চির অম্লান'২৪

চির অম্লান'২৪ "সফলতা প্রাপ্তিতে আমরা নিরবিচ্ছিন্ন"
[2016 - 2024]

কৃতি জিলাস্কুলিয়ান Tahsinur Rahman,CUET Admission Test এ 4th Position লাভ করেছেন।ভাইয়ের জন্য শুভকামনা।
23/01/2026

কৃতি জিলাস্কুলিয়ান Tahsinur Rahman,
CUET Admission Test এ 4th Position লাভ করেছেন।

ভাইয়ের জন্য শুভকামনা।

28/11/2025

সারাটা জীবন সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনী তে দাঁড়িয়ে থাকলেই তুমি বুঝতে পারবা না যশোর জিলা স্কুল কি!!
যশোর জিলা স্কুল কি জানতে হলে সাহস করে ২৫ বিঘার ঐ বাউন্ডারির ভিতরে ঢুকতে হবে তৃতীয় শ্রেণীতে সাথে...........

- এসেম্বলিতে দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্যে দিন শুরুর অভ্যাস করতে হবে।

- ফাস্ট বেঞ্চে বসলে প্রতিদিন ক্লাসে কতো জন এটা গুনে শামীম কাকুর সবুজ খাতায় লেখার জন্য ক্লাস টিচার কে বলতে হবে ।

- কোনো দোষ না করেও লষ্কর স্যার এর হাতে উত্তম মধ্যম এর প্রস্তুতি রাখতে হবে।

- বিধান স্যার এর ক্লাসে হরর মুভির প্রেক্ষাগৃহের মতো নীরব হতে হবে।

- জাতীয় দিবস কিংবা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে গিয়েও জয় বাংলা স্লোগানে রাজপথ দখলে রাখতে হবে।

- রফিক স্যারকে কাটাপ্পা নাম দেওয়ার কারণ ব্যাখ্যা করার অং ভং শিখতে হবে।

- আনিস স্যারের রোমাঞ্চকর হজ্বের গল্প তো শুনতেই হবে।

- প্রতিদিন কিছু খাও আর না খাও, স্কুল এর টিফিন এর জন্য উন্মুখ হয়ে থাকতেই হবে, আর পুরি হলে তো কথাই নাই বস!! ওফফফফ জীভে পানি চলে আসলো....।

- নন্দ স্যার এর বিদেশ ভ্রমন নামা, ইসতিয়াক স্যার এর জাপান, হংকং কাহিনী

---- দেখতে দেখতে , শিখতে শিখতে , শুনতে শুনতে তোমার প্যান্টের রং নেভি ব্লু থেকে সাদা হবে,

- মামুন স্যার এর ক্লাসে টয়লেটে যাওয়ার কথা স্বপ্নেও কল্পনা করা যাবে না। কারণ Without Tissue no Hissuu

- ইংলিশ শিখতে মনিরুজ্জামান স্যার এর বক্তব্য গুলো কে হস্ত লিখিত বাইবেল এর মতো রাখতে হবে।

- স্কুলের বাথরুমে হুদাই গিয়ে সাহিত্য দেখা ও সাহিত্য চর্চা জানতে হবে। জীবনের অর্ধেক জীবন মুখী শিক্ষা ওখানেই পেয়ে যাবা।

- যত ভদ্র‌ই হ‌ও না কেনো, স্কুল পালানীর সেই ফিলিংসটা ফিল করতেই হবে। যোহরের নামাজ না পড়লেও টিফিনে রুহুল স্যার বা শোয়েব স্যার এর গ্যাড়াকলে পড়ে সেটাও পড়তে হবে ।

- সেলিনা ম্যাডাম কে অং ভং বুঝিয়ে সারা পিরিয়ড বাইরে কাটিয়ে দেওয়া, কম্পিউটার ল্যাবে উঁকি ঝুঁকি মারা ,

- জীবনে যত বিরিয়ানি‌ই খাও না কেনো পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ বিরিয়ানি ঐ বার্ষিক ভোজ টাই।

