Asia Arsenic Network Bangladesh

Asia Arsenic Network Bangladesh Create a heaven of safe water and healthy living for arsenic affected people.

খুলনায় এনসিডি মোকাবিলা মডেল: টেকসই স্বাস্থ্যসেবা ও সচেতনতার নতুন দিগন্তআজ বুধবার (২২ এপ্রিল, ২০২৬), খুলনা সিভিল সার্জন ...
22/04/2026

খুলনায় এনসিডি মোকাবিলা মডেল: টেকসই স্বাস্থ্যসেবা ও সচেতনতার নতুন দিগন্ত

আজ বুধবার (২২ এপ্রিল, ২০২৬), খুলনা সিভিল সার্জন কার্যালয় এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (AAN)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল “খুলনা জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে এনসিডি মোকাবিলা মডেলের প্রচার ও বাস্তবায়ন”।

সেমিনারের মূল আলোচ্য বিষয়সমূহ:
১. প্রকল্পের অগ্রগতি ও কারিগরি সহায়তা:
অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিম্নলিখিত সহায়তা প্রদান করা হচ্ছে:
• ডিজিটালাইজেশন: ল্যাপটপ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ।
• স্ক্রিনিং টুলস: ডিজিটাল বিপি মেশিন, ওজন মাপার যন্ত্র, উচ্চতা ও কোমর পরিমাপের ফিতা ইত্যাদি।
• সচেতনতা বৃদ্ধি: দেয়াল পোস্টার, ফ্ল্যাশকার্ড, ব্যায়ামের নির্দেশিকা এবং তথ্য সম্বলিত লিফলেট।
• কাউন্সেলিং: দক্ষ জনবল নিয়োগ (আসবাবপত্রসহ ডেস্ক স্থাপন) এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান।

২. সামাজিক অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি:
সেমিনারে আলোচনা করা হয় কীভাবে শিক্ষক, ইমাম, পুরোহিত, সামাজিক প্রতিষ্ঠান, যুব ক্লাব এবং কমিউনিটি গ্রুপের সদস্যরা প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল রাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (UHC) ক্যাম্পাসে ওয়াশ (WASH) পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
৩. জনস্বাস্থ্য ও জীবনযাত্রা বিষয়ক সতর্কতা:
বিশেষজ্ঞরা কয়েকটি আশঙ্কাজনক ও সচেতনতামূলক তথ্য তুলে ধরেন:

• বিপজ্জনক পরিসংখ্যান: বাংলাদেশে প্রতিদিন প্রায় ৭০০ মানুষ স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

• খাদ্যাভ্যাস: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন ১ চা চামচের বেশি লবণ এবং ৫ চা চামচের বেশি চিনি বর্জন করতে হবে।

• শারীরিক পরিশ্রম: সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট (অথবা প্রতি বেলা খাবারের পর ১০ মিনিট) হাঁটার অভ্যাস করা জরুরি।

• উপকূলীয় সংকট: উপকূলীয় অঞ্চলে পানিতে অতিরিক্ত লবণাক্ততা উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ। তাই নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।
ভবিষ্যতের জন্য সুপারিশমালা (Recommendations):
১. এনসিডি কর্নারগুলোতে মেডিকেল অফিসার ও নার্সদের দীর্ঘ মেয়াদে পদায়ন নিশ্চিত করা।
২. ডায়াবেটিস পরীক্ষার স্ট্রিপ কেনা এবং ইন্টারনেটের বিল পরিশোধের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে সার্কুলার জারি করা।
৩. প্রয়োজনীয় ওষুধ ও লজিস্টিক সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা।
৪. নিয়মিতভাবে 'এনসিডি স্ক্রিনিং সপ্তাহ' পালন করা।
৫. ডিজিটাল মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা।
৬. কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রেফারেল সমন্বয় শক্তিশালী করা।

