Jagorani Chakra Foundation

Jagorani Chakra Foundation JCF is a National Voluntary Social Welfare Organization Founded in 1976 at Jashore.

At the end of 1975 some jubilant youths of Jessore formed Jagorani Chakra Foundation (JCF) to develop the situation of poor communities. They also identified that the problem is more social and political than economical. JCF started its journey with adult literacy program and developed its own adult literacy curriculum which was a unique example at that time. In 1976, JCF implemented its first dev

elopment intervention and started non-formal education centre for the children and in 1977 got the registration from Directorate of Social Welfare. JCF still believes education is the key to all development and it is the first priority in taking any new intervention. In 1981, a new horizon opened before JCF when it started working with the untouchable community, the sweeper community. The success of this intervention gave JCF courage to go with community development approach and later JCF successfully implemented a number of community development projects whose beneficiaries are now running their own people’s institution by themselves.

সকল বাবাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বাবা দিবসের শুভেচ্ছা। 💙
21/06/2026

সকল বাবাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বাবা দিবসের শুভেচ্ছা। 💙

"বারো মাসে তেরো পার্বণ"—এই নিয়েই তো আমরা বাঙালি! আর এখন ফলের মধুমাস চলায় প্রতি বছরের ন্যায় এবারও জাগরণী চক্র ফাউন্ডেশন প...
21/06/2026

"বারো মাসে তেরো পার্বণ"—এই নিয়েই তো আমরা বাঙালি! আর এখন ফলের মধুমাস চলায় প্রতি বছরের ন্যায় এবারও জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি স্কুল প্রোগ্রামের 'শিশুস্বর্গ প্রাথমিক বিদ্যালয়' (বি-ব্লক, যশোর) এবং 'অগ্রণী প্রাথমিক বিদ্যালয়' (মোল্লাপাড়া, যশোর)-এ ১৮ জুন ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য ‘বার্ষিক ফল উৎসব’-এর আয়োজন করা হয়। ২৬ রকমের দেশি-বিদেশি ফলের এক অপূর্ব ও দৃষ্টিনন্দন সমারোহে সাজানো এই উৎসবটি ছিল অত্যন্ত সুন্দর ও আনন্দময়। কেবল আনন্দের মাঝেই সীমাবদ্ধ না থেকে, এই আয়োজনের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের বিভিন্ন ফলের নাম, চেনার উপায় এবং সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, যা শিশুদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে। রঙিন ফল আর শিশুদের অনাবিল হাসিমুখের মেলবন্ধনে জাগরণী চক্র ফাউন্ডেশনের স্কুল প্রাঙ্গণ আজ সত্যিই এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল।

সুবিধাবঞ্চিত নারীদের একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে ২০১৫ সালে এক অনন্য উদ্যোগ নেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচ...
21/06/2026

সুবিধাবঞ্চিত নারীদের একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে ২০১৫ সালে এক অনন্য উদ্যোগ নেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু। তাঁর ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিকভাবে শুরু হয় স্বাস্থ্য-সহায়তা কার্যক্রম।

শুরুতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কর্ম-এলাকায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হতো। কিন্তু মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বাস্তবতা অনুযায়ী দেখা যায়, অনেক নারী প্রজনন স্বাস্থ্যের অত্যন্ত জটিল ও বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, যা তাঁদের দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে তুলেছে । তাঁদের বেশিরভাগেরই প্রয়োজন ছিলে উন্নত চিকিৎসা সেবা বা জরুরি সার্জারি । এই বাস্তবতা ও সংবেদনশীল সমস্যার গুরুত্ব অনুধাবন করেই পরবর্তীতে সংস্থার নিজস্ব অর্থায়নে পূর্ণাঙ্গভাবে চালু হয় ‘স্বাস্থ্য-সহায়তা প্রকল্প’।

