / আপু, শয়তান কে আপনি কখনোই ধোঁকা দিতে পারবেন না, কারণ শয়তান খুব ই কৌশলী, সে আপনাকে ন...
24/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৫

প্রিয় ভাইয়া / আপু, শয়তান কে আপনি কখনোই ধোঁকা দিতে পারবেন না, কারণ শয়তান খুব ই কৌশলী, সে আপনাকে নেক সুরুতে ধোঁকায় ফেলতে চাইবে। এটাই শয়তানের কাজ, এ কাজে সে যথেষ্ট অভিজ্ঞ, কেননা মানুষ সৃষ্টির শুরু থেকেই সে এই কাজ করে আসছে। সে জানে কাকে কোন কৌশলে ধোঁকায় ফেলা যাবে। ঠিক এ কারণে-ই আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে বার বার শয়তান সম্পর্কে মানুষ কে সতর্ক করেছেন।
"সে (শয়তান) বললো, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিভ্রান্ত করে দেবো। তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদের ছাড়া।" (১)
"নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো।" (২)

আপনি যত ভালোই ধার্মিক হোন না কেন শয়তানের কুমন্ত্রণা থেকে নিস্তার পাবেন না, এ কারণে শয়তানের ফাঁদ কে আমাদের যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
হারাম সম্পর্কে জড়িয়ে পরার প্রথম ধাপ হচ্ছে গাইরে মাহরাম (৩) ছেলে-মেয়ে'র একে অপরের সাথে যোগাযোগ রাখা, আপনি একজন গাইরে মাহরামকে যত ভালোই দ্বিনী ভাই-বোন মনে করুন না কেন, শয়তান শতভাগ চেষ্টা করবে "তার প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্য।"
"তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; কেননা সে অশ্লীল ও গর্হিত কাজের নির্দেশ দিয়ে থাকে।" (৪)
আজকাল অনেক ভাই-বোন মাহরাম, নন-মাহরাম যথাসম্ভব মেনে চলার চেষ্টা করলেও দ্বিনী ভাই-বোনের চোরাবলি থেকে বের হয়ে আসতে পারেন না। এতে এক সময় দেখা যায়, তারা সেই তথাকথিত দ্বিনী ভাই-বোনের সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়। (নাউযুবিল্লাহ)
মনে রাখবেন, শয়তান আসলে খুবই ধৈর্যশীল। সে প্রথমবারের চেষ্টাতে আপনাকে বিপদগামী করতে পারে না। সে ধীরে ধীরে অতি সংগোপনে বার বার আসতে থাকে যতক্ষণ না সে আপনার চরিত্র পুরোপুরি ধ্বংস করছে। তাই দ্বিনী ভাই-বোন নামক শয়তানের ফিতনা থেকে সাবধান থাকুন।
ফ্রেন্ডলিস্ট থেকে নন-মাহরাম তথাকথিত দ্বিনী ভাই-বোন কে আনফ্রেন্ড করুন, তাদের সাথে চ্যাটিং করা থেকে বিরত থাকুন।
দ্বিনী ভাইদের বলছি, দ্বিনী ছেলেদের সাথে সম্পর্ক গড়ুন, কোনো মেয়েকে ফ্রেন্ডলিস্টে রাখবেন না কিংবা চ্যাটিং করবেন না।
দ্বিনী বোনদের বলছি, দ্বিনী ভাইদের ফাঁদ থেকে সাবধান থাকুন, তাদের সাথে কোনো ধরণের যোগাযোগ রাখবেন না। দ্বিনী বোনদের সাথে সম্পর্ক গড়ুন।

তথ্যসূত্র,
১) সুরা যুমার : আয়াত ৮২-৮৩
২) সুরা ফাতির : আয়াত ৬
৩) যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ তাদের কে গায়রে মাহরাম / নন মাহরাম বলে। যাদের সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম তাদের কে শরীয়তের পরিভাষায় মাহরাম বলে।
৪) সুরা নুর : আয়াত ২১

চলবে..
পর্ব৩৪ঃ https://t.me/TasawwufOfficial/1011

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৪"ওকে ছাড়া আমি বাঁচবো না, তাই দুনিয়া থেকে চলেই যাব!"অবুঝ ভাই/আপু শোনো, ব্রেকআপের কষ্ট সহ্য করতে ন...
23/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৪

"ওকে ছাড়া আমি বাঁচবো না, তাই দুনিয়া থেকে চলেই যাব!"

