পাশে আছি আমরা

পাশে আছি আমরা "তারুণ্য ঘুচিয়ে দিক সকল দীনতার দশা"

তীব্র তাপদাহ যখন জনজীবনকে অতিষ্ঠ করে তোলে, তখন আমরা অনেকেই বৃক্ষরোপণের কথা ভাবি। কিন্তু কিছুদিন পর বৃষ্টির ফোঁটা পড়তেই ত...
12/06/2025

তীব্র তাপদাহ যখন জনজীবনকে অতিষ্ঠ করে তোলে, তখন আমরা অনেকেই বৃক্ষরোপণের কথা ভাবি। কিন্তু কিছুদিন পর বৃষ্টির ফোঁটা পড়তেই তাপদাহের তীব্রতা কমে আসে, আর সেই ভাবনাটিও হারিয়ে যায়—অবহেলার ধুলায় চাপা পড়ে যায় আমাদের দায়বদ্ধতা।

ঠিক সেই দায়িত্ববোধটুকু ধরে রাখার চেষ্টায় ‘পাশে আছি আমরা’ আয়োজন করেছে বৃক্ষরোপণ সপ্তাহ। এবারের লোকেশন হিসেবে আমরা বেছে নিয়েছি আমাদের আবেগ ও স্মৃতির অংশ—সিঙিয়া স্টেশন। এক সময়ের ছায়াঘেরা, সবুজে মোড়ানো এই স্টেশন ছিলো এলাকার প্রাণকেন্দ্র, মানুষের যাত্রা আর অপেক্ষার সাক্ষী। আমরা চেষ্টা করেছি সেই হারিয়ে যাওয়া আবহকে নতুন করে ফিরিয়ে আনতে, গাছের চারা হাতে নিয়ে ছোট্ট একটি পরিবর্তনের সূচনা করতে।

‘পাশে আছি আমরা’ বরাবরই বিশ্বাস করে টেকসই উদ্যোগে। আমরা শুধু গাছ লাগাতে আসিনি—আমরা স্বপ্ন বুনেছি। সামনে একদিন এই গাছগুলো ফুলে-ফলে ভরে উঠবে, ছায়া দেবে পথচারীদের, ঔষধি গুণে উপকার করবে অসংখ্য মানুষকে। সোনালু, জারুল, কৃষ্ণচূড়ার ঝুমকো ডালগুলো একদিন ঝুলে থাকবে প্ল্যাটফর্মের ওপর, গ্রীষ্মে শীতল ছায়া হয়ে ছুঁয়ে যাবে কারো ক্লান্ত দুপুর।

একসময় বয়স হবে আমাদের, হয়তো ‘পাশে আছি আমরা’ নামটি আর উচ্চারিত হবে না। কিন্তু দশকের পর দশক পেরিয়ে সিঙিয়া স্টেশন যখন আবার সবুজে ঘেরা এক প্রাকৃতিক আশ্রয় হয়ে উঠবে, তখন হয়তো কেউ একটু থেমে ভাববে—একদিন কেউ পাশে এসে দাঁড়িয়েছিল।

এই সবুজ ভবিষ্যতের জন্য, হারানো সিঙিয়া স্টেশনকে আবার ফিরে পাওয়ার আশায়, আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। কারণ একটি চারা শুধু একটি গাছ নয়—তা একটি সময়, একটি পরিবেশ, একটি উত্তরাধিকারের প্রতীক।

প্রকৃতির জন্য, প্রাণের জন্য—বৃক্ষরোপণে পাশে থাকুন! আগামী ১১ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত যশোরের ব্সুন্দিয়ায় আয়োজন করছি বৃ...
10/06/2025

প্রকৃতির জন্য, প্রাণের জন্য—বৃক্ষরোপণে পাশে থাকুন!