বর্তমানে এই প্রকল্পের আওতায় ১৭ জন প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মী নিরলসভাবে মাঠপর্যায়ে কর্মরত। মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কর্মীরা নির্দিষ্ট এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানের তথ্য আগেই জানিয়ে দেন। সেই অনুযায়ী রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা, নিয়মিত চেক-আপ ও ফলোআপ করা হয়।যদি কোনো রোগীর অপারেশন বা বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিকভাবে রোগীকে সহায়তা করেন। রোগীকে ও তাঁর পরিবারের কাউন্সেলিংসহ বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও অপারেশন সম্পন্ন হওয়া পর্যন্ত পাশে থাকেন।
রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ সম্পূর্ণভাবে বহন করে জাগরণী চক্র ফাউন্ডেশন। সেবা সমূহ:
• হাসপাতালে ভর্তি ফি ও ডাক্তারের ফিস
• প্রয়োজনীয় ওষুধপত্র
• সকল প্রকার স্বাস্থ্য পরীক্ষা ও সহায়তা।
• অপারেশন ও অপারেশন-পরবর্তী ফলোআপের ব্যবস্থা।

মে ২০২৬ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ২৭,২৭৮ জন রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে! সুবিধাবঞ্চিত নারীদের মুখে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগে এ যাবৎ প্রায় ৫৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
সুস্থ নারী, সমৃদ্ধ পরিবার। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জাগরণী চক্র ফাউন্ডেশন সবসময় বদ্ধপরিকর।
https://jcf.org.bd/জীবনে-ফেরা/

জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এসআরএসপি প্রকল্পের অগ্রগতি ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত-বিশ্ব খাদ্য কর্মসূচি (ড...
17/06/2026

জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এসআরএসপি প্রকল্পের অগ্রগতি ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত-
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)- এর সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) কর্তৃক বাস্তবায়িত বন্যার পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান (এসআরএসপি) প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রকল্পের অগ্রগতি এবং পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা ১৬ জুন ২০২৬ তারিখে মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনীষা রানী কর্মকার। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব তাহমিনা মিনা আক্তার চৌধূরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি পর্যালচনা এবং বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয় । বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির মূললক্ষ্য হলো বন্যার পূর্বাভাসের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী, কার্যকর এবং মর্যাদাপূর্ণ মানবিক সহায়তা নিশ্চিত করা। এর মাধ্যমে মানিকগঞ্জ জেলার বন্যাপ্রবণ শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় ১৬,৭০০ পরিবারের দুর্যোগ মোকাবিলা, ক্ষতি হ্রাস এবং পুনরুদ্ধার সক্ষমতা বৃদ্ধি হবে । প্রকল্পের আওতায় বন্যা ঝুঁকিতে থাকা পরিবার চিহ্নিতকরণ, আগাম সহায়তা প্রদান, জীবনরক্ষাকারী প্রস্তুতিমূলক বার্তা প্রচার, স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে । এছাড়াও স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ের মাধ্যমে আগাম সতর্কতা ও আগাম পদক্ষেপ গ্রহণের সক্ষমতা আরও শক্তিশালী করা হবে।
সভায় অংশগ্রহণকারী সদস্যগণ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তার কার্যকারিতা বৃদ্ধিতে এ ধরনের আগাম কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। জাগরণী চক্র ফাউন্ডেশন আশা প্রকাশ করে যে, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটি মানিকগঞ্জ জেলার বন্যাপ্রবণ এলাকায় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

JCF had the honor of hosting a high-level delegation from Heifer International Nepal, including Board Members of Heifer ...
10/06/2026

JCF had the honor of hosting a high-level delegation from Heifer International Nepal, including Board Members of Heifer International, for an inspiring Learning Sharing visit of JCF Microfinance Program’s initiatives to women entrepreneurs in Chasra area as well as Strengthening Climate-smart Vegetables and Flowers Value Chain in Bangladesh projects interventions at the Nowdagram Women’s Cooperative socio-economic development model on 8 June 2026. The delegation—comprising Mr. Bhishma Nepali, Mr. Gurung Brahma Dhoj, Mr. Dipesh Pokharel, Mr. Nirmal Chhetri, and Mr. Rajan Kumar Nyaupane—were welcomed at the cooperative’s solar irrigation premises.
Throughout the interactive sessions with JCF management and field visits, the delegation closely observed breakthrough achievements in safe food production and climate-smart farming in adverse climatic situation. They highly commended our female farmers' adoption of innovative practices, including Integrated Pest Management (IPM), eco-friendly solar-powered irrigation, and the impactful "Soil Doctors" initiative carried out in collaboration with SRDI. A standout highlight that deeply impressed the visitors was the fact that the cooperative is entirely women-led, which they hailed as an exceptional milestone for social inclusion, economic empowerment, and leadership in the agricultural value chain. Also, highly appreciated, JCF microfinance programs’ support to enhance women entrepreneurs’ business initiatives, and health program.
The day concluded with a high-level consensus exchange meeting at the head office, held in the gracious presence of Ms. Marina Akhter, Executive Director of Jagorani Chakra Foundation. Joined by senior leadership—including Mr. David Gomes, Programme Director, Heifer International Bangladesh dialogue reinforced a strong mutual commitment to sustainable cooperative development, cross-country learning, and regional collaboration to further drive inclusive economic growth.

