Youth: The Compass of Tomorrow

Youth: The Compass of Tomorrow অশ্লীলতা বিরোধী সংগ্রামী আমরা

14/10/2024

আবু সুলাইমান দারানি নামে অনেক বড় একজন বুযুর্গ ছিলেন। তিনি নিজের ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, একবার আমি এক ওয়াজের মজলিসে গেলাম। যিনি ওয়াজ করছিলেন তার আলোচনা আমার অন্তরে গভীর রেখাপাত করল। কিন্তু মজলিস যখন শেষ হয়ে গেল সাথে সাথে সেই আছরও শেষ হয়ে গেল। আমি আরেকদিন তার মজলিসে উপস্থিত হলাম। এবার মজলিস শেষ হওয়ার পরে বাড়িতে যাওয়ার পথেও আমি অনুভব করলাম, তার ওয়াজের আছর অন্তরে বিরাজ করছে। বাড়িতে যাওয়ার পরে সেই আছর চলে গেল। এরপরে যখন তৃতীয়বার তার মজলিসে উপস্থিত হলাম তখন মজলিস থেকে বের হয়ে ঘরে পৌঁছার পরও আমার অন্তরে সেই ওয়াজের আছর অনুভব করছিলাম। সেদিন আমি ঘরে ঢুকে গুনাহের সকল আসবাব, আল্লাহর নাফরমানীর সকল উপকরণ ভেঙে ফেলে দিলাম এবং সেদিন থেকে আল্লাহর রাস্তাকে আপন করে নিলাম।
[হেকায়াতে সাহাবা : ৯]
#আকাবিরকথন

মিনিমালিজম ও নববি  জীবনাদর্শ জীবন দর্শন হলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা চেতনার...
13/09/2024

মিনিমালিজম ও নববি জীবনাদর্শ

জীবন দর্শন হলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা চেতনার সম্মেলন।মিনিমালিজম হলো একটি হাল আমলের নব্য জীবনদর্শন যা আমাদেরকে শেখায় সবকিছুতে ‘কমই শ্রেয়’ দর্শনের অনুসারী হওয়া।প্রায় সাড়ে চৌদ্দশ বছর পূর্বে নববী জীবনাদর্শ ও আমাদের কে শেখায় অল্পে তুষ্টি থাকা। সেটা কি হবে কোন একসাথে খুঁজে বের করি।

মিনিমালিজম এর ধারণা প্রথমে শুরু হয় ১৮০০ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দের দিকে এবং ২০০০ সালের পরে এটা ব্যাপক সাড়া জাগে জীবনধারা হিসাবে, যেটা তারা এখনো বহল। মিনিমালিজম এর সঙ্গে উদ্দেশ্য জীবনটাকে সহজ করা , আপনাকে জীবনের মূল্য সম্পর্কে দ্বিধান্বিত হতে শেখানো। যা করছেন, সেটি কি আপনার জন্য সত্যিই দরকারি? যেভাবে যাপন করছেন আপনার প্রতিদিনকার জীবন, তা ঠিক কতটা সঙ্গত? যেসব বস্তু আপনার মালিকানাধীন, সেসবের কতটা প্রয়োজন আছে আপনার দৈনন্দিন জীবনে? কতজন মানুষের সাথে আপনার অর্থবহ ও গভীর সম্পর্ক রয়েছে আপনার? আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে কতটা সচেতন আপনি? আপনি যা অর্জন করতে চান জীবনে, তার সাথে কি আপনার দৈনন্দিন কাজকর্মের মেলবন্ধন আছে, এবং থাকলে কতটা? প্রতিদিন যে কাজগুলো করেন, সেগুলোর কয়টি অর্থবহ আর কয়টি অর্থহীন?আশা করছি মিনিমালিজম কি এবং আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেটা উপলব্ধি করতে পেরেছেন।

পর্যালোচনার এ পর্যায়ে জানবো নবী সাঃ এর জীবন কেমন ছিল।একই সাথে উত্তর খোঁজার চেষ্টা করব সুন্নাহ মাফিক জীবন কি আমাদেরকে মিনিমালিস্টিক হতে উৎসাহিত করে যা এই আমলের ট্রেন্ডিং জীবনধারা।

কেমন ছিল নবী সাঃ এর ঘরঃ

ঘরের দেয়ালে কোন প্রকার জীবের ছবি ছিল না।কারণ অপ্রয়োজনীয় কোন আসবাবপত্র নবীর ঘরে শোভা পায়নি। নবীর ঘরের আসবাবপত্র ছিল হাতে গোনা কয়েকটি।নবীর পানপাত্র ছিল লোহার পাত দিয়ে বাঁধাই করা কাঠের তৈরি এক পাত্র । ঘরের ছিল একটি লৌহ-বর্ম। ঘরের পিছনে একটা ছিল খেজুরের পাতার যেখানে ঘুমালে নবীজি সঃ এর পিঠে দাগ পড়তো।এই অল্প সংখ্যক কিছু জিনিসই ছিল নবীজির ঘরে।
মিনিমালিজম জীবন দর্শন ও আমাদের এই একই কথাই বলে ঘরে ততটুকু জিনিসই থাকবে যা প্রয়োজনীয়।