অবুঝ ভাই/আপু শোনো, ব্রেকআপের কষ্ট সহ্য করতে না পেরে কবরে যেতে চাচ্ছো!
কবরের কষ্ট সহ্য করতে না পারলে কোথায় যাবা? অন্য কোথাও যাওয়ার জায়গা কি আছে?
মনে রাখো, দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে কবরের শাস্তি লক্ষ-কোটি গুণ বেশি, কবরের শাস্তি থেকে হাশরের মাঠের শাস্তি আরো বেশি, জাহান্নামের শাস্তি পরিমাপ যোগ্যই না!
"যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে।"
(বুখারি : ৫৭০০; মুসলিম‌ : ১১০)
তাই মেনে নাও, দুনিয়াতে যত প্রকার ভালোবাসা আছে সব আপেক্ষিক। আজ কাউকে যেই কারণে খুব ভালো লাগবে, সেই একই কারণে তাকেই কাল অসহ্য মনে হবে। দুনিয়া এই নিয়মেই চলে। মেনে নাও ভাই, যার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছো কিংবা মরে যেতে চাচ্ছো সে অনেক মানুষের মধ্যে একটা স্যাম্পল মাত্র। এর বেশি কিছু না।
আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখতে চান, বাঁচতে তো হবেই। আর এই কয়দিন ভালো করেই বাঁচা চায়। নিজের ইচ্ছাগুলো আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নিই। অযথা মানুষের উপরে আশা ভরসা পরিত্যাগ করি। আল্লাহকে যে ভালোবাসা দিবেন, আল্লাহ তা বাড়িয়ে আপনাকে অন্তরে শান্তি দিবেন। আর জান্নাতের ওয়াদা তো আছেই।
"যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।" (সুরাহ তালাক, আয়াত : ২-৩)

চলবে....
পর্ব৩৩ঃ https://t.me/TasawwufOfficial/1004

 #চলচ্চিত্র_সিরিজ_৩৯
22/09/2024

#চলচ্চিত্র_সিরিজ_৩৯

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৩হে ভাইয়া / আপু,যেখানে আপনার রব্ব আপনার জন্য পরকালের চিরস্থায়ী সুখের স্থান নির্ধারণ করে রেখেছেন, ...
22/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩৩

হে ভাইয়া / আপু,
যেখানে আপনার রব্ব আপনার জন্য পরকালের চিরস্থায়ী সুখের স্থান নির্ধারণ করে রেখেছেন, সেখানে যা খুশি তাই করতে পারেন, আপনার কোনো চাহিদা সেখানে অপূূর্ণ থাকবে না ইন শা আল্লাহ।
তাহলে কেন সামান্য কয়েক দিনের দুনিয়ার হারাম কামনা বাসনাকে প্রাধান্য দিচ্ছেন? আপনার কাছে পরকালের চিরস্থায়ী সুখের চেয়ে তুচ্ছ দুনিয়ার হারাম কামনা - বাসনা বড় হয়ে গেলো? নাকি আপনি আল্লাহর কথা বিশ্বাস রাখেন না?
"আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যা কোন চক্ষু কোনদিনে দেখেনি, কোন কান কোনদিন শুনেনি এমনকি কোন মানুষের অন্তরেও উদিত হয়নি।"
(মুসলিম: ২৮২৪)‌
"সেখানে (জান্নাতে) তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে যা তোমরা দাবী কর।"
(সূরা ফুসসিলাত : ৩১)
ভুলে যাবেন না আপনার লক্ষ্য চিরস্থায়ী জান্নাত ইন-শা-আল্লাহ। দুনিয়ার ক্ষণিকের হারাম কামনা-বাসনা যেন কোনোভাবেই আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে।

চলবে...
পর্ব৩২ঃ https://t.me/TasawwufOfficial/1000

 #চলচ্চিত্র_সিরিজ_৩৮
21/09/2024

#চলচ্চিত্র_সিরিজ_৩৮

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩২প্রিয় ভাই, তুমি কবে বুঝবে, গার্লফ্রেন্ড নিয়ে নষ্টামি করার মা‌ঝে পুরুষত্ব নেই!!পুরুষ তো তারাই যা...
21/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩২