অতিথিবৃন্দের বক্তব্য:
অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান বলেন, "২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক প্রায় ১২ লাখ মানুষের দোরগোড়ায় এনসিডি সেবা পৌঁছে দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি উপকূলীয় এলাকায় লবণাক্ততার প্রভাব মোকাবিলায় নতুন প্রকল্পের প্রয়োজনীয়তার কথা বলেন।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক ডা. শেখ আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ এ. সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি প্রোগ্রামের ফোকাল পারসন ডা. রাহাত ইকবাল চৌধুরী এবং বাংলাদেশে জাপানি মিশনের ফার্স্ট সেক্রেটারি শিনজু কারাওয়াসা। স্বাগত বক্তব্য দেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের প্রতিনিধি অধ্যাপক হিরোশি ইয়োকোতা, এনসিডি প্রকল্পের প্রধান নির্বাহী তামিকো ইশিয়ামা, প্রকল্প পরিচালক তরুণ কান্তি হোড়, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এহসান উল আম্বিয়া হিমেল, ফুলতলার ছাতিয়ানি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ রফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ আবু সাদিক, তেরখাদা উপজেলার শিক্ষক প্রশান্ত বিশ্বাস এবং দিঘলিয়া এলাকার রোগী রানি খাতুনসহ অনেকে।

আসুন, সচেতন হই এবং জীবনযাত্রায় পরিবর্তন এনে অকাল মৃত্যু রোধ করি।

গত ২০ এপ্রিল ২০২৬ রোজ সোমবার ডিএই, যশোর এর ডিডি অফিসে যশোর জেলার ৮ টি উপজেলার উপজেলা কৃষি অফিসারদের উপস্থিতিতে আর্সেনিক ...
22/04/2026

গত ২০ এপ্রিল ২০২৬ রোজ সোমবার ডিএই, যশোর এর ডিডি অফিসে যশোর জেলার ৮ টি উপজেলার উপজেলা কৃষি অফিসারদের উপস্থিতিতে আর্সেনিক নিরাপদ ও পানি সাশ্রয়ী ধান উৎপাদনের লক্ষ্যে 3F4D+MD সেচ পদ্ধতি সম্পর্কিত একটি সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিটি “নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ধান উৎপাদনের জন্য 3F4D+MD সেচ পদ্ধতি সম্প্রসারণ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা চৌগাছা উপজেলায় Asia Arsenic Network Bangladesh বাস্তবায়ন করছে।

কর্মসূচিতে সম্মানিত ডিডি, এডিডি এবং সকল উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন, যা 3F4D+MD সেচ পদ্ধতি সম্প্রসারণে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে।

আলোচনা কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মজলি গ্রামের মডেল প্লট পরিদর্শন করেন, যেখানে মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। এই পরিদর্শন ভবিষ্যতে কৃষি কার্যক্রম আরও উন্নতভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 🌾

আজ ২১/০৪/২৬ মঙ্গলবার  ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এ...
21/04/2026

আজ ২১/০৪/২৬ মঙ্গলবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি টিম। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন এনসিডি-৪ প্রকল্পের পরিচালক মহোদয়, আইটি অফিসার এবং উপজেলা সুপারভাইজার।
পরিদর্শনকালে টিম এনসিডি কর্ণারের সার্বিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে অনলাইন ডাটা এন্ট্রি কার্যক্রম এবং ড্রপআউট রোগীর সংখ্যা ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। কার্যক্রমের মানোন্নয়ন ও সঠিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
পরিশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিডি কার্যক্রমের অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এনসিডিসি টিম এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আজ ফুলতলা উপজেলার গাড়াখোলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সিএইচসিপির সাথে রেফারেল কার্যক্রমসহ এনসিডি সেব...
16/04/2026

আজ ফুলতলা উপজেলার গাড়াখোলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সিএইচসিপির সাথে রেফারেল কার্যক্রমসহ এনসিডি সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ক্লিনিকে এনসিডি সেবা প্রদান আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাআজ ফুলতলা উপজেলার গাড়াখোলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সিএইচসিপির সাথে রেফারেল কার্যক্রমসহ এনসিডি সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ক্লিনিকে এনসিডি সেবা প্রদান আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সিজি সদস্যের মাধ্যমে চায়ের দোকানে  একটি সংক্ষিপ্ত সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে অসংক্...
11/04/2026

