05/07/2026
০৪ জুলাই ২০২৬ খ্রি. শনিবার,
যশোর জিলা স্কুল, যশোর এর নির্মাণাধীন দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এম.পি. মহোদয়। উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ আশেক হাসান মহোদয় ; জেলা পরিষদ, যশোর এর প্রশাসক জনাব মোঃ দেলোয়ার হোসেন খোকন; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর জনাব ফারুকে আজম মোঃ আব্দুস সালাম; মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা বিভাগীয় অঞ্চলের উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান; যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুল হোসেন; শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যশোরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাদিউজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জয়নুল আবেদীন, শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং শিক্ষাবোর্ড চেয়ারম্যান মহোদয় বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি বৃক্ষ রোপণ করেন।দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক- শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেন এবং বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
শিক্ষার আধুনিক অবকাঠামো উন্নয়নে এসকল প্রকল্প ভবিষ্যত প্রজন্মের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে যশোর জিলা স্কুল রেড ক্রিসেন্ট ব্রাঞ্চ এর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান এবং সম্পুর্ণ অনুষ্ঠানে দায়িত্ব পালন করে।