- স্পোর্টস , সাংস্কৃতিক অনুষ্ঠান বারো মাসে তেরো পার্বণ না পালন করা শিখতেই হবে।

- ফজর আলী স্যার, বিধান স্যার, উত্তম স্যার পরিক্ষার গার্ডে থাকলে পাশের আশার জলাঞ্জলি দিতে হবে।

- গেঞ্জাম , মারামারি , ক্লাস ফাঁকি সব শেষেও খেলাধুলা, বিতর্ক, কুইজ , রচনা , বক্তৃতা , স্কাউট এর মাঠ কাঁপাতে হবে। জেএসসি, এসএসসি তে বোর্ডের টপ পজিশনে থাকতেই হবে ।

১৮০ বছরের সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ ২৫ বিঘার উপর দাঁপিয়ে বেড়ানো সেই তৃতীয় শ্রেণীর ছেলেটা যখন এস‌এসসি পাশ করে বের হবে তখন সে একজন পরিপূর্ণ জিলাস্কুলিয়ান।
যে যাই বলুক না কেনো, এই প্রতিষ্ঠানের নামে তার ভেতরেও কাজ করে জিলা স্কুলে পড়তে না পারার চাঁপা কষ্টটা ।

জিলাস্কুলিয়ান কখনো প্রাক্তন হয় না🤍

✍️:- Samiul Azom(SSC-2020)

24/11/2025

J Z S I A N: ১৮৩৮ To infinity

এটি শুধু একটি পোশাক নয়, যশোর জিলা স্কুলের ১৮৭ বছরের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি! 🖤

যারা জিলা স্কুলের আঙিনায় বেড়ে উঠেছেন, এই হুডিটি তাদের জন্য একটি নস্টালজিক উপহার। সামনের বুকে স্কুলের প্রতিষ্ঠা সাল (1838) থেকে অসীম পথচলার অঙ্গীকার (infinity) এবং পিছনে বর্ণিল আবহে ফুটে উঠেছে প্রিয় স্কুল বিল্ডিংয়ের আইকনিক ছবি! 🏫

এই কালো হুডিটি আপনাকে দেবে আরামের উষ্ণতা, আর মনে করাবে প্রিয় বন্ধুদের সাথে কাটানো সোনালী দিনগুলোর কথা। শৈশবের সেই স্মৃতিকে পোশাকের ক্যানভাসে ধরে রাখতে চান?

📌 অর্ডার করুন এখনই! স্টক সীমিত।
আপনার ব্যাচের বন্ধুদের ট্যাগ করুন এবং স্মৃতিগুলো শেয়ার করুন

320+ gsm

Flezze cotton

All sizes available✅

সাইজ- লম্বা -বডি(চেস্ট)
M-------27-------40
L--------28-------42
XL------29-------44
XXL---30--------46
###L-31--------48

Colour : Black

Price : 650/- only

Last date for Order : 5th December , 2025.

Delivery Date & Place will notify over the message.

For Order :01758934170 (whatsapp)

Grab your hoddie zillascholians 💥

24/09/2025

Assalamualaikum!
Finally, our batch page is turned on again!
Scroll down to remember your school memories!

14/11/2023

_________________________
| November 1st, 2023 |
------------------------
যশোর জিলা স্কুলের বিদায়ী এস.এস.সি ব্যাচ "চিরঅম্লান-২৪" ব্যাচের অন্যতম আবেগময় দিন। "Last Day At School" এর মতো এই দিনও অনেক কিছুর পরিসমাপ্তি ঘটে। ৮ বছরের চির চেনা জীবনের গল্পের পাতা এখানেই শেষ হল। ভবিষ্যতে যদি আমাকে বলা হয় কোন জীবন সবচেয়ে আনন্দময় ছিল, নিঃসন্দেহে আমি এই স্কুল জীবনকে সবার উপরে স্থান দেব। কারন অসংখ্য। এই স্কুলের মাননীয় শিক্ষক আমাকে যে শিক্ষা দিয়েছেন, সেটা আমার জীবনের জন্য অন্যতম Inspiration।
সর্বোপরি, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া রইল এই স্কুল জীবনের সাথে জড়িত প্রত্যেকটি মানুষের জন্য। ধন্যবাদ।

