03/07/2023
প্লাস্টিকের ব্যাগ পচতে শত শত বছর সময় নেয় যা শেষ পর্যন্ত বাস্তুতন্ত্রের প্রাকৃতিক প্রবাহকে ব্যাহত করে। ঢাকা পানির নিচে চলে যাবার পিছনের কারণও আমাদের এই অতিরিক্ত পলিথিনের ব্যবহার। সেই সাথে প্ল্যাস্টিকদুষণ মাটির উর্বরতা নষ্ট করে দেয়, অরণ্য ও সামুদ্রিক প্রাণীদের বাস্তুতন্ত্র সহ পুরো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়।
পরিবেশের উপর প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়।
এই দিনটি পৃথিবীর সকল মানুষকে সচেতন করতে পালিত হয়, যেন তাঁরা দৈনন্দিন ব্যবহারে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার এড়িয়ে যেতে পারেন।
একটু চেষ্টা করলেই আমরা অনেকাংশে পলিথিনের ব্যবহার কমিয়ে ফেলতে পারি। সবসময় সাথে একটি কাপড়ের ব্যাগ রাখুন। বাজার করার সময় দোকানি পলিথিন দিতে চাইলে নম্রভাবে তাঁকে না করুন। আপনার আশেপাশের মানুষকেও এই ব্যাপারে সচেতন করুন।