হাসি উপহার

হাসি উপহার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা....


২০১৭ সাল থেকে চলতে থাকা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

শুভ জন্মদিন ♥Shariar TUrzo জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন! টিমের একজন কর্মঠ ও পরিশ্রমী সদস্য, সর্বদা ভালো কাজে এগিয়ে আসার...
30/06/2025

শুভ জন্মদিন ♥
Shariar TUrzo
জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন! টিমের একজন কর্মঠ ও পরিশ্রমী সদস্য, সর্বদা ভালো কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ

শুভ জন্মদিন ♥Md Zihad Hossain জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন!
15/06/2025

শুভ জন্মদিন ♥
Md Zihad Hossain
জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন!

আলহামদুলিল্লাহ!!কুরবানী প্রজেক্ট-২০২৫ এর জন্য এবারের প্রতিষ্ঠান ছিল "নরেন্দ্রপুর খন্দকারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও নরেন্দ্...
12/06/2025

আলহামদুলিল্লাহ!!
কুরবানী প্রজেক্ট-২০২৫ এর জন্য এবারের প্রতিষ্ঠান ছিল
"নরেন্দ্রপুর খন্দকারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও নরেন্দ্রপুর মোল্লাপাড়া দারুল উলুম হিফজুল কুরআন মাদ্রাসা"
আমাদের সদস্যবৃন্দের সম্মিলিত সহযোগিতায় মধ্যাহ্ন ভোজ, খেলাধূলা ও পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার শিশুদের জন্য ছিল বালতিতে বল নিক্ষেপ, বেলুন ফাটানো ও মোরগ লড়াই। আর সদস্যদের জন্য ছিল বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, বেলুন ফাটানো ও মোরগ লড়াই।
মাদ্রাসার শিশুদের সাথে আমাদের সকল সদস্য সুন্দর একটা দিন পার করেছে।
সকলকে ধন্যবাদ।

07/06/2025

ঈদ মোবারক

শুভ জন্মদিনRakibul Hasan Tanim সুস্থতা ও সমৃদ্ধি কামনা করি  💙
05/06/2025

শুভ জন্মদিন
Rakibul Hasan Tanim
সুস্থতা ও সমৃদ্ধি কামনা করি 💙

হাত ফসকে পড়ে যাওয়া একটি আইসক্রিম এবং একটি পরিবারের করুণ কাহিনীঃ ঘড়ির কাঁটা তখন রাত ১১ টা ছুঁইছুঁই। জনপদ তখন ব্যস্ত শেষ ম...
31/03/2025