আগামী ১১ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত যশোরের ব্সুন্দিয়ায় আয়োজন করছি বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫

প্রতিবছরই আমরা স্বেচ্ছাশ্রমে গাছ লাগিয়ে একটুখানি সবুজ ফেরানোর চেষ্টা করি। এবারের লক্ষ্য— ব্যতিক্রম নয়।গাছ রোপণ এবং যত্নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা।

আমরা চাই, আপনি থাকুন স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়ে অথবা আর্থিক সহায়তা প্রদান করে..

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫  আজ আমরা উদযাপন করেছি বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম। পরিবেশ দূষণ রোধ,...
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫


আজ আমরা উদযাপন করেছি বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম। পরিবেশ দূষণ রোধ, বিশেষ করে প্লাস্টিক দূষণ প্রতিরোধে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটি ছিল বৃক্ষরোপণ ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে।

আমাদের প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদেরই।একসাথে কাজ করি একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবীর জন্য।

ধন্যবাদ সহযোগী সংগঠনগুলোকে, যারা এই আয়োজনে সহায়তা করেছেন।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি - বসুন্দিয়া ইউনিয়ন।"প্লাস্টিক নয়, প্রকৃতি হোক আমাদের অগ্রাধিকার"—এই...
04/06/2025

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে
বৃক্ষরোপণ কর্মসূচি - বসুন্দিয়া ইউনিয়ন।

"প্লাস্টিক নয়, প্রকৃতি হোক আমাদের অগ্রাধিকার"—এই স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৬৪ জেলায় একযোগে পালিত হচ্ছে প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি।

এই উদ্যোগের অংশ হিসেবে বসুন্দিয়া ইউনিয়নে আয়োজিত হচ্ছে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

স্থান: বসুন্দিয়া ইউনিয়ন, যশোর
তারিখ: ৫ জুন ২০২৫, বুধবার
সময়: বিকাল ৪টা

অর্থায়নে: Mission Green Bangladesh, BETA, CAPS, C3ER

সার্বিক সহযোগিতায়: পাশে আছি আমরা

প্রকৃতি আমাদের অস্তিত্বের শেকড়।একটি গাছ মানে একটি প্রাণের নিঃশ্বাস,একটি আশা, একটি ভবিষ্যৎ।

আসুন, আমরা সকলে মিলে গড়ে তুলি সবুজ বসুন্দিয়া।

গাছ লাগাই, সচেতন হই—

প্রকৃতিকে ভালবাসি, প্লাস্টিক দূষণকে বিদায় জানাই।

বসুন্দিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, আবহমান ঐতিহ্য, জীবিকা তুলে ধরার প্রয়াসে, পাশে আছি আমরা সবসময়ই সচেষ্ট। সেই লক্ষ্যে আয়োজন ক...
20/03/2025

বসুন্দিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, আবহমান ঐতিহ্য, জীবিকা তুলে ধরার প্রয়াসে, পাশে আছি আমরা সবসময়ই সচেষ্ট। সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছিল, আমাদের বসুন্দিয়া ফটো কন্টেস্ট-২০২৫....

সকলের সক্রিয় অংশগ্রহণ আর চমৎকার ছবিগুলোর সংযোগ থেকে সেরা ছবি বাছাই করাটা ছিলো কঠিন কাজ। সেই প্রক্রিয়া শেষে, সেরা ছবি গুলো আমাদের হাতে...

সামনের দিনগুলোতে পাশে আছি আমরার তরফ হতে এসব কলা-কৌশল ভিত্তিক প্রতিযোগীতা ও উদ্যোগ অব্যাহত থাকব, সকলের অংশগ্রহণ ও উদ্যোগে ফুটে উঠুক উদ্ভাসিত বসুন্দিয়া...

আমাদের বসুন্দিয়া-Our Basundia আমাদের বসুন্দিয়া #আমাদের_বসুন্দিয়া_ফটো_কনটেস্ট #বসুন্দিয়া #যশোর

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when পাশে আছি আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পাশে আছি আমরা:

Share