সিজি সদস্যের মাধ্যমে চায়ের দোকানে একটি সংক্ষিপ্ত সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে অসংক্রামক রোগ (এনসিডি) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আগ্রহের সাথে আলোচনা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরও জানতে চান।

আজ সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কোলোনি পাড়ায় এনসিডি-৪ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে জাপানি প্রতিনিধি...
09/04/2026

আজ সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কোলোনি পাড়ায় এনসিডি-৪ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে জাপানি প্রতিনিধি দল এনসিডি রোগী রুমিচা ও রানী বেগমের বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল রোগীদের স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। এর মধ্যে ছিল—কবে থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে, পারিবারিকভাবে এ ধরনের রোগের ইতিহাস রয়েছে কিনা, এনসিডি কর্ণারে কবে নিবন্ধন করেছেন এবং তারা নিয়মিত সেবা গ্রহণের জন্য প্রতি মাসে সেখানে যান কিনা। এছাড়াও এনসিডি কর্ণার থেকে ওষুধ সরবরাহ বন্ধ হলে তারা নিজ খরচে ওষুধ গ্রহণ করতে সক্ষম হবেন কিনা, স্বামীর আয়ের উৎস এবং চিকিৎসা গ্রহণে যাতায়াত ব্যয়ের বিষয়েও তথ্য নেওয়া হয়।
রুমিচা বর্তমানে গর্ভবতী হওয়ায় প্রতিনিধি দল তার নিয়মিত এএনসি ও পিএনসি সেবা গ্রহণ এবং এনসিডি কর্ণারে উপস্থিতির বিষয়েও খোঁজখবর নেন।
অপরদিকে রানী বেগম জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তার মতো অনেক রোগী উপকৃত হবেন এবং নিয়মিত সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন।
পরিদর্শনকালে এনসিডি-৪ প্রকল্পের আইটি অফিসার ও উপজেলা সুপারভাইজার উপস্থিত ছিলেন।
এই পরিদর্শনের মাধ্যমে এনসিডি সেবার বাস্তব চিত্র পর্যালোচনা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে।

রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্নার ভিজিট করেন এনসিডি -৪ প্রোজেক্টের টিম লিডার, আইটি অফিসার এবং দুজন জাপান...
09/04/2026

রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্নার ভিজিট করেন এনসিডি -৪ প্রোজেক্টের টিম লিডার, আইটি অফিসার এবং দুজন জাপানি প্রতিনিধি।
এনসিডি কর্নারের প্রতিটি কাজ সুন্দর করে পরিদর্শন করেন এবং এনসিডি রোগী এর ফলোআপ এবং নতুন রোগী বৃদ্ধি পাওয়া বিষয় নিয়ে কথা বলেন।
এসএসএন, মেডিকেল অফিসার সুন্দর করে আলোচনা করেন, সকল শারীরিক পরিমাপ করা হয়, অনলাইনে ডাটা এন্ট্রি করার বিষয় নিয়ে ও কথা বলেন।
আরএমও মহোদয় এর সাথে সাক্ষাৎ করেন।
পরবর্তীতে নৈহাটি ইউনিয়নে একজন এনসিডি রোগীর সাথে সাক্ষাৎ করেন।
তার শারীরিক অবস্থা পরিবর্তন এর বিষয় এর কথা শোনেন।
নিজের পরিবারেই থেরাপি নিয়ে এবং এনসিডি কর্নারের সেবা নিয়ে স্ট্রোক করা রোগী অনেক টা সুস্থ।
এখন নিজেই চলাচল করতে পারেন।
সবশেষে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ও সরকার কে ধন্যবাদ জানান।
রুপসা উপজেলা, খুলনা।
তারিখ - ০৯-০৪-২০২৬.

