09/05/2026
৫ জুন হতে মাসব্যাপী চলবে নবচেতনার বনায়ন কর্মসূচি ২০২৬। আপনার অংশগ্রহণ আমাদের কাজকে সফল করবে।
সুহৃদ,
নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ - সবুজ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে সকলকে সবুজের শুভেচ্ছা রইল!
আপনারা সকলে অবগত আছেন, নবচেতনা আপনাদের সকলের সহযোগিতায় প্রত্যেক বছর কয়েক হাজার গাছ স্থায়ী ভাবে টিকিয়ে রাখার জন্য পারিবারিক বনায়ন করে থাকে, যার মধ্যে স্কুলের শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ থাকে।
আমরা বিশ্বাস করি আপনার দান করা একটি গাছ আমাদের কাজকে সফল করবে।
এবছর আমরা ২ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ২ হাজার ফলজ গাছ রোপন এবং সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা গ্রহন করেছি। এ বিপুল সংখ্যক গাছ সংগ্রহে আপনাদের সকলের সহযোগিতা সবুজকে স্থায়ী করার বড় শক্তি। সকলকে আমাদের সাথে যুক্ত হয়ে ভবিষ্যৎ প্রজন্মদের বাসযোগ্য পৃথিবী তৈরীর কাজে সম্পৃক্ত হবার আমন্ত্রণ জানাচ্ছি।
সবুজ ছড়িয়ে পড়ুক বিশ্বময়।