24/05/2026
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্মরণে ১৬ মে ২০২৬ বিকেল ৫টায় নাগরিক শোকসভা কমিটি...
18/05/2026

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্মরণে ১৬ মে ২০২৬ বিকেল ৫টায় নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে যশোর টাউন হল ময়দানে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। গভীর শ্রদ্ধা, ভালোবাসায় যশোরের এই কৃতী সন্তানকে স্মরণ করতে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ঐতিহাসিক টাউন হল ময়দান। মানুষের কল্যাণে আজীবন নিবেদিতপ্রাণ আরজুকে স্মরণ করতে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, আরআরএফ- এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক পাভেল চৌধুরী, কবি কবির হোসেন তাপস, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, কবি ও অর্থনীতিবিদ আবদুর রব, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, জয়তী সোসাইটির সভাপতি ও আবৃত্তিশিল্পী কাজী লুৎফুন্নেসা, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, আজাদুল কবির আরজুর ছোট ভাই বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন সানোয়ার আলম খান দুলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি শ্রাবণী সুরসহ আরও অনেকে। নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব কবি কাজী মাজেদ নওয়াজ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আজাদুল কবির আরজু ছিলেন— মানবকল্যাণ, উন্নয়ন চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর কর্ম, দর্শন ও মানবিকতা আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে প্রকাশিত আজাদুল কবির আরজু স্মারকগ্রন্থ ‘জাগরণের মহাপ্রাণ’ উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ ও যশোরের বিশিষ্ট নাগরিকগণ। ২৬২ পৃষ্ঠার এ স্মারকগ্রন্থে স্থান পেয়েছে ৭৩ জন লেখকের স্মৃতিচারণ, মূল্যায়ন ও তথ্যসমৃদ্ধ লেখা— যেখানে উঠে এসেছে আজাদুল কবির আরজুর কর্মময় জীবন, মানবিক দর্শন ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদানের নানা দিক।
আজাদুল কবির আরজুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া নাগরিক শোকসভায়— পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠ, সুরধুনী সঙ্গীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় শোকসঙ্গীত পরিবেশন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আজাদুল কবির আরজুর কর্মময় জীবনের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

সুধীজাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা আগামী ১৬ মে ২০২৬, শ...
15/05/2026

সুধী
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা আগামী ১৬ মে ২০২৬, শনিবার, যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে।
শোকসভাটি অনিবার্য কারণে বিকাল ৪টার পরিবর্তে আনুমানিক একঘণ্টা পরে শুরু হবে। সময়সূচির এই অনাকাঙ্খিত পরিবর্তনে আমরা দুঃখ প্রকাশ করছি।

যশোরের এই কৃতী সন্তানকে স্মরণ করতে নাগরিক শোকসভায় আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

ডা. আবুল কালাম আজাদ লিটু
আহ্বায়ক
নাগরিক শোকসভা কমিটি

১৪ মে ২০২৬ তারিখে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জোনাল ম্যানেজারদের সমন্বয় সভা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত...
14/05/2026

১৪ মে ২০২৬ তারিখে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জোনাল ম্যানেজারদের সমন্বয় সভা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক জনাব মেরীনা আখতার। পরিচালক (মাইক্রোফাইন্যান্স) জনাব আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) জনাব বিশ্বজিৎ কুমার ঘোষ, সকল উপপরিচালক, সকল জোনাল ম্যানেজারসহ সংস্থার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল বিভাগীয় প্রধান।

Address

46 Mujib Sarak
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8802477765045

Alerts

Be the first to know and let us send you an email when Jagorani Chakra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jagorani Chakra Foundation:

Share