পানির অপর নাম জীবন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাবার পানির ব্যবস্থাপনা নিশ্চিত...
08/04/2026

পানির অপর নাম জীবন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাবার পানির ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এনসিডি-৪ প্রকল্পের আওতায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে স্থাপিত এই ব্যবস্থায় বৃষ্টির পানি ও ডিপ টিউবওয়েলের পানি সমন্বিতভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, স্বাস্থ্যসম্মতভাবে পানি গ্রহণ ও হাত ধোয়ার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, যা রোগী ও সেবাগ্রহীতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা বৃদ্ধি করছে। এই উদ্যোগের ফলে বিশুদ্ধ ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখছে।
এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

আজ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সভাপতিত্বে এনসিডি ...
07/04/2026

আজ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সভাপতিত্বে এনসিডি কার্যক্রমের প্রোগ্রেস শেয়ারিং মিটিং সুষ্ঠু ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি ক্লিনিক থেকে রোগী রেফারেল ব্যবস্থাপনা, ফলোআপ কার্যক্রম জোরদারকরণ, এনসিডি কর্নারের ডাটা এন্ট্রির অগ্রগতি এবং ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মিটিংয়ে মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, পরিসংখ্যানবিদ, হেলথ ইন্সপেক্টর ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি এনসিডি-৪ প্রকল্পের আইটি অফিসার, মনিটরিং অফিসার ও উপজেলা সুপারভাইজার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারীরা এনসিডি সেবার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় সমাপনী বক্তব্যে সকলের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

৬ এপ্রিল সিংহাঝুলি ইউনিয়নের মাজালী গ্রামে SANRICE প্রকল্পের আওতায়, Asia Arsenic Network Bangladesh-এর উদ্যোগে একটি IG ...
07/04/2026

৬ এপ্রিল সিংহাঝুলি ইউনিয়নের মাজালী গ্রামে SANRICE প্রকল্পের আওতায়, Asia Arsenic Network Bangladesh-এর উদ্যোগে একটি IG Farmer Awareness Program অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে IG Farmers (আগ্রহী কৃষকগণ), মডেল কৃষক, SAAO এবং প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় 3F4D+MD পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা এবং ধানে আর্সেনিকের মাত্রা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

আলোচনা শেষে সকল অংশগ্রহণকারী মডেল প্লট পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে 3F4D+MD সেচ পদ্ধতি সরাসরি প্রদর্শন ও ব্যাখ্যা করা হয়, যা কৃষকদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে আরও সহজভাবে পৌঁছে যাচ্ছে।

গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে চৌগাছা উপজেলার পৌরসভার আওতাধীন পাঁচনামনা মডেল প্লটে উক্ত উপজেলার সকল SAAO দের অংশগ্রহণে SANRICE ...
07/04/2026

গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে চৌগাছা উপজেলার পৌরসভার আওতাধীন পাঁচনামনা মডেল প্লটে উক্ত উপজেলার সকল SAAO দের অংশগ্রহণে SANRICE প্রকল্পের আওতায়, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা ও আর্সেনিক নিরাপদ ধান উৎপাদনের লক্ষ্যে, Asia Arsenic Network Bangladesh-এর উদ্যোগে একটি সফল ফিল্ড ডে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (UAO) মহোদয় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সংশ্লিষ্ট মডেল কৃষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ফিল্ড ডে-তে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সংক্ষিপ্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে 3F4D+MD সেচ পদ্ধতি, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং আর্সেনিক ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

আলোচনা শেষে সকল অংশগ্রহণকারী মডেল প্লট পরিদর্শন করেন এবং মাঠ পর্যায়ে 3F4D+MD সেচ পদ্ধতির বাস্তব প্রতিফলন উপলব্ধি করেন।

এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

আজ পাইকগাছা  উপজেলায় এনসিডি (অসংক্রামক রোগ) প্রকল্পের Progress Sharing মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্ব...
06/04/2026

আজ পাইকগাছা উপজেলায় এনসিডি (অসংক্রামক রোগ) প্রকল্পের Progress Sharing মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, পরিসংখ্যানবিদ, এনসিডি প্রকল্পের কো- অডিনেটার ও আই টি অফিসার এবং সুপারভাইজার।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Address

Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Asia Arsenic Network Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Asia Arsenic Network Bangladesh:

Share