চৌগাছা উপজেলার অবস্থান ও সীমানা : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোনে যশোর জেলায় এ উপজেলার অবস্থান। চৌগাছা উপজেলা যশোর জেলা শহরের পশ্চিমে ২৪.০০ কিলোমিটার দূরে অবস্থিত। উপজেলার উত্তরে কোঁটচাদপুর ও কালিগঞ্জ উপজেলা, দক্ষিণ-পূর্বে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা এবং দক্ষিণ- পশ্চিমে মহেশপুর ও শার্শা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলা।
উপজেলা কমপ্লেক্স এর গুরুত্বপূর্ণ বিভাগসমূহ :
উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, পশু সম্পদ, মৎস্য, প্রকৌশল, প্রাথমিক শিক্ষা, নির্বাচন, ত্রান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, পল্লী উন্নয়ন, সমাজসেবা, সমবায়, হিসাবরক্ষণ, খাদ্য, মহিলা বিষয়ক, পরিসংখ্যান, আনছার ভিডিপি, ভূমি, জনস্বাস্থ্য প্রকৌশল, সাব রেজিষ্টার, যুব উন্নয়ন, পাট উন্নয়ন, বন, টেলিফোন, জাতীয় মহিলা সংস্থা।
ভুমিরূপ : মাঝারিও উচু ভুমি বেলে দো-আঁশ এঁটেল দো-আঁশ প্রভৃতি।
উপজেলার দর্শনীয় স্থান :
১। নীলকুঠি, কুঠিপাড়া, চৌগাছা, যশোর।
২। মুক্তিনগর, জগন্নাথপুর, চৌগাছা, যশোর।
৩। জগদীশপুর তুলা উন্নয়ন ও বীজ বর্ধন খামার, জগদীশপুর, চৌগাছা, যশোর।
৪। চৌগাছা ডাক বাংলো, চৌগাছা, যশোর।
৫। বেড়গোবিন্দপুর বাওড় হ্যাচারী কমপ্লেক্স, চৌগাছা, যশোর।
৬। মর্জদ বাওড় হ্যাচারী কমপ্লেক্স, হাজীপুর, চৌগাছা, যশোর।
৭। হাজরাখানা পীর বলুহ দেওয়ান এর মাজার, হাজরাখানা, চৌগাছা, যশোর।
চৌগাছা উপজেলার জনসংখ্যা : ২,৩৪,৫২৩ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
পুরুষ : ১,৩৪,০১১ ও
মহিলা : ১,০০,৫১২ জন।
মোট ভোটার সংখ্যা : (২০০৮ খ্রিঃ অনুযায়ী) ১,৩৪,৭৪৪ জন।
পুরুষ : ৬৬,৫১৩ জন ।
মহিলা : ৬৮,২৩১ জন।
জন্ম হার : প্রতি হাজারে ২০.২০%।
মৃত্যু হার : প্রতি হাজারে ৪.৪৩%।
জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৫৭%।
পৌরসভার সংখ্যা : ০১ টি ( চৌগাছা পৌরসভা)।
ইউনিয়ন সংখ্যা : ১১ টি
গ্রামের সংখ্যা : ১৬০ টি।
মৌজার সংখ্যা : ১৪৩ টি।
শিক্ষা প্রতিষ্ঠান :
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৬১ টি,
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ৬১ টি,
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় - ১২ টি,
স্যাটেলাইট স্কুল - ১৫ টি,
মাধ্যমিক বিদ্যালয় - ৪২ টি,
নিম্ন মাধ্যমিক - ০৪ টি,
কামিল মাদ্রাসা – ০১ টি,
সিনিয়র মাদ্রাসা – ০২ টি,
দাখিল মাদ্রাসা - ২১ টি,
মহাবিদ্যালয় - ০৯ টি,
কিন্ডার গার্ডেন স্কুল - ০৭ টি,
ইংলিশ মিডিয়াম স্কুল - ০১টি ।
শিক্ষার হার : ৫৪%
লাইব্রেরীর সংখ্যা : ০৫ টি।
মসজিদের সংখ্যা : ৩১০ টি।
মন্দিরের সংখ্যা : ১৫ টি।
পত্রিকা অফিস : ০২টি।
পত্রিকার সংখ্যা : ০২ টি কপোতা গেজেট ও দুই গ্রহ।
মুক্তিযোদ্ধা সংসদ : ০১ টি।
সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠি : ০৫ টি।
তূলাবীজ গবেষনাগার : ০১ টি।
ইট ভাটা : ০৯ টি।
বিদ্যুতের সাব ষ্টেশন : ০১ টি।
সিনেমা হলের সংখ্যা : ০১ টি।
উপজেলা হাসপাতাল : ০১ টি।
কমিউনিটি ক্লিনিকের সংখ্যা : ২৩ টি।
স্বাস্থ্য সাব সেন্টার : ০৪ টি।
ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ: ১১ টি।
গুচ্ছগ্রাম বা আবাসন : ০৪ টি।
মোট কৃষি খাস জমির পরিমাণ : ৬১,৮৮৩.৩২ একর
হাটবাজার (সরকারী সংখ্যা) : ২৩ টি।
খাদ্য গুদাম : ০১ টি।
এনজিও সংখ্যা :
স্যানিটেশন কভারেজ : ১০০%
বয়স্কভাতা ভোগীর সংখ্যা : ৩৮১৩ জন
প্রতিবন্ধী ভোগীর সংখ্যা : ৮৯৬ জন
বিধবা ভোগীর সংখ্যা : ২৬৫৯ জন
ভিজিডি ভোগীর সংখ্যা : ১৯০২ জন
মাতৃত্বকাল ভোগীর সংখ্যা : ১৬৫ জন
মুক্তিযোদ্ধা ভোগীর সংখ্যা : ১৩৭ জন
বৃহৎ শিল্প : নাই।
ক্ষুদ্র শিল্প : ১৮১ টি।
কুটির শিল্প : ১৩৫০ টি।
কোল্ডষ্টোরেজ : ০১ টি।
রাস্তার পরিমান : ২৫১ টি।
নদ-নদী : ০৩ টি।
বাওড় : ০৭ টি।
বিল : ০৪ টি।
তথ্য সুত্র:
চৌগাছা উপজেলা পরিষদ