খাওয়া দাওয়া ব্যাপারে নবীজিঃ
রাসুল সা খাওয়ার ক্ষেত্রে মধ্যমপন্থী। তিনি কখনো পেট সম্পূর্ণ ভরে খাবার খেতেন না তিনি পেটের একাংশ খাবার দাবা পূর্ণ করতেন এক অংশ পানি দ্বারা এবং এক অংশ খালি রাখতেন। এভাবেই খাওয়া দাওয়া ক্ষেত্রে তিনি ছিলেন অল্পতে তুষ্ট।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটি অনুধাবন করুন। তিনি বলেন,
“সৌভাগ্য তো ইসলামের পথে হিদায়েত প্রাপ্তদের জন্য, এমতাবস্থায় তার জীবনোপকরণও যথেষ্ট ও তুষ্টি পূর্ণ”

সংক্ষিপ্ত এই আলোচনা পরিশেষে আমরা দেখতে পাই যে সুন্নাহ মাফিক জীবন ব্যবস্থার বর্তমান নামই মিনিমা্লিস্টিক জীবনধারা যেটা পৃথিবীর মানুষ ২০০০ সালের পরে এসব উপলব্ধি করেছে সেটা আমাদের প্রিয় নবী প্রায় সাড়ে চোদ্দশ বছর আগে নিজের জীবনে প্রতিফলন ঘটিয়ে আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গিয়েছেন। তাই আসুন আমরা সুন্নাহকে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য দেই।

এবারের রমাদান ইফতার প্রজেক্ট এর পরিকল্পনা নিম্নরূপ:গত তিন বছর যাবত ছোলা, মুড়ি, পিয়াজি, বেগুনি, আলুর চপ,খেজুর,আপেল ইত্য...
30/03/2024

এবারের রমাদান ইফতার প্রজেক্ট এর পরিকল্পনা নিম্নরূপ:
গত তিন বছর যাবত ছোলা, মুড়ি, পিয়াজি, বেগুনি, আলুর চপ,খেজুর,আপেল ইত্যাদি আইটেম দ্বারা সুবিধাবঞ্চিত মানুষদেরকে ইফতারি করানো হয়েছে। এই বছর পরিকল্পনা করেছি কিছুটা ভিন্ন।সেটা হলো এই বছর প্রতিজনকে চিকেন খিচুড়ি (পর্যাপ্ত পরিমাণ) দেওয়ার নিয়ত করেছি।

প্রতিজনের ইফতারি করানোর জন্য এবার মোট 70 টাকা ধার্য করা হয়েছে সার্বিকভাবে বাজার মূল্য পর্যবেক্ষণ করে। এবার সর্বমোট ১০০ জন দের অধিক কে ইফতারি করানোর সিদ্ধান্ত নিয়েছি। যার জন্য আমাদের প্রায় সাত হাজার (৭০০০) টাকার প্রয়োজন।এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

-আবীর হাসান
Founder Youth: The Compass of Tomorrow

আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু Youth: The Compass of Tomorrow এর পক্ষ থেকে।আল্লাহ সুবহানা তায়ালা গত তিন বছর আমার...
19/03/2024

আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু Youth: The Compass of Tomorrow এর পক্ষ থেকে।

আল্লাহ সুবহানা তায়ালা গত তিন বছর আমার(জি এম আবীর হাসান)দ্বারা সফলভাবে ইফতার প্রজেক্ট সম্পন্ন করিয়েছেন। গত তিন বছরে প্রায় ২০০ জন মানুষকে ইফতারি করানোর তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ই ধারাবাহিকতাই এই বছর ও আমি অসহায় মানুষকে ইফতারি করাতে চাচ্ছিলাম আরো বৃহৎ পরিসরে আপনাদের কে সাথে নিয়ে।
হাদীসে এসেছে-
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াবে কোনো কম করা হবে না।"

এই হাদিস এর ওপর আমলের উদ্দেশ্য যদি কেউ আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে সদাকা হিসাবে অংশ গ্রহণ একান্ত কাম্য। ইফতারির সকল আর্থিক বিবরণী এর আপডেট পেজ এ পাবেন ইন শা আল্লাহ।
নিম্নোক্ত নম্বর এ send money করবেন ইন শা আল্লাহ। অবশ্যই রেফারেন্স হিসাবে 'Donation' লিখবেন।

01996344352 Bkash (Personal)
01303648703 Nagad & Rocket (Personal)

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth: The Compass of Tomorrow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share