প্রিয় ভাই, তুমি কবে বুঝবে, গার্লফ্রেন্ড নিয়ে নষ্টামি করার মা‌ঝে পুরুষত্ব নেই!!
পুরুষ তো তারাই যারা বিবা‌হের মাধ‌্যমে একজন নারী‌র দা‌য়িত্ব নেয় এবং যথাযথ নিরাপত্তার সা‌থে তার জীব‌নের প্রয়োজনগু‌লো পূরণ করার চেষ্টা করে। বিবা‌হের মাধ‌্যমে একজন নারীর দা‌য়িত্ব নেয়াটা পুরুষ‌ত্বের বড় এক আল‌ামত।
কাপুরুষ এবং ইতরশ্রেনীর পুরুষরাই বিবাহ-ব‌হির্ভূত প্রেম-ভালোবাসায় জ‌ড়ি‌য়ে একজন নারীর জীবন নি‌য়ে পুতুল খে‌লা করে। একজন কাপুরুষ কখনো নারী‌কে বি‌য়ে ক‌রে তার দা‌য়িত্ব নি‌তে আগ্রহী হয়না কেননা তার কাছে মেয়ে মানুষ টিস্যু পেপারের মতো!
অপরদিকে একজন প্রকৃত পুরুষ তার রব্বের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে, হালাল জীবন সঙ্গীর জন্য সে তার চরিত্র হেফাজত করে কারণ সে জানে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা।

"মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?"
(২৯ : ২)
প্রিয় ভাই তুমি এভাবে নিজেকে ধ্বংস করে দিও না, নিজেকে অশ্লীলতার দিকে ঠেলে নিয়ে যাওয়া নিজেকে হ'-ত্যা করার চেয়েও ভয়াবহ, আত্ম'-হত্যায় একবার মৃত্যু ঘটে, অশ্লীলতায় ঘটে প্রত্যেকবার, এ শুধু এক জিনিসের মৃত্যু না বরং হায়া, প্রশান্তি, ইজ্জত, মস্তিষ্কের ব্যালেন্স, ঈমান ও আমলেরও মৃত্যু!!
প্রিয়তমা স্ত্রীর কাছে তোমার "উত্তম চরিত্র" থেকে উত্তম গিফট আর কি হতে পারে?

চলবে...
পর্ব৩১ঃ https://t.me/TasawwufOfficial/992

 #চলচ্চিত্র_সিরিজ_৩৭
20/09/2024

#চলচ্চিত্র_সিরিজ_৩৭

 #প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩১‘ইশক’ বা প্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি...শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহি’মাহুল্লাহ বলেছেন,...
20/09/2024

#প্রেমরোগ_সিরিজ_পর্বঃ৩১

‘ইশক’ বা প্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি...
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহি’মাহুল্লাহ বলেছেন,

“ইশক বা প্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি, আর যখন তা প্রকট আকার ধারণ করে তখন তা শরীরকেও প্রভাবিত করে। সে হিসেবে ইশক শরীরের জন্যও একটা ব্যাধি। মস্তিষ্কের জন্যও তা ব্যাধি। এজন্যই বলা হয়েছে যে, ইশক একটা হৃদয়জাত ব্যাধি। শরীরের ক্ষেত্রে এ ব্যাধির প্রকাশ ঘটে দুর্বলতা ও শরীর শুকিয়ে যাওয়ার মাধ্যমে।”
তিনি আরও বলেছেন,
“পরনারীর প্রেমে এমন সব ফাসাদ রয়েছে, যা আল্লাহ ব্যতীত অন্য কেউ গুনে শেষ করতে পারবে না। এটা এমন ব্যাধিগুলোর একটি, যা মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়। মানুষের বুদ্ধি-বিবেচনাকে নষ্ট করে দেয়, অতঃপর তা শরীরকেও নষ্ট করে।”

(মাজমুউল ফাতওয়াঃ ১০/১২৯-১৩২)


ইমাম ইবনুল কাইয়িম রাহি’মাহুল্লাহ বলেছেন,
“যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না, তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে-

১) যতক্ষণ না সে তা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে।

২) যখন পাবে, তখন কষ্টে থাকবে কয়েক ধরনের, তা হারানোর, তা চলে যাবার, নষ্ট হওয়ার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি।

৩) তারপর যখন তা হাতছাড়া হবে তার কষ্ট বহু গুণ বেড়ে যাবে। এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত অন্য কিছুকে ভালোবাসার তিন শাস্তি।”

(আদ-দা ওয়াদ দাওয়াঃ ১২২)

চলবে...
পর্ব৩০ঃ https://t.me/TasawwufOfficial/985

Address

Kotchandpur
Jhenida
7330

Alerts

Be the first to know and let us send you an email when Believers Youth Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Believers Youth Society:

Share