13/08/2026
মানুষটা গরমে অতিষ্ঠ হয়ে ডুকরে কাঁদছেন। একজন পুরুষ মানুষ তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে শিশুর মতো কাঁদছেন!
৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা!
মাথার উপর ছায়া দেওয়ার মতো একটা গাছও নেই। সমুদ্রতীরের কড়া রোদে প্লাস্টিকের তাবুগুলো এক একটি জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়। সেই ফুটন্ত চুল্লির ভেতর আবাল-বৃদ্ধ-বনিতা সবাই যেন সিদ্ধ হতে থাকেন প্রেশারকুকারে মাংস সিদ্ধ হওয়ার মতন।
তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম, অথচ পর্যাপ্ত পানি নেই। সামনে প্লাস্টিকের একটা মাত্র গ্যালন রাখা, অপলক চোখে সেটার দিকে তাকিয়ে ভাবতে হয় -- এইটুকু পানি শেষ হয়ে গেলে বাকি দিনটা কীভাবে পার হবে?
কারবালার মরুপ্রান্তর থেকে হাশরের মাঠ,তাঁরা যেন এক জীবনেই তার সবকিছু অতিক্রম করছেন।
আমি আর আপনি তা কখনোই অনুধাবন করতে পারব না। মাথার ওপর ছাদ, ফ্রিজে বরফ-শীতল পানি, আরও যদি থাকে এসি-ঘর। আমরা বুঝব না আসলে,গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কারো ইচ্ছেমতো পানি পান করতে না পারার কষ্ট! আমরা ওদের কোন কষ্টের একবিন্দুও কল্পনাও করতে পারবো না!
#গাজায়প্রতিদিন
১৩ আগস্ট ২০২৬
~নাঈমা তামান্না আপু
~ST05