Dhopadi ধোপাদী

Dhopadi  ধোপাদী Official Page Of Dhopadi ( It's a beautiful village)

18/03/2026

ধোপাদী গ্রামের বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠব্য ঈদের নামাযের সময়সূচি কমেন্টে জানানোর অনুরোধ রইল।

10/07/2025

📢 SSC 2025: ধোপাদী এলাকার দুই স্কুলের গর্বিত ফলাফল! 🎓🎉
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় ও ধোপাদী আদর্শ উচ্চ বিদ্যালয়, অভয়নগর, যশোর

এই বছর এসএসসি ২০২৫ পরীক্ষায় আমাদের দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে।

🔷 ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় (EIIN: 115480)
✅ পরীক্ষার্থী: ৩২ জন
✅ উত্তীর্ণ: ২৮ জন
✅ পাসের হার: ৮৭.৫০%
🌟 জিপিএ-৫: ৪ জন
🔬 বিজ্ঞান বিভাগে ৪ জন জিপিএ-৫
📚 মানবিক ও ব্যবসায় শিক্ষাতেও ভালো ফলাফল

🔷 ধোপাদী আদর্শ উচ্চ বিদ্যালয় (EIIN: 115514)
✅ পরীক্ষার্থী: ৩২ জন
✅ উত্তীর্ণ: ২৯ জন
✅ পাসের হার: ৯০.৬২%
🌟 জিপিএ-৫: ১ জন
📚 মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ফলাফল সন্তোষজনক

🎊 আমরা এই গর্বিত সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের জন্য শুভকামনা রইল—তোমাদের আগামী দিন হোক আরও উজ্জ্বল।

📍 ধোপাদী, অভয়নগর, যশোর

13/06/2025

ধোপাদী কেন্দ্রীয় পাঠাগার পুনরায় চালুর আহ্বান
📚✨ জ্ঞানের আলো আবার ফিরুক ধোপাদীতে ✨📚

ধোপাদী কেন্দ্রীয় পাঠাগার — একটি সময় এই পাঠাগার ছিল ধোপাদী অঞ্চলের ছাত্র-ছাত্রী, যুবসমাজ ও জ্ঞানপিপাসু মানুষের মিলনমেলা। পড়াশোনার পাশাপাশি বইপড়ার অভ্যাস গড়ে তোলার পেছনে এই পাঠাগার পালন করেছিল এক অনন্য ভূমিকা।

প্রতিষ্ঠার শুরুতে পাঠাগারটি যথেষ্ট সাড়া ফেলেছিল। স্থানীয় তরুণদের উদ্যোগে বই সংগ্রহ, নিয়মিত পাঠ কার্যক্রম ও পাঠচক্র গঠনের মাধ্যমে এটি হয়ে উঠেছিল এক প্রাণবন্ত জ্ঞানকেন্দ্র। কিন্তু নানা প্রতিবন্ধকতা, সংগঠনিক দুর্বলতা ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অভাবে পাঠাগারটি বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেছে। পাঠাগারের দরজায় আর কেউ কড়া নেড়ে বলে না—“আজ নতুন কোন বই এসেছে?”, “এই মাসের পাঠচক্র কখন?”, “বইপড়া প্রতিযোগিতা হবে কবে?”
এই দীর্ঘ নীরবতা ভাঙতে এখন সময় এসেছে।

কিন্তু বাস্তব চিত্রটা উদ্বেগজনক।
📌 পাঠাগারের অবকাঠামো আজ নাজুক।
📌 চেয়ার-টেবিল, আলমারি, বই রাখার মত উপযুক্ত সরঞ্জাম কিছুই নেই।
📌 অনেক বই নষ্ট হয়ে গেছে, অনেক হারিয়ে গেছে।

তবুও আমরা আশাবাদী — কারণ পাঠাগার আবার চালু করার স্বপ্ন আমরা দেখছি সবাই মিলে।
আমরা চাই ধোপাদী কেন্দ্রীয় পাঠাগার আবার চালু হোক। আমরা চাই ধুলো জমা বইগুলোর পাতা আবার উল্টে যাক। আমরা চাই ধোপাদীর ভবিষ্যৎ প্রজন্ম ফিরে পাক সেই জ্ঞানের ঠিকানা।

📌 আমাদের পরিকল্পনা:
✅পরিত্যক্ত পাঠাগার কক্ষটি পুনর্গঠন
✅নতুন করে চেয়ার-টেবিল, বুকশেলফ ও আলো-প্রশ্বাসের ব্যবস্থা
✅পাঠাগারের পূর্বের সংগ্রহ পুনর্বিন্যাস
✅নতুন বই সংগ্রহের উদ্যোগ
✅নিয়মিত পাঠচক্র, পাঠ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা
✅স্বেচ্ছাসেবকভিত্তিক ব্যবস্থাপনা কমিটি
✅স্থানীয় স্কুল-কলেজ ও সচেতন নাগরিকদের সম্পৃক্ততা

📢 আপনার অংশগ্রহণই পারে পাঠাগারকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে।
যারা পাঠাগারকে ভালোবাসেন, যারা চান ধোপাদীর শিশু-কিশোর-তরুণেরা বইয়ের বন্ধু হয়ে উঠুক, তারা এগিয়ে আসুন।

আমাদের উদ্যোগকে সফল করতে আপনার পরামর্শ, সময় ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।

চলুন, আবার জাগিয়ে তুলি ধোপাদী কেন্দ্রীয় পাঠাগারকে।
আবার বইয়ের ঘ্রাণে ভরে উঠুক আমাদের সমাজ।
জ্ঞান হোক আমাদের প্রেরণা, পাঠাগার হোক আমাদের ঠিকানা।

