12/10/2026
লক্ষ কোটি স্বপ্নের বীজ বপন — ১৫ বছরের পথচলা, ভালোবাসা ও মানবিকতার গল্প।
একটি ছোট্ট স্বপ্ন থেকে শুরু, আর সেই স্বপ্নকে ঘিরে হাজারো শিশুর হাসি, অসংখ্য স্বেচ্ছাসেবকের ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা—এই নিয়েই Children’s Heaven Jashore -এর ১৪ বছরের পথচলা।
শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও বিকাশে সহায়তা, মানবিক কার্যক্রম এবং তরুণদের স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে আমরা বুনে চলেছি আগামীর সম্ভাবনা।
ফিরে দেখা আমাদের পথচলার কিছু মূল্যবান স্মৃতি, অর্জন, ত্যাগ ও ভালোবাসার মুহূর্ত। প্রতিটি স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়—একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ, জাগিয়ে তুলতে পারে লক্ষ কোটি স্বপ্ন।
আমাদের এই যাত্রা শুধু ১৫ বছরের স্মৃতিচারণ নয়; এটি আগামী দিনের জন্য নতুন স্বপ্ন বপনের অঙ্গীকার।
Children’s Heaven Foundation — লক্ষ কোটি স্বপ্নের বীজ বপনে, প্রতিটি শিশুর সুন্দর আগামীর প্রত্যয়ে।
আপনিও যুক্ত হোন আমাদের মানবিক যাত্রায়। আপনার অংশগ্রহণ, সময় ও ভালোবাসা হয়ে উঠতে পারে একটি শিশুর নতুন সম্ভাবনার শুরু যশোর ব্রাঞ্চের মাধ্যমে
লক্ষ্য কোটি হতাশ প্রাণে
স্বপ্নে বীজ যাবোই বুনে ।
🌐 Website: https://childrensheaventrust.org
: 01713086508
#লক্ষকোটিস্বপ্নেরবীজবপন