10/07/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোক সংবাদ ও গভীর সমবেদনা
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের এইচডিও (HDO) পরিবারের সম্মানিত সভাপতি ডক্টর সাজ্জাদ ভাইয়ের শাশুড়ি আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উনার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
আমরা ডক্টর সাজ্জাদ ভাই ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
বিশেষ দ্রষ্টব্য :এই মর্মে আমাদের আজকের প্রোগ্রামটি স্থগিত করা হলো পরবর্তীতে প্রোগ্রামের তারিখ জানিয়ে দেওয়া হবে।