#ধোপাদী_কেন্দ্রীয়_পাঠাগার
#বইপড়ুন_দেশগড়ুন
#জ্ঞান_আলো_সবার_জন্য
#ধোপাদীর_গৌরব

🕋 আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর "সবার জন্য কুরবানি – ২০২৫"📍 স্থান: ধোপাদী গ্রাম, নওয়াপাড়া, অভয়নগর, যশোরআলহামদুলিল্লাহ!আস-সুন্ন...
07/06/2025

🕋 আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর "সবার জন্য কুরবানি – ২০২৫"
📍 স্থান: ধোপাদী গ্রাম, নওয়াপাড়া, অভয়নগর, যশোর

আলহামদুলিল্লাহ!
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ধোপাদী গ্রামে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সফলভাবে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সেইসব পরিবারে, যাদের পক্ষে কুরবানির মাংস পাওয়া হয়তো স্বপ্নের মতো।

🌸 "উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে" – এই মিশনকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশন ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

🤲 আল্লাহ্‌ সকল অংশগ্রহণকারী ও সহায়তাকারীদের কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

#সবারজন্যকুরবানি #ধোপাদী #সুন্নাহর_সাথে #মানবসেবায়আমরা

08/03/2025
11/02/2025

ধোপাদী, সবুজবাগ ও পোড়াবাড়ি সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে চার দিনব্যাপী খুলনা বিভাগের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল এর চতুর্থ দিন অর্থাৎ সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির করছেন হযরত মাওলানা আবরাহুল হক আসিফ।

বিসমিল্লাহির রহমানির রহিমধোপাদী গ্রাম, সবুজবাগ ও পোড়াবাড়ী সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে৪ দিনব্যাপী ১৬তম ঐতিহাসিক তাফসীরুল...
31/01/2025

বিসমিল্লাহির রহমানির রহিম

ধোপাদী গ্রাম, সবুজবাগ ও পোড়াবাড়ী সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে

৪ দিনব্যাপী ১৬তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল

তারিখ:
৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ (শনিবার থেকে মঙ্গলবার)
সময়:
প্রতিদিন বাদ আছর
স্থান:
ধোপাদী হাইস্কুল ময়দান
---
খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল

প্রথম দিন: ৮ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)

প্রধান বক্তা:
হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান নোমানী
(ঢাকা)

দ্বিতীয় বক্তা:
হযরত মাওলানা মুফতি রাকিবুল হাসান
(ইমাম ও খতিব, একতারপুর ফারাজীবাড়ী জামে মসজিদ)

সভাপতি:
হাফেজ আবুল হাসান
(ইমাম, ধোপাদী চৌরাস্তা বাইতুল কারিম জামে মসজিদ)
---
দ্বিতীয় দিন: ৯ ফেব্রুয়ারি ২০২৫ (রোববার)

প্রধান বক্তা:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন
হযরত মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী
(ঢাকা)

দ্বিতীয় বক্তা:
আলহাজ্ব মাওলানা গোলাম মওলা
(ইমাম ও খতিব, নওয়াপাড়া বাজার জামে মসজিদ)

সভাপতি:
মাওলানা এরশাদ আলী
(ইমাম, ধোপাদী ডুমুরতলা বাইতুন নাজাত জামে মসজিদ)
---
তৃতীয় দিন: ১০ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার)

প্রধান বক্তা:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন
হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন
(ঢাকা)

দ্বিতীয় বক্তা:
হযরত মাওলানা রবিউল ইসলাম
(খুলনা)

সভাপতি:
ক্বারী মোজাফফার হোসেন
(ইমাম, ধোপাদী সরদারপাড়া বাইতুল আকসা জামে মসজিদ)
---
চতুর্থ দিন: ১১ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার)

প্রধান বক্তা:
হযরত মাওলানা আবরারুল হক আসিফ
(ঢাকা)

দ্বিতীয় বক্তা:
আলহাজ্ব মাওলানা মুফতি মুজিবুর রহমান
(মুহতামিম, দড়াটানা মাদ্রাসা ও সভাপতি, যশোর জেলা ফতওয়া বোর্ড)

সভাপতি:
আলহাজ্ব এম.এম. আমিন উদ্দীন
(সাবেক সংসদ সদস্য, যশোর-৪; সভাপতি, মাহফিল এন্তেজামিয়া কমিটি)
---
বিশেষ আকর্ষণ:

এশিয়ার খ্যাতনামা ওলামায়ে কেরামগণ মাহফিলে তাশরিফ আনবেন। ইসলামী জ্ঞানার্জনের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।
---
আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী অর্জন করুন।

বাস্তবায়নে:
মাহফিল এন্তেজামিয়া কমিটি

যোগাযোগ:
০১৭১১-৩৭৮০৩৮, ০১৯১৭-৩৭৮০৩৮

ধোপাদী প্রিমিয়ার লিগ সিজন ৩-এর মহা-উদ্বোধন!আগামীকাল ২০ ডিসেম্বর শুরু হচ্ছে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। থাকছে দারু...
19/12/2024

ধোপাদী প্রিমিয়ার লিগ সিজন ৩-এর মহা-উদ্বোধন!

আগামীকাল ২০ ডিসেম্বর শুরু হচ্ছে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। থাকছে দারুণ উত্তেজনা, প্রতিযোগিতা, এবং চমকপ্রদ ইভেন্ট। যুক্ত হন আমাদের সঙ্গে এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে!

16/12/2024

ধোপাদী দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা রহিমা খাতুন, ওমরা হজ্জে গিয়ে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আমাদের সকলের শ্রদ্ধা ভাজন রহিমা আপার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

Address

Dhopadi
Jessore
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhopadi ধোপাদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Village Our Heaven

Need someone to write the story of our village.