Jessore Entrepreneur & Consumer Cooperative Society Limited

Jessore Entrepreneur & Consumer Cooperative Society Limited JEC Cooperative Society Ltd. is determined to establish a "Somobay Bazar" so that people can buy their daily commodities at a cheap rate with best quality.

সুধী / শ্রদ্ধেয় যশোর বাসী,

আসসালামুয়ালাইকুম! আপনাদের সবাইকে অভিনন্দন !

যশোর এন্টারপ্রেনার্স এন্ড কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠানটি স্বল্প ও মধ্যম আয় শ্রেণীর এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা শ্রেণীর সদস্য নিয়ে গঠিত।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সমিতির সদস্যদের মাঝে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার মাধ্যমে যে তহবিল সৃষ্টি হবে সেই পুঞ্জিভূত তহবিল দ্বারা নির্ভরযোগ্য ও নিশ্চিত বিনিয়োগ ব্যবস্থ

ার পাশাপাশি (বহুমুখী সমবায় বাজার ) ব্যবস্থার প্রণয়ন করা হবে

• বহুমুখী সমবায় বাজার চালু করণ,
• যে কোন পণ্যের আমদানি-রপ্তানী, বাজারজাতকরণ উৎপাদন,
• সহজ শর্তে ও কম সুদে ব্যক্তিক ও ব্যবসায়িক লোণ প্রদান,
• আবাসন প্রকল্প চালু করণ এবং
• সদস্যদের যে কোন অনার্থিক সাহায্য সহযোগিতা করা।

যেখানে সকল সদস্য তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবা সমূহ সহজ শর্তে ও সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত সকল পণ্য ও সেবা সমূহ সরাসরি ক্রেতার নিকট (বহুমুখী সমবায় বাজারে) বিক্রয় করার সুযোগ ও ব্যবসায়িক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে সহজ শর্তে লোণ প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতা পাবে।

এবার আমি কিছু প্রাসঙ্গিক বিষয় আলোকপাত করতে চায়ঃ
একথা কারর অজানা নয় যে

আজকের এই মুনফামুখী আর্থ–সামাজিক ব্যবস্থা কোন সাধারণ মানুষ হোক কিংবা কোন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হোক কাউকেই ছাড় দেয় না বা আপোষ করে না। এই পূঁজি- নির্ভর ব্যবস্থা বিত্তবানদেরকে আরো বিত্তবান করছে পক্ষান্তরে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে ক্রমশ কোন ঠাসা করছে। অথচ আজকের বিত্তবানরা বিত্তশালী হচ্ছে এই সাধারণ ভোক্তাকে এবং ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর উদ্যোক্তাদেরকে জিম্মি করেই। কারন সাধারণ ভোক্তারা বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর উদ্যোক্তাদের কোন কার্যকারী সংগঠন নেই।

এই পরিস্থিতিতে যশোর এন্টারপ্রেনার্স এন্ড কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড মনে করে যে সাধারণ মানুষের / ভোক্তার / ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর উদ্যোক্তাদের সমন্বয়ে এমন একটি জোট বা সংগঠন প্রয়োজন যা একটি বৈষম্যহীন আর্থ –সামাজিক ব্যবস্থা গঠনে কার্যকরী ভূমিকা রাখবে।

আমি সমিতির পক্ষ থেকে সবশেষ এততুকুই বলতে চায়, আপনারা যদি বৈষম্যহীন অর্থ ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা গড়তে চান, যদি সুলভ মূল্যে আপনার প্রয়োজনীয় পণ্য ও সেবা পেতে চান কিংবা সহজ শর্তে ব্যবসায়িক আর্থিক সুবিধা পেতে চান তাহলে যশোর এন্টারপ্রেনার্স এন্ড কনজুমার্স সমবায় সমিতি লিমিটেড এর সাথে থাকবেন।

ধন্যবাদান্তে ও আহবনে,
মোঃ শরিফুল ইসলাম
সাধারণ সম্পাদক

Address

Jessore
7400

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801785808475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jessore Entrepreneur & Consumer Cooperative Society Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jessore Entrepreneur & Consumer Cooperative Society Limited:

Share