01/04/2025
প্রতি বছরই ঈদের ছুটিতে পরিবার/প্রিয়জনের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটে যাই। আর বাইকাররা তো ভালোবাসার বাইক নিয়েই চলে যাই গ্রামে। আর ঈদের সময় দুর্ঘটনার হার বেড়ে যায় যা বিগত সময় গুলো থেকে আমরা দেখে আসছি।
রাইডাররা হাইওয়ে রাইডের সময় নিম্নের পয়েন্ট গুলো একটু খেয়াল রাখবেন। তাহলে যাত্রাপথ আরো বেশি নিরাপদ হবে।
⏩রাইডার ও পিলিওন দুজনেই সার্টিফাইড মানের হেলমেট ব্যবহার করুন। সেফটি গার্ড ব্যবহার করুন, যেমন নি-গার্ড, এলবো-গার্ড, জ্যাকেট, ভালমানের কেডস/রাইডিং শু।
⏩অতিরিক্ত গতি পরিহার করুন। অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
⏩পরিবারের সবাই সহ বাইক রাইড না করাই উত্তম।
⏩সাথে রেইনকোট রাখুন কারণ বর্ষাকাল প্রায় চলে আসেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। সাথে যে ব্যাগ ক্যারি করছেন সেটার জন্যে কিছু সাথে রাখুন কারন হাইওয়ে তে আপনি এমন জায়গায় থাকতে পারেন যেখানে দাঁড়ানোর মত কোন জায়গা নেই।
⏩চেষ্টা করুন ভোর বেলা রওনা করার। তাহলে অল্প সময়ে অনেক রাস্তা ক্রস করতে পারবেন।
⏩বাইকের সকল প্রকার ভ্যালিড কাগজপত্র+লাইসেন্স+ভোটার আইডি কার্ড সাথে রাখুন।
⏩হাইওয়েতে পুলিশ সিগন্যাল দিলে থামুন এবং তাদের সহযোগিতা করুন।
⏩অতিরিক্ত ভারী ব্যাগ বহনে সতর্কতা অবলম্বন করুন। ব্যাগ কাঁধে না নিয়ে পিলিয়ন সিটে বাঞ্জি-কড দিয়ে ভালোভাবে বেধে নিন।
⏩বাড়ির উদ্দেশ্য রওনা হওয়ার আগে ভালভাবে নিজের বাহনটির সার্ভিসিং করিয়ে নিন, এবং ক্লাচ কেবল, এক্সেলারেটর ক্যাবল,ইঞ্জিন ওয়েল সহ আনুষাঙ্গিক পার্টস পরিবর্তন করে নিন।
⏩প্রতি ৬০-৮০ কিমি পর পর ১০-১৫ মিনিট এর বিরতি নিন। কারণ আপনার ও বাইকের উভয়েরই বিশ্রামের প্রয়োজন।
⏩ ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ে বাড়ির দিকে রওনা দিবেন না।
⏩কোন বাস বা ট্রাক ওভারটেক করার সময় ডানে বামে গাড়ি আছে কি না ভাল ভাবে খেয়াল করে ওভারটেক করুন।
⏩আপনার অপর দিক থেকে আসা যানবাহন যখন ওভারটেক করে তখন আপনি আগে থেকেই প্রয়োজনীয় জায়গা দিয়ে দিন।
⏩কখনও কোন যানবাহন এর সাথে পাল্লা দিতে যাবেনা না। মনে রাখবেন আপনার অল্প সময় এর অসতর্কতার কারনে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
⏩রাতে রাইড করার ক্ষেত্রে কোন বাজার/ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়া ব্রেক নিবেন না।
⏩হাইওয়েতে যাওয়ার পুর্বে হাইওয়ে পুলিশের নাম্বার সাথে রাখুন অথবা যেই কোন ধরনের বিপদের মুখোমুখি হলে সাথে সাথে ৯৯৯ এ কল করে সাহায্য নিন।
⏩ পিলিওন নেওয়ার ক্ষেত্রে রাইডার পিলিওন হলে খুব ভালো হয়।
⏩ চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। দরকার হলে কোন বাজারে বা হোটেলে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিন।
⏩সবার ঈদ যাত্রা সুন্দর ও নিরাপদ হোক। 🎉🎉