09/12/2025
💠 ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস বিশ্বব্যাপী সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেয়। ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন (UNCAC) গ্রহণ করার পর 2004 সাল থেকে দিনটি আন্তর্জাতিকভাবে পালন শুরু হয়। এর মাধ্যমে দেশগুলো দুর্নীতি প্রতিরোধ, আইনগত ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি গ্রহণ করে। বাংলাদেশের ক্ষেত্রে এ দিবসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন (দুদক) র্যালি, শপথ গ্রহণ, স্কুল–কলেজে সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা, মিডিয়া প্রচারণা এবং অনলাইন অভিযোগ ব্যবস্থার প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। সরকারি সেবায় ডিজিটালাইজেশন ও নাগরিক সচেতনতা বৃদ্ধি এসব উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ, যা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করে।
⚜️ আজ তারই ধারাবাহিকতায় যশোর দুর্নীতি দমন কমিশন ( দুদক ) , সমন্বিত জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় " আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ " । এবারের থিম : " দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা " । উক্ত অনুষ্ঠানে দুদকের আমন্ত্রণে অংশগ্রহণ করে " যশোর জিলা স্কুল" এবং " ১ নং যশোর জিলা স্কুল স্কাউট গ্রুপ " । প্রথমে দুদকের সমন্বিত জেলা কার্যালয় এর সামনে র্যালি এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।