26/05/2026
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
গৌরীনাথপুর আল ফালাহ সোসাইটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
আমাদের আশেপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করি।
অর্থনৈতিকভাবে অসচ্ছল ও পিছিয়ে থাকা পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা সহযোগিতার উদ্যোগ নিয়েছি। যারা সত্যিকার অর্থে সহায়তার প্রয়োজন অনুভব করছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
দুঃখের সাথে জানাচ্ছি, সীমিত সামর্থ্যের কারণে এ বছর আমরা ঈদ সামগ্রী প্রদান করতে পারছি না। তবে মানবিক সহায়তা ও সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।