- Fahim Sadmaan

SSC-24 ব্যাচের স্কুল জীবনের কিছু আলোকচিত্র তুলে ধরা হলঃ

Thanks for the collaboration! :
Alokchitro
The Cake Stand
YAZ Brothers
M. Samiul Azom
প্রতিচ্ছবি
The Generator

Assalamualaikum, যশোর জিলা স্কুলের "চিরঅম্লান-২৪" ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যাচের সবাইকে নির্ধারিত সময়ের ...
25/10/2023

Assalamualaikum,
যশোর জিলা স্কুলের "চিরঅম্লান-২৪" ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যাচের সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে Registration করার অনুরোধ রইল।
ধন্যবাদ🥰

Official Batch Page : https://www.facebook.com/profile.php?id=61552494056093

_______________________                  |   “২৬শে সেপ্টেম্বর, ২০২৩„   |                                          ______...
28/09/2023

_______________________

| “২৬শে সেপ্টেম্বর, ২০২৩„ |
_____________________
যশোর জিলা স্কুলের SSC-২৪ ব্যাচের জন্য একটি আবেগময় দিন। কারণ একটাই! চিরচেনা সেই ক্যাম্পাসে কাটানো ৭টা বছরের সমাপ্তি হলো। মনে পড়ে যায় আমার জীবনের "My First Day at School" Paragraph এর প্রথম লাইন। বাবার হাত ধরে প্রথম এই বিদ্যাপীঠে আসি। প্রথমে জিলা স্কুলের ইতিহাস জানা না থাকলেও এখন তা মনে ধারণ করে নিজেকে গর্বিত মনে করি।
কিন্তু এখন ভেবে কষ্ট লাগছে আর জে.স্মিথ ভবনের ২/২০৭ নং রুমের লাস্ট বেঞ্চে বসে ক্লাস করতে পারবো না। কারণ সেই দিন ফুরিয়ে গেছে।
# আল- আমিন ভাই আর টিফিন খাতায় আমাদের সংখ্যা লিখবে না।
# অশোক স্যার ও রফিকুল স্যার আর আমাদের হাজিরা নেবেন না।
# বিধান স্যার আর জৈব যৌগ পড়াবেন না।
# এস এম মনিরুজ্জামান স্যার আর Letter লিখতে দেবেন না।
# মামুন স্যার আর তার বিশ্বখ্যাত Dialogue "No Hissue Without Tissue" বলবেন না।
# আনিস স্যার আর তার হজের গল্প বলতে পারবেন না
# সেই কুখ্যাত "Twitter" Biscuitও টিফিন হিসেবে পাবো না।
# বন্ধুদের সাথে Pen Fight!, Head-Tell, ভবনের বারান্দায় ও শহীদ মিনারের সামনে বোতল দিয়ে Football, ক্লাস রুমে ক্রিকেট খেলা আর হবে না।
# টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে দৌড়ে স্কুল পালানো আর হবে।
# বন্ধুদের হাতে গণ খাওয়া আর হবে না।
এই সব ভাবলে মনটা ভীষণ কেঁদে ওঠে। জানিনা মহান সৃষ্টিকর্তা কোথায় আমার নিয়তি ঠিক করেছেন। তবুও সারাটা জীবন "ZillaSchoolian" হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই।
বিদায় ZillaSchoolian!
লিখেছেন Fahim Sadmaan (SSC-২৪, ১০(ক) প্রভাতী )

ReactionNormal People : 😏😏😏JZSJian : 🧐😳😳😳( : Wait, শামীম কাকু আর মান্নান কাকু না???!!?!?!)
18/07/2023

Reaction
Normal People : 😏😏😏
JZSJian : 🧐😳😳😳( : Wait, শামীম কাকু আর মান্নান কাকু না???!!?!?!)

Address

Jashore Zilla School
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when চির অম্লান'২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share