হাত ফসকে পড়ে যাওয়া একটি আইসক্রিম এবং একটি পরিবারের করুণ কাহিনীঃ
ঘড়ির কাঁটা তখন রাত ১১ টা ছুঁইছুঁই। জনপদ তখন ব্যস্ত শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায়, বাচ্চারা হাতে মেহেদী দিতে ব্যস্ত, আতশ বাজি পটকা ফুটাচ্ছে, কেউবা সালামির প্ল্যান করছে।
হাসি উপহার টিমের একাংশ প্রতিদিনের মতো রুপদিয়া রেলস্টেশনের চায়ের দোকানে আড্ডায় মগ্ন, অন্য কিছু তে খেয়াল নেই। চায়ের দোকান থেকে ৭ বছর বয়সী ও ২ বছর বয়সী ২ জন শিশু, সম্পর্কে আপন ভাই ২ টা আইসক্রিম কিনল, এর মধ্যে ১ টা আইসক্রিম হাত ফসকে পড়ে গেল।
৭ বছর বয়সী বড় ভাই তখন দ্রুত আইসক্রিমটি তুলতে যাচ্ছে, এমতাবস্থায় হাসি উপহার টিমের মেম্বারের নজর এড়ায়নি। আইসক্রিমে ধূলাবালি লেগে যাওয়ায় টিমের মেম্বার তুলতে নিষেধ করে, কিন্তু বড় ভাই তুলে নিলো। বলল, "আরেকটি কেনার টাকা নেই, এটি ধুয়ে খাবে"
টিম মেম্বার একজন সেই আইসক্রিমটি হাত থেকে নিয়ে ফেলে দিলো এবং নতুন আরেকটি আইসক্রিম কিনে দিলো।
অপরদিকে, আড্ডা ছেড়ে একজন মেম্বার তার আত্মীয়দেরকে স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে ফিরে দেখাচ্ছে। খেয়াল করল একজন মহিলা রেল লাইনে কান্নারত অবস্থায় বসে আছে। কিছু মানুষ ঘিরে দাড়িয়ে আছে।
হয়তো মহিলা বসে আছে, কখন ট্রেন আসবে, নিজের জীবনকে ঠেলে দেবে ট্রেনের সামনে।
এই ২ টা ঘটনার একটা যোগসুত্র আছে। ঐ ২ টা বাচ্চার মা হলো এই কান্নারত মহিলা। যে হয়তো বাচ্চাদেরকে আইসক্রিম কিনতে পাঠিয়ে দিয়ে আত্ম-হ-ত্যার কথা ভাবছিল। কিন্তু কেন?
ঈদ সবার জন্য সব সময় আনন্দের হয় না। এই মহিলা গুচ্ছগ্রামের বাসিন্দা। নিজের বাড়ি ঘর নেই বলে গুচ্ছগ্রামে বাস করে। ২ টা বাচ্চার ঈদের নতুন জামাকাপড় কিনতে না পারায় হতাশ হয়ে এই আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। পুরো ঘটনা যখন হাসি উপহার টিমের সামনে ঘটে যাচ্ছে তখন আড্ডা বাদ দিয়ে উপস্থিত টিম মেম্বার সবাই ঐ বাচ্চা ২ টার মুখে হাসি ফোঁটানোর জন্য প্রস্তত।
সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ঐ ২ টি বাচ্চার ঈদের জামা কিনে দেবো এবং ঈদ বাজার করে দেবো। যেই কথা সেই কাজ। নিজেদের মধ্যে ফান্ড কালেক্ট করে, বড় ছেলের দর্জির কাছে বানাতে দেওয়া পাঞ্জাবীর মজুরী পরিশোধ করি, ছেলেটি হাফেজি মাদ্রাসায় পড়ে, তাই সে একটি টুপি, আঁতর, ঘড়ি, সানগ্লাসের আবদার পূরণ করি। ছোট বাচ্চাটির এক সেট নতুন কাপড় এবং মহিলার জন্য একটি থ্রিপিস কিনি। তাছাড়া রাত পোহালেই ঈদ তাই ঈদের বাজার করে দিয়ে হাসি উপহার টিম মেম্বার গাড়িতে করে তার বাড়ি তে পৌঁছে দিই। তখন বাজে রাত ১২ টা।
মহিলাটির কৃতজ্ঞতা ও বাচ্চাদের নতুন কাপড়ের আনন্দ আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। হয়তো ৯ বছরের অন্যতম সেরা কাজ ছিল এটি। হাসি উপহার টিম আনন্দিত এমন অসহায় মানুষের সহযোগিতা করতে পেরে।

আলহামদুলিল্লাহ! হাসি উপহার টিমের ৯ম সিজনে অসচ্ছল ও দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে...
30/03/2025

আলহামদুলিল্লাহ! হাসি উপহার টিমের ৯ম সিজনে অসচ্ছল ও দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পেরেছি ।
শিশুদের এই অকৃত্রিম হাসি ফোঁটাতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ও আপনার পরিবারের সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করছি। আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব ছিল না। আশা করি পরবর্তী ইভেন্টে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন।
এছাড়াও, টিম মেম্বার যারা এক মাসেরও বেশী সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ, একই সাথে সুস্থতা কামনা করছি। পরবর্তী সকল ইভেন্টে সক্রিয় থাকার অনুরোধ রইল।

30/03/2025

সকল প্রবাসী ভাইদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ!! হাসি উপহার টিমের নবম সিজনের কেনাকাটা শেষ। আগামীকালের মধ্যে ঈদ উপহার পৌঁছে যাবে অসচ্ছল, দরিদ্র পরিবারের ...
29/03/2025

আলহামদুলিল্লাহ!! হাসি উপহার টিমের নবম সিজনের কেনাকাটা শেষ। আগামীকালের মধ্যে ঈদ উপহার পৌঁছে যাবে অসচ্ছল, দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে।
সকলকে ধন্যবাদ, যারা হাসি উপহার টিমের সাথে ছিলেন।

যারা হাসি উপহার টিমের "ঈদ উপহার" ইভেন্টে ডোনেট করতে চেয়েছিলেন, অনুগ্রহ করে দ্রুত দিয়ে দিন। আগামীকাল ২০ রমজান। আর ৩/৪ দিন...
20/03/2025

যারা হাসি উপহার টিমের "ঈদ উপহার" ইভেন্টে ডোনেট করতে চেয়েছিলেন, অনুগ্রহ করে দ্রুত দিয়ে দিন। আগামীকাল ২০ রমজান। আর ৩/৪ দিন সময় আছে।
আর যারা ইতিমধ্যে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ।

সকলের সাধ্যমতো এগিয়ে আসার অনুরোধ করছি।
17/03/2025

সকলের সাধ্যমতো এগিয়ে আসার অনুরোধ করছি।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when হাসি উপহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হাসি উপহার:

Share